কোন ব্লাশ আপনার ত্বকের জন্য সেরা? জেনে নিন

সঠিক মেকআপ শেড বেছে নেওয়া মানেই শুধু দোকানে গিয়ে কিছু পণ্য দেখে কেনা নয়। ত্বকের আন্ডারটোনই ঠিক করে দেয় কোন রঙ আপনাকে বেশি মানাবে। তাই না বুঝে র‍্যান্ডম শেড নেওয়ার বদলে, একটু জেনে-বুঝে কিনলেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না।

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৬:০০ পিএম

সঠিক লিপস্টিক, ব্লাশ বা ফাউন্ডেশন শেড বেছে নেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। বাজারে হাজারো অপশন থাকলেও, সব শেড সবার ত্বকের সঙ্গে মানায় না। অনেকেই র‍্যান্ডমভাবে ট্রাই করে দেখে নেন। কিন্তু তারপরও মনে হয় রংটা ত্বকের সঙ্গে ঠিক মানাচ্ছে না। এর কারণ হচ্ছে আন্ডারটোন।

ত্বকের গভীরে থাকা সূক্ষ্ম রঙের আভা, যা নির্ধারণ করে কোন রং আপনাকে বেশি মানাবে। তাই শুধু প্রোডাক্টের রং পছন্দ করলেই হবে না। বুঝতে হবে আপনার ত্বকের আন্ডারটোনও। তাহলে কীভাবে জানবেন কোন শেড আপনার জন্য পারফেক্ট? চলুন, ধাপে ধাপে জেনে নেওয়া যাক।

আপনি যদি ব্লাশ, ফাউন্ডেশন বা লিপস্টিক কিনতে চান, কিন্তু বারবার মনে হয় রংটা ঠিক হচ্ছে না। তাহলে সম্ভবত আপনার আন্ডারটোন ঠিক বুঝে না নেওয়ার কারণে এমন হচ্ছে। যদি আপনার আন্ডারটোন বুঝতে পারেন, তবে আপনি সহজেই খুঁজে পাবেন যে কোন শেড আপনার ত্বকের সঙ্গে সবচেয়ে ভালো মানায়।

অর্থাৎ মেকআপের সঠিক শেড বাছাই করতে, প্রথমে আপনার ত্বকের আন্ডারটোন বুঝে নিতে হবে।

আন্ডারটোন কী?
আমাদের ত্বকের নিচে থাকা সূক্ষ্ম রঙের আভাকে বলা হয় আন্ডারটোন। এটা কখনো পরিবর্তন হয় না। এমনকি শীত-গ্রীষ্মে ত্বকের রঙ বদলেও নয়। আন্ডারটোন সাধারণত তিন ধরনের হয়। কুল, ওয়ার্ম এবং নিউট্রাল আন্ডারটোন।
কুল আন্ডারটোন: ত্বকের নিচে গোলাপি, নীলচে বা লালের আভা।
ওয়ার্ম আন্ডারটোন: ত্বকের নিচে হলুদ, পিচ বা সোনালি আভা।
নিউট্রাল আন্ডারটোন: কুল ও ওয়ার্মের সংমিশ্রণ।

মেকআপ করার আগে বেইজ ঠিক করতে হবে। ছবি: ফ্রিপিক

আপনার ত্বকের আন্ডারটোন কীভাবে জানবেন

রক্তনালী পরীক্ষা করুন: আপনার কব্জির রক্তনালী দেখুন। যদি তা নীলচে বা বেগুনি দেখায়, তবে আপনার ত্বকের আন্ডারটোন কুল (ঠান্ডা) হতে পারে। যদি রক্তনালী সবুজ দেখায়, তাহলে আপনার আন্ডারটোন ওয়ার্ম (গরম) হতে পারে। আর যদি উভয় রঙের মিশ্রণ দেখতে পান। তাহলে আপনার আন্ডারটোন নিউট্রাল হতে পারে। অর্থাৎ গরম এবং ঠাণ্ডা আন্ডারটোনের সমন্বয়।

গহনা পরীক্ষা: সিলভার গহনা কুল আন্ডারটোনের ত্বকের জন্য বেশি মানায়। আর গোল্ড গহনা ওয়ার্ম আন্ডারটোনের ত্বকে ভালো লাগে। যদি উভয় গহনাই আপনাকে ভালো মানায়। তাহলে আপনি সম্ভবত নিউট্রাল আন্ডারটোনের অধিকারী।

সাদা বনাম অফ-হোয়াইট পোশাক: সাদা পোশাক কুল আন্ডারটোনের ত্বকে ভালো মানায়। কিন্তু অফ-হোয়াইট বা ক্রিম রঙের পোশাক ওয়ার্ম আন্ডারটোনের ত্বকের জন্য বেশি উপযুক্ত।

সূর্যের প্রতিক্রিয়া: যদি আপনি রোদে গেলে সহজেই পুড়ে যান। তবে আপনার আন্ডারটোন কুল হতে পারে। আর যদি আপনি রোদে দ্রুত ট্যান হন। তবে আপনার আন্ডারটোন ওয়ার্ম হতে পারে।

এই পরীক্ষা গুলো আপনাকে সঠিক আন্ডারটোন বুঝতে সাহায্য করবে। যাতে আপনি সঠিক মেকআপ শেড বেছে নিতে পারেন।

কীভাবে সঠিক শেড বেছে নেবেন?
কুল আন্ডারটোন: আপনার ত্বকে যদি ঠান্ডা আন্ডারটোন থাকে। তাহলে নীলচে রঙের লাল, গোলাপি পিংক, এবং ঠান্ডা টোনের ফাউন্ডেশন আপনার জন্য ভালো হবে। এই শেডগুলো আপনার ত্বকে সুন্দরভাবে মানাবে।
ওয়ার্ম আন্ডারটোন: যদি আপনার ত্বকের রঙে গরম আভা (যেমন, সোনালী বা হলুদ আভা) থাকে। তাহলে পিচ রঙের ব্লাশ, কোরাল লিপস্টিক এবং হলুদ টোনের ফাউন্ডেশন ভালো ফল দেয়। এই শেডগুলো আপনার ত্বকের গরম আভাকে উজ্জ্বল করে তুলবে।
নিউট্রাল আন্ডারটোন: যদি আপনার ত্বকে উষ্ণ এবং ঠাণ্ডা উভয় ধরনের আভা থাকে, তাহলে উভয় ধরনের শেডের মিশ্রণ আপনার জন্য সেরা। আপনি কুল এবং ওয়ার্ম শেডের মধ্যে মিশ্রণ বেছে নিলেও আপনার ত্বকে তা সুন্দর লাগবে।

এভাবে আপনার আন্ডারটোন অনুযায়ী শেড বেছে নিলেই, পাবেন সঠিক মেকআপ পাবেন।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর