মেহেদির সাথে কফি মিশিয়ে চুলে রং, কতটা কার্যকর?

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম

পাকা চুল ঢাকতে অনেকে ভরসা রাখেন মেহেদিতে। বাজারচলতি কেমিক্যাল রংয়ে চুল ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে। তাই ঘরোয়া উপায়ই অনেকের ভরসা। সেই তালিকায় জনপ্রিয় একটি টোটকা হলো মেহেদির সাথে কফি মিশিয়ে লাগানো। বলা হয়, এতে চুলে রং আরও গাঢ় হয়। কিন্তু প্রশ্ন হলো, এই পদ্ধতি কি সত্যিই কার্যকর? আর এর ফলে মাথার ত্বকের কোনও ক্ষতি হতে পারে কিনা?

রাজিয়া’স মেকওভারের পরিচালক ও রূপবিশেষজ্ঞ রাজিয়া সুলতানা জানান, ‘মেহেদির সঙ্গে কফি মিশিয়ে চুলে রং করলে সেটি প্রথমে যথেষ্ট গাঢ় দেখায়। কিন্তু এই রং স্থায়ী হয় না। কয়েকবার চুল ধোয়ার পরেই ফিকে হতে শুরু করে। তাই যারা দীর্ঘস্থায়ী সমাধান চান, তাদের কাছে এটি নির্ভরযোগ্য উপায় নয়।’

পাবমেড সেন্ট্রালে প্রকাশিত একটি গবেষণাপত্র জানাচ্ছে, কফিতে থাকা ক্যাফিন হেয়ার ফলিকলে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এর ফলে চুলের গোড়া শক্ত হতে পারে এবং চুল পড়ার প্রবণতাও কিছুটা কমে। আরও একটি গবেষণায় বলা হয়েছে, ক্যাফিন হেয়ার ফলিকলের ভেতরে পুষ্টি পৌঁছে দিতে সাহায্য করে। যা সামগ্রিকভাবে চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।

কফির বেশ কিছু উপকারিতা আছে। তবে ঘন ঘন ব্যবহার করলে তার পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে। অনেকেই অভিযোগ করেছেন, বারবার কফি ব্যবহার করলে চুল রুক্ষ হয়ে যায়, ভেঙে পড়ার পরিমাণ বেড়ে যায়। যাঁদের স্ক্যাল্প স্পর্শকাতর, তাঁদের ক্ষেত্রে অ্যালার্জির ঝুঁকি থাকে। ফলে মেহেদির সঙ্গে কফি ব্যবহার করার আগে অল্প জায়গায় প্যাচ টেস্ট করা জরুরি।

চুলের যত্ন কীভাবে করবেন

যদি কফি–মেহেদি ব্যবহার করেই থাকেন, তবে চুল ধোয়ার পর অবশ্যই ভালো কন্ডিশনার ব্যবহার করুন। এতে রুক্ষভাব কিছুটা কমবে। পর্যাপ্ত হাইড্রেশন বজায় রাখতে সপ্তাহে একবার তেলের মাসাজও করতে পারেন। আর যাদের অ্যালার্জির ইতিহাস আছে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বিকল্প ঘরোয়া উপায়

  • মেহেদির সঙ্গে চা-পাতার ক্বাথ মিশিয়ে নিলেও রং কিছুটা গাঢ় হয়।
  • কফির বদলে ব্ল্যাক কফি বা কালো চায়ের ক্বাথও ব্যবহার করা যেতে পারে।
  • আমলা গুঁড়া, ব্রাহ্মী বা ভৃঙ্গরাজ গুঁড়া মেহেদির সঙ্গে মিশিয়ে লাগালে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে।

মেহেদির সঙ্গে কফি মিশিয়ে পাকা চুল ঢাকার এই উপায় হয়তো সাময়িক ফল দেয়। তবে দীর্ঘমেয়াদি সমাধান নয়। যারা কেমিক্যাল রং এড়িয়ে যেতে চান, তাদের জন্য এটি এক ধরনের অস্থায়ী বিকল্প হতে পারে। তবে স্ক্যাল্প বা চুলের স্বাস্থ্যের কথা ভেবে ব্যবহার করার আগে সাবধানতা অবলম্বন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর