ম্যাট লিপস্টিকে ঠোঁট ফাটলে কী করবেন?

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

ম্যাট লিপস্টিক বা যেকোনো ম্যাট ফিনিশের লিপস্টিক ব্যবহার অনেকের কাছে ফ্যাশন ও স্টাইলের অংশ। কিন্তু অনেক সময় দেখা যায়, ম্যাট লিপস্টিক পরলেই ঠোঁট ফাটে বা শুষ্ক হয়ে যায়। এই সমস্যা শুধু ঠোঁটকে অসুন্দর দেখায় না। বরং লিপস্টিকের রঙের কার্যকারিতাকেও কমিয়ে দেয়। তাই ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা ও কোমলতা বজায় রাখতে হবে।

লিপ স্ক্রাব: মৃত কোষ সরানোর প্রথম ধাপ

ঠোঁটের উপরও সময়ের সঙ্গে সঙ্গে মৃত কোষ জমে থাকে। নিয়মিত লিপস্টিক ব্যবহারের কারণে এটি আরও শক্ত হয়ে যায়। তাই ঠোঁটে ব্যবহার করতে হবে লিপ স্ক্রাব। মধু ও চিনি মিশিয়ে তৈরি করতে পারেন এই স্ক্রাব। গোসলের আগে নরম ব্রাশ দিয়ে ঠোঁটে স্ক্রাব করে নিন। এতে মৃত কোষ উঠে যাবে। আর ঠোঁট হবে নরম। মধু-চিনির পরিবর্তে কফি-পেট্রোলিয়াম তেল বা নারকেল তেলের স্ক্রাবও ব্যবহার করা যায়। সপ্তাহে দুই-তিন বার লিপ স্ক্রাব করলে ঠোঁটের স্বাভাবিক কোমলতা বজায় থাকে।

লিপ বাম: ঠোঁটের আর্দ্রতা বজায় রাখার চাবিকাঠি

ঠোঁটের কোমলতা ও আর্দ্রতা ধরে রাখার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হলো লিপ বাম ব্যবহার। বাজারে প্রচলিত লিপ বাম ব্যবহার করতে পারেন। তবে চাইলে বাড়িতেও তৈরি করা যায়। নারকেল তেলের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে, ২ ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করে ছোট কৌটিতে রেখে ফ্রিজে রাখুন। এভাবে তৈরি লিপ বাম দীর্ঘস্থায়ী এবং ঠোঁটকে কোমল রাখে।

রাতে ঘুমানোর আগে ঠোঁটে লিপ বাম বা ঘি লাগানোও খুব কার্যকর। ঘি ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে এবং ফাটা ঠোঁটের সমস্যা দূর করতে সাহায্য করে। এটি প্রাকৃতিক উপায়ে ঠোঁটকে নরম ও সজীব রাখে।

লিপস্টিক পরার আগে করণীয়

ঠোঁটের আর্দ্রতা ও কোমলতা নিশ্চিত করার পরেই লিপস্টিক ব্যবহার করুন। দু’বার লিপ বাম লাগানো এবং সপ্তাহে দুই-তিন দিন লিপ স্ক্রাব করুন। লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে লিপ প্রাইমার ব্যবহার করুন। এরপর লিপ লাইনার দিয়ে ঠোঁটের প্রান্ত আঁকুন। এই ধাপগুলো লিপস্টিককে ঠোঁটে সুন্দরভাবে বসাতে সাহায্য করে।

লিপস্টিক পরার সময় তুলি ব্যবহার করলে রঙ সুন্দরভাবে ব্লেন্ড হয়। প্রয়োজনে লিপস্টিকের শেষে হালকা লিপ গ্লস লাগাতে পারেন। স্টাইলের জন্য একসঙ্গে দুটি ভিন্ন রঙের লিপস্টিক ব্যবহার করলেও চোখে পড়ার মতো প্রভাব তৈরি করা যায়।

সর্বশেষে বলা যায়, ম্যাট লিপস্টিকের স্বাভাবিক চ্যালেঞ্জ ঠিকঠাকভাবে সামলাতে গেলে শুধু স্টাইল নয়, ঠোঁটের যত্ন অত্যন্ত জরুরি। নিয়মিত লিপ স্ক্রাব, লিপ বাম, ঘি ব্যবহার এবং সচেতন লিপস্টিক প্রয়োগের মাধ্যমে ঠোঁটকে ফাটা ও শুষ্ক হওয়া থেকে রক্ষা করা সম্ভব। এতে লিপস্টিকও দীর্ঘ সময় ধরে সুন্দরভাবে থাকবে এবং ঠোঁট দেখাবে স্বাস্থ্যসম্মত ও কোমল।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর