টোনার কী? ত্বকের যত্নে যে কারণে এটা দরকার

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১০:০০ পিএম

আজকাল ত্বকের যত্নের রুটিন যেন একেকটা ধাঁধার মতো। ক্লিনজার, টোনার, সিরাম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, তার মাঝেও আরও কত রকম পণ্য! তবে প্রশ্ন হচ্ছে, এই তালিকায় টোনার কি আসলেই জরুরি? আর এই ‘টোনার’ জিনিসটা কী?

টোনার একধরনের হালকা, পানিনির্ভর তরল। যা ক্লেনজারের পর এবং সিরাম বা ময়েশ্চারাইজারের আগে ত্বকে ব্যবহার করা হয়। আগে টোনার ব্যবহৃত হতো অতিরিক্ত ধুলাবালি, তেল কিংবা মেকআপের বাকি অংশ মুছে ফেলতে। সাবান বা হার্শ ক্লেনজার ব্যবহারের পর ত্বকের স্বাভাবিক পিএইচ ব্যালেন্স ফিরিয়ে আনতে।

কিন্তু আধুনিক টোনার শুধু ময়লা পরিষ্কার করে না। এগুলোতে থাকে হায়ালুরোনিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, রোজ ওয়াটার, অ্যালোভেরা বা বিভিন্ন প্রাকৃতিক উপাদান। অনেক টোনার এখন এসেন্স বা মিস্ট হিসেবেও কাজ করে।

টোনার কী কাজ করে?

টোনারের কার্যকারিতা নির্ভর করে তার উপাদানের ওপর। সাধারণত এটি-

  • ত্বক আর্দ্র রাখে: হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন বা রোজ ওয়াটার থাকলে শুষ্ক ত্বকে আর্দ্রতা যোগায়।
  • ত্বক উজ্জ্বল করে: গ্লাইকোলিক অ্যাসিড (এএইচএ) বা স্যালিসাইলিক অ্যাসিড (বিএইচএ) দিয়ে মৃত কোষ দূর করে।
  • ছিদ্র সংকুচিত করে: নায়াসিনামাইড বা উইচ হ্যাজেলের মতো উপাদান থাকে এতে।
  • ব্রণপ্রবণ ত্বককে প্রশান্ত করে: গ্রিন টি, সিকা বা ক্যামোমাইল উপাদান বিশিষ্ট টোনার ত্বককে প্রশান্ত করে।
  • সিরাম ও ময়েশ্চারাইজারের শোষণ বাড়ায়: ত্বককে প্রস্তুত করে পরবর্তী ধাপের যত্ন নেওয়ার জন্য।

টোনার কি আপনার দরকার?

উত্তর, সব সময় নয়। আপনার ত্বকের ধরন, সমস্যার ধরন এবং আপনি কী কী পণ্য ব্যবহার করছেন, তার ওপর নির্ভর করে টোনার দরকার কি না।

যদি আপনি আগে থেকেই হালকা ক্লেনজার এবং ভালো মানের সিরাম ব্যবহার করেন। তাহলে আলাদা করে টোনার না হলেও চলে। তবে যদি আপনার ত্বকে ব্রণ, কালচে দাগ বা শুষ্কতা থাকে। তাহলে উপযুক্ত টোনার ব্যবহার করলেই মিলতে পারে ভালো ফল।

ত্বকের ধরন অনুযায়ী টোনার

  • তেলতেলে বা ব্রণপ্রবণ ত্বক: স্যালিসাইলিক অ্যাসিড, টি ট্রি অয়েল বা নায়াসিনামাইড সমৃদ্ধ টোনার ব্যবহার করুন। অ্যালকোহলযুক্ত টোনার এড়িয়ে চলুন।
  • শুষ্ক ত্বক: হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন, অ্যালোভেরা বা রোজ ওয়াটারযুক্ত টোনার উপযুক্ত।
  • সংবেদনশীল ত্বক: সেন্ট-ফ্রি টোনার নির্বাচন করুন, যাতে থাকে গ্রিন টি, সিকা বা ক্যামোমাইল।
  • উজ্জ্বলতা কম বা অনিয়মিত ত্বক: গ্লাইকোলিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ টোনার ব্যবহার করুন, যা হালকাভাবে এক্সফোলিয়েট করে ত্বককে উজ্জ্বল করে।

রূপচর্চায় টোনার কোনো বাধ্যতামূলক ধাপ নয়। তবে ঠিকভাবে বেছে নিয়ে ব্যবহার করলে এটি আপনার রুটিনে গুরুত্বপূর্ণ একটি সংযোজন হতে পারে। ত্বককে আর্দ্র রাখা, মৃত কোষ সরানো বা ময়েশ্চারাইজারের কার্যকারিতা বাড়ানোর মতো নানা দিক থেকেই এটি উপকারী। তাই ত্বকের প্রয়োজন বুঝেই টোনার বেছে নিন।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর