৪৩ বছরেও দীপ্তিময় সন ইয়ি-জিন, জানালেন বয়স ধরে রাখার উপায়

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম

কোরিয়ান জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ’ অভিনেত্রী তার বয়স না ধরা স্কিনকেয়ার রুটিন শেয়ার করেছেন। এখানে সন ইয়ি-জিনের ৬টি টিপস রয়েছে, যা তিনি সব সময় অনুসরণ করেন। এটি ধরে রাখবে আপনার ত্বকের তারুণ্য। ফলে আপনাকে দেখাবে আরও উজ্জ্বল।

সন ইয়ি জিন কে ড্রামা প্রেমীদের কাছে সবসময়ই পছন্দের অভিনেত্রী। তার চার্মিং এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য তিনি ব্যাপকভাবে জনপ্রিয়। তবে সবচেয়ে বেশি প্রশংসা পান তার স্কিনকেয়ার রুটিনের জন্য। এই ৪৩ বছর বয়সী অভিনেত্রী সম্প্রতি তার স্কিনকেয়ার রুটিনের ৬টি টিপস শেয়ার করেছেন।

তিনি খুব সাধারণ এবং হালকা স্কিন কেয়ার পণ্য পছন্দ করেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

জটিল স্কিনকেয়ার রুটিন নয়
তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তার ত্বক অতিরিক্ত সোপ বা প্রোডাক্টের লেয়ারিং নিতে পারে না। তাই তিনি সাধারণ এবং হালকা কিছু পছন্দ করেন। তিনি বলেন, ‘অবহেলা না করে এমন পণ্য খুঁজুন যা আপনার ত্বকের প্রয়োজনীয়তা পূর্ণ করে।’

সঠিকভাবে ক্লিনজিং
সন ইয়ি জিন তার ত্বক পরিষ্কার করার ব্যাপারে খুবই যত্নশীল। তিনি অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণ করতে এমন একটি ক্লিনজার ব্যবহার করেন, যা ভালোভাবে ত্বক পরিষ্কার করতে পারে। তিনি তার ত্বক পরিষ্কার করতে স্টিম টাওয়েল ব্যবহার করেন। তারপর এক্সফোলিয়েটিং ক্লিনজার দিয়ে পরিষ্কার করেন। শেষে লেবুর পানি দিয়ে পোরস কনট্র্যাক্ট করেন।

শীট মাস্ক দিয়ে নিয়মিত হাইড্রেশন
ত্বকে নিয়মিত এবং কার্যকরী হাইড্রেশন দিতে শীট মাস্ক একটি দ্রুত সমাধান। এটি ত্বককে আর্দ্রতা ফিরিয়ে আনতে সহায়তা করে, বিশেষত একটি দীর্ঘ সপ্তাহের পর।

সান প্রটেকশন
ত্বকের যত্নে সন ইয়ি জিনসহ প্রায় সব সেলেব্রিটি ভালো সানস্ক্রিন রাখেন। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার ত্বকের পিগমেন্টেশন, ত্বকের পোড়া, প্রিম্যাচিউর এজিং এবং ট্যানিং থেকে রক্ষা করে।

ত্বক সচেতন জীবনযাপন
যেকোনো ত্বক বিশেষজ্ঞই বলবেন, আপনার শরীরে যা ঘটে, তা আপনার ত্বকে প্রতিফলিত হয়। এই অভিনেত্রী এটি বিশ্বাস করেন। এই ধারণা মেনে তিনি তার দিনের পুরো সময় পানি পান করেন। সেই সাথে ত্বকের জন্য কোলাজেনের চাহিদা পূরণ করেন।

মেকআপ ছাড়া থাকা
তিনি মাঝে মাঝে মেকআপ এড়িয়ে চলার ওপর গুরুত্ব দিয়েছেন। এটি ত্বককে প্রোডাক্ট থেকে মুক্ত রাখে এবং ত্বককে বিশ্রাম দেয়। একদিন মেকআপ না করা বা অতিরিক্ত রাসায়নিক থেকে দূরে থাকা ত্বকের জন্য ক্ষতিকারক নয়।

স্কিনকেয়ার মানেই দামি পণ্য নয়। এমন পণ্য খুঁজে নিতে হবে যা আপনার বাজেটের মধ্যে এবং ত্বকের জন্য উপযুক্ত। সন ইয়ি জিনের রুটিনে রয়েছে লেবুর পানি, স্টিম টাওয়েল আর একটি ডায়েট চার্ট। যা একদমই খরচ সাপেক্ষ নয়।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর