ইশা আম্বানির মতো ঘন চুলের যত্নে কার্যকর ৮ টিপস

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম

রূপকথার রাজকন্যা রাপুনজেলের লম্বা আর ঘন চুলের গল্প আমরা সবাই জানি। তবে বাস্তব জীবনে এমন চুল পেতে সময়, ধৈর্য আর সবচেয়ে জরুরি। সেই সাথে দরকার যথাযথ যত্ন। অনেকেই ঘন, ঝলমলে ও বাউন্সি চুলের স্বপ্ন দেখেন। আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনুপ্রেরণার নাম হতে পারেন ইশা আম্বানি।

প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের উত্তরসূরি হলেও, ইশা আম্বানি নিজের ফ্যাশন সেন্স আর গ্ল্যামারাস লুক দিয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। তাঁর প্রতিটি অনুষ্ঠানে নজর কাড়ে ঘন ও কালো চুল। চাইলে আপনিও কিছু সহজ নিয়ম মেনে পেতে পারেন এমনই তাঁর মতো ঝলমলে চুল।

চলুন জেনে নিই ইশা আম্বানি অনুপ্রাণিত চুল ঘন করার যত্নের পদ্ধতিগুলো।

মাথার ত্বকের যত্নই আসল
ঘন চুলের শুরু সেখান থেকেই, যেখানে জন্মায়। অর্থাৎ মাথার ত্বক। স্ক্যাল্প পরিষ্কার ও পুষ্ট হলে মজবুত হবে চুলও। সপ্তাহে অন্তত একবার গরম নারকেল, বাদাম বা আমলকির তেল দিয়ে মাথায় ম্যাসাজ করুন। এটি রক্ত চলাচল বাড়ায়, চুলের গোড়ায় পুষ্টি জোগায়।

চুলের ঘনত্ব বাড়াতে হেয়ার প্রোডাক্ট
যেসব শ্যাম্পু ও কন্ডিশনারে সালফেট বা প্যারাবেন নেই, সেগুলো বেছে নিন। বায়োটিন, কেরাটিন, রাইস প্রোটিন এই উপাদানগুলো চুলে ঘনত্ব আনতে সাহায্য করে। মনে রাখবেন, কন্ডিশনার চুলের গোড়ায় নয়, লাগাতে হবে নিচের দিকে।

বদলে দিন ব্লো-ড্রাইয়ের কৌশল
ইশা আম্বানির চুলে যেমন একটা স্বাভাবিক বাউন্স থাকে, তা মূলত ভালো ব্লো-ড্রাইয়ের ফল। মাথা নিচু করে চুল শুকালে গোড়ায় লিফট আসে। বড় গোল ব্রাশ দিয়ে সেকশন ভাগ করে শুকিয়ে নিন। শেষে বড় ভেলক্রো রোলার ব্যবহার করে ২০ মিনিট সেট করুন। ফলাফল? স্টাইলও হবে, চুল ঘনও হবে।

প্রতিদিন চুল ধোয়া নয়
প্রতিদিন শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল ধুয়ে যায়। সপ্তাহে ২ থেকে ৩ বার শ্যাম্পু করাই যথেষ্ট। মাঝেমধ্যে ড্রাই শ্যাম্পু ব্যবহার করলে চুল থাকবে সতেজ ও স্টাইলটাও থাকবে ঠিকঠাক।

চুল কাটায় স্মার্ট সিদ্ধান্ত
লম্বা লেয়ার, ফেদার্ড এন্ড, ফেস-ফ্রেমিং কাট- সবই চুলকে ঘন দেখায়। ইশা’র স্টাইলিস্টরা সবসময় চুলের গঠন নিয়ে কাজ করেন। হালকা ওয়েভ, পাশ থেকে পার্টিং বা হাফ-আপডো এসব আপনার চুলে আনতে পারে কাঙ্ক্ষিত ভলিউম।

ভেতর থেকে পুষ্টি দিন চুলকে
খালি বাইরের যত্নে হবে না, চুলের ভিতর থেকেও চাই পুষ্টি। খাবারে রাখুন আয়রন, ভিটামিন ডি, ওমেগা ৩ ও জিঙ্ক সমৃদ্ধ উপাদান যেমন পালং শাক, ডাল, আখরোট ও অ্যাভোকাডো। আর হ্যাঁ, পানি পান করতে ভুলবেন না।

ঘরে বসেই সেলুনের যত্ন
প্রতিনিয়ত পার্লারে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। তবে ঘরে বসেই পেতে পারেন সেলুনের মতো কেয়ার। সপ্তাহে একবার হেয়ার মাস্ক বা গরম তোয়ালে জড়িয়ে ট্রিটমেন্ট দিন। দই, মধু, অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদানে বানানো মাস্ক দারুণ কাজ করে। আর রাতের বেলা সিল্কের বালিশের কভার ব্যবহার করলে চুল ভাঙে না।

হিট ও কেমিক্যাল থেকে দূরে থাকুন
স্ট্রেইটনার, কার্লার বা হেয়ার ড্রায়ার ব্যবহারে চুলে হিট ড্যামেজ হয়। তাই হিট লাগানোর আগে হিট প্রোটেক্ট্যান্ট ব্যবহার করুন। আর চুলে রঙ করলে বেছে নিন অ্যামোনিয়া মুক্ত কালার। কেমিক্যাল ট্রিটমেন্টের মধ্যে পর্যাপ্ত সময় রাখুন।

ইশা আম্বানির মতো ঝলমলে, ঘন ও স্বাস্থ্যবান চুলের চাবিকাঠি হলো নিয়মিত যত্ন, ভেতর থেকে পুষ্টি আর নিজের প্রতি ভালোবাসা। সময় দিন নিজের চুলকে, ফলাফল চোখের সামনেই পাবেন।

তথ্যসূত্র: টাইমস নাউ

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর