অলসরাও সেজে উঠতে পারেন নো মেকআপ লুকে, রইল ৫ উপায়

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০১:১১ পিএম

মাঝে মাঝে এমন হয় যে, মেকআপ করতে একদমই ইচ্ছা করে না। কিন্তু বাইরে গেলে মেকআপ ছাড়া তো একেবারেই বেমানান লাগবে। তবে কী উপায়? কাজে লাগাতে পারেন ‘লেজি গার্ল মেকআপ’ হ্যাকস। এই ৫ সহজ হ্যাকের মাধ্যমে খুব সহজে পেতে পারেন নো মেকআপ লুক।

ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম ব্যবহার করুন
ভারী ফাউন্ডেশনের বদলে হালকা বিবি ক্রিম ব্যবহার করুন। এটি আপনার ত্বককে ন্যাচারাল লুক দেবে। সেই সাথে পোরসও ঠিক রাখে। বিবি ক্রিমে হাইড্রেশন, হালকা কভারেজ এবং এসপিএফ সব থাকে একসাথে। আঙুল দিয়ে শুধু লাগিয়ে মিশিয়ে নিলেই চলে। এটি ত্বককে গ্লো করে। কিন্তু ভারী বা তেলতেলে অনুভূতি দেয় না।

মাল্টি-ইউজ পণ্য ব্যবহার করুন
এমন পণ্য ব্যবহার করুন যা একাধিক কাজে আসে। যেমন, ক্রিমি টিন্ট যা ব্লাশ, লিপস্টিক এবং আইশ্যাডো হিসেবে ব্যবহার করা যায়। পীচ বা গোলাপি রঙের টিন্ট আপনার গালে, ঠোঁটে এবং চোখে মোলায়েম রঙ এনে দিবে। এতে সময়, পরিশ্রম এবং মেকআপ ব্যাগে স্থান বাঁচবে।

চোখের আকৃতি ঠিক করুন
ব্রাউজ শেপ বা ভ্রুর আকার ঠিক করতে পাউডার বা পেন্সিলের বদলে ব্রাউ গেল ব্যবহার করুন। এটি ব্রাউজকে সুন্দরভাবে শেপ দেয়, সেট করে এবং পরিষ্কার দেখায়। ব্রাশ দিয়ে ব্রাউজগুলো উপরের দিকে আঁকুন। এতে আপনার ব্রাউজ থাকবে সোজা এবং ফ্রেম করা। এতে আপনার মুখও সুন্দর এবং গোছানো দেখাবে।

হাইলাইটার দিয়ে সম্পূর্ণ করুন লুক
হাইলাইটার কখনই বেশি হয় না! লেজি গার্ল মেকআপ লুকে সঠিকভাবে হাইলাইটার ব্যবহার করলে আপনার মুখের সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে। চোখের ইননার কর্নারে হাইলাইটার লাগালে আপনার চোখ উজ্জ্বল এবং বড় দেখাবে। আর গালের হাড় ও ভ্রু হাড়ে হাইলাইটার ব্রাশ করলে স্কাল্পটেড লুক আসে। এই সহজ কৌশলটি আপনার মেকআপকে আরও পরিপূর্ণ এবং উজ্জ্বল দেখাবে। তবে তা যেন না হয় অতিরিক্ত বা ভারী।

লিপ ও গাল কম্বো
একটি টিন্টেড লিপ বাম বা গ্লসের একবার ব্যবহারেই পাবেন প্রাকৃতিক লুক। একই লিপ পণ্য গালে ব্যবহার করলে আপনার পুরো লুকটি আরও সুন্দরভাবে মিশে যাবে। এটি আপনাকে সতেজ দেখাবে।

এই লেজি গার্ল মেকআপ লুকে আপনার ত্বক হয়ে উঠবে আরও সজীব। আর তার জন্য খুব বেশি কষ্টও করতে হবে না। সঠিক পণ্য এবং কৌশল ব্যবহার করে আপনি সহজেই এই লুকটি পাবেন।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর