হালকা মেকআপেই যেভাবে পাবেন ডিউয়ি লুক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

মেকআপের দুনিয়ায় এখন মিনিমালিজম ট্রেন্ড। অর্থাৎ যতটা সম্ভব হালকা মেকআপে সতেজ ও প্রাকৃতিক লুক পাওয়া। জমকালো মেকআপের আসক্তি এখন অনেকটাই কমছে। অভিনেত্রী থেকে শুরু করে ইনফ্লুয়েন্সররাও এখন ডিউয়ি লুকের দিকে ঝুঁকছেন। আপনি কীভাবে করবেন এই হালকা মেকআপ, জেনে নিন।

ভারী ফাউন্ডেশনের বদলে টিন্টড বেস

ডিউয়ি লুকের জন্য ফাউন্ডেশন কম ব্যবহার করা জরুরি। ভারী ফাউন্ডেশন ত্বককে ভারী ও কনফিডেন্সহীন দেখাতে পারে। তার বদলে টিন্টড ময়েশ্চারাইজার বা হালকা ফাউন্ডেশন ব্যবহার করলে প্রাকৃতিক ও ন্যাচারাল লুক পাওয়া যায়। টিন্টড ব্যবহারের আগে অবশ্যই ময়েশ্চারাইজার ও প্রাইমার লাগাতে হবে। ফাউন্ডেশন ব্যবহার করলেও লিক্যুইড ফাউন্ডেশন ও হাইলাইটার মিশিয়ে ব্যবহার করলে লুমিনাস গ্লো পাওয়া যায়।

হালকা আই মেকআপ

ডিউয়ি লুকের জন্য চোখের মেকআপও হালকা হতে হবে। উজ্জ্বল রঙের আইশ্যাডো নয়, বরং নিউড বা ন্যাচারাল শেড বেছে নিন। হালকা স্মোকি আইও করা যায়। মাস্কারা অবশ্যই ঘন হতে হবে। আর চোখের নিচের অংশেও হালকা শেড ব্যবহার করুন। এতে চোখে ভিজে-ভিজে, সতেজ ভাব ফুটে ওঠে।

ব্লাশ ও হাইলাইটার দিয়ে লুক সম্পন্ন করুন

ডিউয়ি লুকে পাউডার ব্লাশ ব্যবহার করবেন না। ক্রিম ফর্মুলার ব্লাশ ব্যবহার করলে ত্বকে ন্যাচারাল গ্লো আসে। ত্বকের উচ্চ অংশে লিক্যুইড হাইলাইটার লাগালে লুক আরও উজ্জ্বল হয়। ঠোঁটেও হালকা রঙের লিপস্টিক বা লিপগ্লস ব্যবহার করতে পারেন।

চুলেও আনুন ভেজা ভাব

ডিউয়ি লুকের মূল আকর্ষণ হলো চুল। চুলে যেন ভেজা ভাব থাকে, এটি হালকা হেয়ার জেল বা সিরাম ব্যবহার করলেই হবে। পানি নয়, বরং জেল বা সিরামের সাহায্যে চুলে ভেজা এবং ন্যাচারাল স্টাইল ফুটিয়ে তোলা সম্ভব।

ডিউয়ি লুক মানেই হালকা, সতেজ, প্রাকৃতিক এবং ঝকঝকে। যা যেকোনো উৎসব, কাজ বা বন্ধুর সঙ্গে আড্ডার জন্য একেবারেই ঠিকঠাক।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর