কোন ব্লাশটি আপনার ত্বকের জন্য উপযুক্ত, জানেন?

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৯:১৮ পিএম

গালে হালকা লাজুক ছোঁয়া যেন সাজের পরিপূর্ণতা এনে দেয়। একটা সামান্য ব্লাশই বদলে দিতে পারে পুরো মুখের অভিব্যক্তি। তবে প্রশ্ন হলো, ব্লাশ তো অনেক ধরনের! পাউডার, ক্রিম, জেল, লিকুইড, স্টিক, এই এত কিছু থেকে নিজের জন্য সঠিক ব্লাশ বেছে নেওয়া কি সহজ?

এই দ্বিধা কাটাতে জেনে নিন ব্লাশের ধরনভেদে এক সহজ গাইড। আপনার ত্বকের ধরন বুঝেই জেনে নিন কোন ব্লাশটি আপনার জন্য সবচেয়ে মানানসই।

পাউডার ব্লাশ

সাজগোজের দুনিয়ায় সবচেয়ে পরিচিত ব্লাশ। হালকা গুঁড়া জাতীয় টেক্সচারটি সহজে ব্লেন্ড হয় আর রঙের গাঢ়ত্বও নিয়ন্ত্রণ করা যায় ইচ্ছেমতো। যারা মেকআপে নতুন, যাদের ত্বক তৈলাক্ত বা যাঁরা গাঢ় রঙ চান ধাপে ধাপে, তারা এই ব্লাশ ব্যবহার করতে পারেন।

কেন ব্যবহার করবেন?

  • অতিরিক্ত তেল শুষে নেয়।
  • ম্যাট বা সেমি-ম্যাট ফিনিশ দেয়।
  • গোলাপি থেকে বরগান্ডি, রঙের যেন শেষ নেই।

এমন পাউডার ব্লাশ বেছে নিন যা নন-কমেডোজেনিক, মানে রোমছিদ্রে আটকে যায় না।

ক্রিম ব্লাশ

উজ্জ্বল গালের জন্য নিখুঁত এই ব্লাশ। ক্রিম ব্লাশ সহজেই ত্বকে মিশে যায়, তৈরি করে ‘নো-মেকআপ লুক’। যাদের ত্বক শুষ্ক বা যারা চান ডিউই, প্রাকৃতিক উজ্জ্বলতা, তাদের জন্য ক্রিম ব্লাশ সেরা।

কেন ব্যবহার করবেন?

  • ত্বকে আর্দ্রতা ধরে রাখে।
  • ত্বকে সহজেই মিশে যায়।
  • মুখে আনতে পারে কোমল, নারীকান্ত এক আলো।

আঙুল দিয়েই ব্যবহার করতে পারেন, গালের ওপর হালকা ট্যাপ করে ব্লেন্ড করুন।

জেল ব্লাশ

ট্রেন্ডি, হালকা আর বেশ টেকসই জেল ব্লাশ। গালের ওপর ঝলমলে আলো ছড়িয়ে দেয় যেন ভেতর থেকে আসা এক ফ্লাশ। সব ধরনের ত্বকের জন্য এই ব্লাশ ব্যবহার করতে পারেন। বিশেষ করে গরম বা আর্দ্র আবহাওয়ায় এই ব্লাশ বেশ কাজের।

কেন ব্যবহার করবেন?

  • দীর্ঘস্থায়ী।
  • স্বচ্ছ, প্রাকৃতিক ফিনিশ।
  • ভারী ফর্মুলা ছাড়া, ত্বকে কোনো চাপ নেই।

স্পঞ্জ বা আঙুল দিয়েই সহজে ব্লেন্ড করুন, দ্রুত করুন, কারণ শুকাতে সময় লাগে না।

লিকুইড ব্লাশ

যারা চান ইনটেনস রঙ, তাদের জন্য আদর্শ। হালকা লাগালেও গাঢ় রঙ পাওয়া যায়। যারা দীর্ঘস্থায়ী এবং গাঢ় রঙ চান, তাদের জন্য এই ব্লাশ সেরা।

কেন ব্যবহার করবেন?

  • রঙ সহজে নিয়ন্ত্রণযোগ্য।
  • গরমে-ঘামেও থাকে অটুট।
  • ফাউন্ডেশনের আগে বা পরে ব্যবহার করা যায়।

ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে অল-ওভার গ্লোও পেতে পারেন।

স্টিক ব্লাশ

সাজতে সময় নেই? এই ব্লাশই আপনার সঙ্গী। ব্যাগে রাখুন, প্রয়োজনে বের করে কয়েক সেকেন্ডেই গালে রঙ লাগান। যারা ঘুরতে যান, সময় বাঁচাতে চান, ‘অন-দ্য-গো’ মেকআপ চান, তাদের জন্য এই ব্লাশ সেরা।

কেন ব্যবহার করবেন?

  • সহজে লাগানো যায়।
  • ক্রিমি ফর্মুলা সুন্দরভাবে মিশে যায়।
  • ব্যাগে বা পকেটে অনায়াসে রাখা যায়।

চিবুক, নাকের ডগা বা চোখের পাতায়ও হালকা ছোঁয়ায় একধরনের রঙের ঐক্য আসবে মুখে।

ত্বক অনুযায়ী ব্লাশ

  • তৈলাক্ত ত্বক: পাউডার ব্লাশ ব্যবহার করুন, তেল শোষণ করবে।
  • শুষ্ক ত্বক: ক্রিম বা জেল ব্লাশ উপযুক্ত, ত্বকে আর্দ্রতা যোগাবে।
  • কম্বিনেশন ত্বক: টি-জোনে পাউডার, গালে ক্রিম ব্লাশ ব্যবহার করুন।
  • সংবেদনশীল ত্বক: ফ্র্যাগরেন্স-ফ্রি ও হাইপোঅ্যালার্জেনিক ব্লাশ বেছে নিন।

ব্লাশ শুধু মেকআপ নয়, এটা আত্মবিশ্বাসের রঙ। নিজের ত্বক, পছন্দ আর দৈনন্দিন জীবনের সঙ্গে মানিয়ে নিন আপনার ব্লাশ।

তথ্যসূত্র: মেবেলিন

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর