ক্লিনজিং বাম নাকি অয়েল, আপনার ত্বকের জন্য কোনটি সঠিক?

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০০ পিএম

যেকোনো ত্বকের যত্নের ক্ষেত্রে মূল প্রশ্ন থাকে, আপনার ত্বকের ধরন অনুযায়ী কোন পণ্যটি ব্যবহার করবেন। বিশেষ করে যখন মুখে মেকআপ বা ধুলো-ময়লা লেগে থাকে। তখন পানি বা সাধারণ ফেসওয়াশ পুরোপুরি কার্যকর হয় না। এই ধরনের পরিস্থিতিতে বিউটিশিয়ানরা ক্লিনজিং বাম বা ক্লিনজিং অয়েল ব্যবহারের পরামর্শ দেন। তবে কার জন্য কোনটি ভালো, তা জানা জরুরি।

কাদের জন্য ক্লিনজিং বাম

ক্লিনজিং বাম বা অয়েলের মূল কাজ হলো ত্বকের ওপরে থাকা ধুলো, তেল ও মেকআপ তোলা। কিন্তু তাদের টেক্সচার ও ব্যবহার পদ্ধতি ভিন্ন। ক্লিনজিং বাম সাধারণত ঘন ও সমৃদ্ধ হয়। এটি ত্বকে লাগানোর পর হাতে ঘষলে হালকা গরম হয়। এই তাপের কারণে বামটি সহজেই গলে যায়। ফলে ত্বকের উন্মুক্ত রন্ধ্রে আটকে থাকা ময়লা ও অণু বের হয়ে আসে।

তবে সব ত্বকের জন্য ক্লিনজিং বাম সমান কার্যকর নয়। যাদের ত্বক ব্রণপ্রবণ বা স্পর্শকাতর, তাদের জন্য ঘন বাম ব্যবহার ঠিক নয়। এতে রন্ধ্রে বেশি তেল জমে যেতে পারে। যা বাড়িয়ে দিতে পারে ব্রণের সমস্যা। অন্যদিকে যাদের ত্বক অতিমাত্রায় শুষ্ক বা বার্ধক্যজনিত সমস্যা দেখা দিয়েছে, তারা ক্লিনজিং বাম ব্যবহার করতে পারেন। এতে ত্বক পায় পর্যাপ্ত আর্দ্রতা, থাকে কোমল ও নরম।

হাতে সময় কম থাকে বা দ্রুত ত্বক পরিষ্কার করে ক্লিজিং অয়েল। ছবি: ফ্রিপিক

যারা মাখবেন ক্লিনজিং অয়েল

ক্লিনজিং অয়েল তুলনামূলকভাবে হালকা। এটি সরাসরি ত্বকে মাখলে দ্রুত মিশে যায়। এটি ত্বকের মেকআপ বা ধুলো আলাদা করতে সাহায্য করে। বিশেষ করে যখন হাতে সময় কম থাকে বা দ্রুত ত্বক পরিষ্কার করতে হয়। তখন অয়েল ব্যবহারে সুবিধা হয়। ক্লিনজিং অয়েল ব্যবহার করার পর ভেজা তুলার সাহায্যে মুছে নিলেই ত্বক হবে পরিষ্কার ও সতেজ।

কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে ত্বক পানি দিয়ে ধুয়ে নিন, এতে মুখে থাকা অতিরিক্ত ময়লা দূর হবে। তারপর ত্বককে মুছে শুকনো রাখুন। সুতির একটি ছোট কাপড় ব্যবহার করে এই কাজ সহজে করা যায়। এরপর সামান্য পরিমাণে ক্লিনজিং বাম হাতে নিন। দুই হাতের তালুতে ঘষে নিন, যাতে বামের ঘনত্ব গলে গিয়ে মসৃণ হয়ে আসে। তারপর হালকা হাতে ত্বকে মিনিট তিনেক ম্যাসাজ করুন। বামের মিশ্রণে ত্বকের রন্ধ্রে থাকা ময়লা ও ধুলি কণা ধীরে ধীরে বের হয়ে আসে। শেষে ভেজা তুলার সাহায্যে মুখ মুছে নিন। দেখবেন ত্বক হবে পরিষ্কার ও নরম।

যদি হাতে সময় কম থাকে, তবে ক্লিনজিং অয়েল ব্যবহার করুন। ত্বকে সরাসরি অয়েল মাখে কিছুক্ষণ হালকা ম্যাসাজ করুন। এরপর ভেজা তুলা দিয়ে মুখ পরিষ্কার করুন। চাইলে এরপর ফেসওয়াশ ব্যবহার করেও ত্বককে আরও সতেজ রাখা যায়।

আবহাওয়া ও ঋতুর প্রভাব

ত্বকের ধরন ছাড়াও আবহাওয়া বিবেচনা করা জরুরি। শীতকালে বা শুষ্ক আবহাওয়ায় ক্লিনজিং বাম ব্যবহার করলে ত্বক পায় বেশি আর্দ্রতা। গ্রীষ্মকালে, যখন ত্বক তৈলাক্ত থাকে। তখন অয়েল বা হালকা বাম ব্যবহার করলে ত্বক ভারী বা চটচটে হবে না।

জেনে নিন

  • ত্বক শুষ্ক বা বার্ধক্যজনিত সমস্যা থাকলে ক্লিনজিং বাম বেছে নিন।
  • ব্রণপ্রবণ বা স্পর্শকাতর ত্বকের জন্য হালকা ক্লিনজিং অয়েল বেশি সুবিধাজনক।
  • সময় কম থাকলে অয়েল দ্রুত কার্যকর, বামের তুলনায় দ্রুত মিশে যায়।
  • ব্যবহার শেষে ভেজা তুলা বা ফেসওয়াশ দিয়ে মুখ মুছে ত্বক সতেজ রাখা জরুরি।

সঠিক ক্লিনজিং পণ্য বেছে নিলে শুধু মুখই পরিষ্কার হয় না। বরং ত্বকের স্বাস্থ্য ও উজ্জ্বলতাও বজায় থাকে। তাই ত্বকের ধরন বুঝে ব্যবহার করুন। আর ত্বকের যত্নে সময় দিন। সুস্থ ও প্রাণবন্ত ত্বকই হবে সত্যিকারের সৌন্দর্যের চাবিকাঠি।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর