ছোট্ট যে হ্যাকস সময় বাঁচাবে, নিখুঁত করবে মেকআপ

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:২৩ পিএম

রূপচর্চার জগতে যারা নতুন, তাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, প্রাইমার কি আদৌ দরকারি? এই ছোট্ট প্রোডাক্টটি কি সত্যিই তেমন কিছু বদলে দিতে পারে? উত্তরটা হলো, হ্যাঁ। বদলাতে পারে। মেকআপের টেকসই ও নিখুঁত ফিনিশ নিশ্চিত করতে প্রাইমার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি শুধু স্কিনের সঙ্গে মেকআপের মাঝে সুরক্ষাবলয় তৈরি করে না, বরং পুরো মেকআপ লুককে আরও সুন্দর ও দীর্ঘস্থায়ী করে তোলে।

তবে শুধু বেস মেকআপেই নয়। প্রাইমার ব্যবহার করে কিছু বিউটি হ্যাক জানা থাকলে আপনার মেকআপ করা আরও সহজ হয়ে যাবে। চলুন, জেনে নেওয়া যাক তেমনই কিছু অসাধারণ প্রাইমার হ্যাকস।

প্রাইমারের সুবিধা

  • স্কিন প্রোটেকশন: প্রাইমার মেকআপের নিচে একটি সুরক্ষিত লেয়ার তৈরি করে। যা সরাসরি কেমিক্যাল এক্সপোজার থেকে স্কিনকে রক্ষা করে।
  • পারফেক্ট বেইজ: এটি অতিরিক্ত তেল শুষে নিয়ে ফাউন্ডেশনের জন্য একটি মসৃণ বেইজ প্রস্তুত করে।
  • স্মুথ ফিনিশিং: প্রাইমার পোরস ও স্কিনের খুঁতগুলো ব্লার করে মেকআপে নিখুঁত ফিনিশ আনে।

প্রাইমার হ্যাকস, যা কাজে লাগবে নানাভাবে

ডিআইওয়াই বিবি ক্রিম বানান

ফাউন্ডেশন বেশি ভারি মনে হচ্ছে? তাহলে প্রাইমার, ময়েশ্চারাইজার আর অল্প ফাউন্ডেশন মিশিয়ে বানিয়ে ফেলুন হালকা বিবি ক্রিম। প্রতিদিন ব্যবহারের জন্য দারুণ হতে পারে এটি।

আইশ্যাডো বেইজ হিসেবে ব্যবহার

আইশ্যাডো ক্রিজ করে যাচ্ছে? আইলিডে প্রাইমার লাগিয়ে নিন,  এটি স্মুথ বেইজ তৈরি করে এবং আইশ্যাডো অনেকক্ষণ স্থায়ী থাকে।

আইব্রো সেট করার সহজ উপায়

আইব্রো জেল না থাকলে স্পুলি ব্রাশে সামান্য প্রাইমার নিয়ে আইব্রোতে ব্রাশ করুন। সহজেই সেট হয়ে যাবে।

মাশকারা ব্যবহারের আগে

আইল্যাশ লম্বা ও ঘন দেখাতে চান? আগে আইল্যাশে প্রাইমার লাগিয়ে তারপর মাশকারা দিন। ফলাফল দেখলেই বুঝবেন।

শুকিয়ে যাওয়া জেল লাইনার পুনরায় ব্যবহার করুন

শুকিয়ে যাওয়া জেল আইলাইনারে এক ফোঁটা প্রাইমার মেশালে আবার নরম হয়ে যায়। প্রিসিশন উইং-লাইন সহজে করা যায়।

হাইলাইটার বেইজ

পাউডার হাইলাইটার ব্যবহারের আগে প্রাইমার লাগালে তা আরও গ্লোয়িং ও ন্যাচারাল দেখায়।

লিপ মেকআপে স্ম্যাজপ্রুফ ফিনিশ

লিপস্টিক ছড়িয়ে যায়? ঠোঁটে আগে কিছুটা প্রাইমার লাগান, তারপর লিপলাইনার ও লিপস্টিক। টিকবে অনেকক্ষণ।

বেবি হেয়ার সেট করুন হেয়ার স্প্রে ছাড়াই

হাতের কাছে হেয়ার স্প্রে নেই? আঙুলে সামান্য প্রাইমার নিয়ে উড়ে যাওয়া ছোট চুলগুলো সেট করে ফেলুন।

প্রতিদিনের মেকআপ রুটিনে এই ছোট্ট হ্যাকসগুলো যুক্ত করলে সময় বাঁচবে, মেকআপ হবে আরও নিখুঁত। তবে অবশ্যই খেয়াল রাখবেন, প্রোডাক্ট যেন হয় অথেনটিক।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর