চুল পড়া কমাতে প্রাকৃতিক ৩ তেল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

সুন্দর চুল ছাড়া কি সাজগোজ চলে? ঝলমলে পোশাকের সঙ্গে ঝরে পড়া চুল যদি মেজাজ খারাপ করে দেয়, তখনই খুঁজে নিতে হয় ঘরোয়া উপায়। বাজারে হরেক রকম অ্যান্টি–হেয়ারফল শ্যাম্পু মিললেও বিশেষ উপকার মেলে না। আসল সমাধান লুকিয়ে আছে প্রাকৃতিক তেলে।

আজকাল অনেকেই নিয়মিত চুলে তেল দিতে চান না। ঝামেলা মনে হয়, আবার বারবার শ্যাম্পু করার ভয়ে পিছিয়ে যান অনেকে। কিন্তু চুল পড়া আটকাতে ও নতুন চুল গজাতে তেলের জুড়ি নেই। চুলকে ফের উজ্জ্বল ও মজবুত করতে ব্যবহার করতে পারেন এই তিন তেল।

জোজোবা অয়েল

চুল লম্বা আর ঘন করতে জোজোবা অয়েল বেশ কার্যকর। এতে আছে ভিটামিন এ, সি-সহ নানা পুষ্টি উপাদান। বাজারে সহজেই কিনতে পাওয়া যায়। চাইলে নিজেও বানিয়ে নিতে পারেন। আধ কাপ নারকেল তেল, আধ কাপ কাঠবাদাম তেল, সঙ্গে কয়েকটি জবা ফুল ও পাতা মিশিয়ে হালকা আঁচে তিন মিনিট গরম করুন। ছেঁকে নিয়ে শিশিতে ভরে রাখুন। নিয়মিত ব্যবহারেই মিলবে উপকার।

নারকেল তেল

চুলের যত্নে চিরকালীন সঙ্গী নারকেল তেল। এক কাপ নারকেল তেলের সঙ্গে খানিকটা অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ মধু, ১ চা-চামচ ল্যাভেন্ডার তেল এবং অ্যাভোকাডো তেল মিশিয়ে নিন। মিশ্রণটি হালকা গরম করে ঠান্ডা হলে মাথায় ভালোভাবে মালিশ করুন। কয়েকবার ব্যবহারেই বুঝতে পারবেন চুল পড়া কমছে, চুল হচ্ছে নরম ও মজবুত।

অ্যালোভেরা তেল

ত্বকচর্চায় অ্যালোভেরার নাম আগে থেকেই জনপ্রিয়। তবে চুলের যত্নেও এটি সমান কার্যকর। অ্যালোভেরা পাতার জেল বের করে আধ কাপ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। হালকা আঁচে গরম করে ঠান্ডা হলে মাথার ত্বকে মালিশ করুন। নিয়মিত ব্যবহার করলে চুল হবে লম্বা ও স্বাস্থ্যোজ্জ্বল।

ঝলমলে ত্বকের মতোই প্রয়োজন সুস্থ ও ঘন চুল। রাসায়নিকভর্তি প্রসাধনীর ভিড়ে প্রাকৃতিক তেল হতে পারে আপনার ভরসার জায়গা। সপ্তাহে দুই-তিন দিন নিয়ম করে ব্যবহার করলে উৎসবের দিনগুলোতে উজ্জ্বল চুলেই সাজ সম্পূর্ণ হবে।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর