নখ সাজাতে ট্রেন্ডি এখন সফট সার্ভ নেইল

আপডেট : ০৫ জুন ২০২৫, ১২:০০ পিএম

গ্রীষ্মের দুপুরে ঠান্ডা আইসক্রিম যেমন স্বস্তির পরশ দেয়। তেমনি এই গ্রীষ্মে নখেও এসেছে মিষ্টি ঠান্ডা ছোঁয়া। নতুন এই ট্রেন্ডকে বলা হচ্ছে, সফট সার্ভ নেইল। দেখলে মনে হয়, ভ্যানিলা বা স্ট্রবেরির সফট সার্ভ আইসক্রিম যেন গলে পড়েছে নখের ওপর। হালকা প্যাস্টেল রঙ, মসৃণ টেক্সচার আর স্বপ্নময় একটা ফিনিশ, এই মিলেই তৈরি হয়েছে আলোচিত নেইল ট্রেন্ড।

সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড এখন ঝড় তুলেছে। ইনস্টাগ্রাম, পিন্টারেস্টে এক ঝলক দেখলেই মনটা প্রশান্তিতে ভরে যায়। গোলাপি, বেবি ব্লু, মাখনের মতো হলুদ কিংবা হালকা পার্পল, সব রঙই যেন একসঙ্গে মিশে গিয়েছে। অথচ আলাদা করে বোঝা যায় না কোনটা কোথায় শুরু আর কোনটা শেষ। ঠিক মেঘের মতো নরম, ঝাপসা একটা সৌন্দর্য।

এই ট্রেন্ডকে জনপ্রিয় করে তুলেছেন হেইলি বিবারসহ অনেক তারকাই। তবে এর সৌন্দর্য এখানেই শেষ নয়। সফট সার্ভ নেইলের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সাদামাটা অথচ নজরকাড়া রূপ। চাইলেই আপনি এই ট্রেন্ডকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। একটা হালকা গোলাপি নেইলপলিশ, একটু ব্লেন্ডিং, চাইলে সামান্য গ্লিটার। হয়ে গেলো সফট সার্ভ নেইল।

এই নেইল আরামদায়ক, পরিপাটি আর একদম সবার সঙ্গে মানিয়ে যায়। অফিসে হোক বা কফিশপের আড্ডায়, কিংবা ছুটির দিনে সমুদ্রের ধারে, এই সাজ সবখানেই চলে। পার্লারে গেলে শুধু বললেই হবে, ‘সফট সার্ভ নেইল চাই।’ আর যদি ঘরেই করতে চান, একটা হালকা রঙের নেইলপলিশ আর একটু ধৈর্য থাকলেই আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন এই মিষ্টি নখের সাজ।

গ্রীষ্মের রোদে নরম আইসক্রিম যেমন তৃপ্তি দেয়। সফট সার্ভ নেইল তেমনি আপনার সাজে আনবে একরাশ ঠান্ডা স্বস্তি। মিষ্টি, হালকা আর স্টাইলিশ, এই ট্রেন্ড ঠিক যেন গ্রীষ্মের মুডকে নখের ওপর তুলে এনেছে।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর