মেকআপ ঠিক রেখেই কীভাবে লাগাবেন সানস্ক্রিন, জেনে নিন

রোদ যেন দিনে দিনে আরও কড়া হয়ে উঠছে। ত্বককে রক্ষা করতে তাই সানস্ক্রিন এখন অপরিহার্য। কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়, মেকআপ করার পর আবার সানস্ক্রিন কীভাবে লাগাবেন? মুখের মেকআপ নষ্ট না করেই সঠিকভাবে রোদ থেকে বাঁচার উপায় কী?

আপডেট : ২৫ মে ২০২৫, ০৯:০০ পিএম

মেকআপ আর্টিস্টরা এতদিন যে কৌশলটি নিজেদের মধ্যে রাখতেন, এখন সেটা আর গোপন নেই। খুব সহজ কয়েকটা উপায় আছে, যার মাধ্যমে আপনি আপনার সাজ ঠিক রেখেই আবার সানস্ক্রিন লাগাতে পারবেন।

স্প্রে সানস্ক্রিন, সহজ আর ঝামেলাহীন

সানস্ক্রিন যদি স্প্রের বোতলে থাকে, তাহলে সেটি খুব সহজে ব্যবহার করা যায়। মুখ থেকে কিছুটা দূরে ধরে হালকা করে স্প্রে করুন। ‘এক্স’ আর ‘টি’ অক্ষরের মতো করে স্প্রে করলে পুরো মুখ ঢেকে যায়। এক মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। আর আপনার মেকআপও থাকবে একদম ঠিকঠাক।

পাউডার সানস্ক্রিন, সুরক্ষা আর মেকআপ এক সাথে

এখন বাজারে এমন কিছু সানস্ক্রিন আছে যেগুলো পাউডার ফর্মে। এগুলো দেখতে একেবারে কমপ্যাক্টের মতো। ব্যাগে রাখার জন্য সুবিধাজনক। যারা তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন, তাদের জন্য এটি আদর্শ। এটি ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং মেকআপ ঠিক রেখে রোদের ক্ষতি থেকেও রক্ষা করে।

সানস্ক্রিন স্টিক, সহজেই মিলবে দরকার

সানস্ক্রিন স্টিক দিয়ে মুখের নির্দিষ্ট অংশে সহজেই প্রোটেকশন পাওয়া যায়। গাল, নাক বা কপালের ওপর হালকা করে স্টিক ঘষে নিন। টানাটানি না করে শুধু ‘ড্যাব’ করুন আর মেকআপ স্পঞ্জ দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই হয়ে গেল।

মেকআপ ঠিক রেখে বারবার সানস্ক্রিন লাগানো আসলে একটুও কঠিন নয়। রোদ যতই তেজি হোক, সাজ থাকবে ঠিকঠাক, ত্বকও থাকবে সুরক্ষিত। তাই এবার থেকে এসপিএফ নিয়ে আর ভাবনা নয়। শুধু একটু কৌশলী হলেই হলো। সাজ-সুরক্ষা হবে এক সাথে।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর