উজ্জ্বল ত্বকের জন্য ঘরোয়া মাস্ক যেভাবে বানাবেন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:০০ পিএম

রোদে বেরোলে ত্বক অনেক সময় কালচে হয়ে যায়, জেল্লা হারায়। বাইরে থেকে ফিরে যতই ফেসওয়াশ বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন না কেন, সেই নিস্তেজভাব সহজে দূর হয় না। বিশেষ করে উৎসব বা অনুষ্ঠান থাকলে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার তাড়া থাকে আরও বেশি। এমন সময় ঘরোয়া কিছু উপাদান দিয়েই তৈরি করতে পারেন প্রাকৃতিক ফেস মাস্ক। যা ত্বকের ক্লান্তি কমিয়ে দেবে, এনে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

যা যা লাগবে

কাঁচা দুধ: ত্বকের ময়লা তুলতে ও উজ্জ্বলতা বাড়াতে দুধ খুব কার্যকর। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক এক্সফোলিয়েট করে। সেই সাথে ত্বকও নরম করে।

মধু: প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে মধু। ত্বকের আর্দ্রতা বজায় রাখে, কালচে ভাব দূর করে।

লেবুর রস: এতে থাকা ভিটামিন সি ত্বকের দাগছোপ কমায়, উজ্জ্বলতা বাড়ায়।

চন্দনগুঁড়া: প্রাচীন কাল থেকেই চন্দন ব্যবহৃত হয় ত্বকের যত্নে। এটি ত্বক ঠান্ডা রাখে এবং রোদে পোড়া দাগ হালকা করতে সাহায্য করে।

কীভাবে বানাবেন

  • একটি ছোট বাটিতে নিন ২ টেবিল চামচ কাঁচা দুধ, ১ চা-চামচ মধু, আধ চা-চামচ লেবুর রস এবং ১ চা-চামচ চন্দনগুঁড়া। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
  • মুখ ভালো করে ধুয়ে নিয়ে মিশ্রণটি সমানভাবে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। শেষে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে ভুলবেন না।

ব্যবহার পদ্ধতি

এই মাস্কটি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারেন। কয়েকবার ব্যবহারের পরই ত্বকের কালচে ভাব দূর হয়ে যাবে, মুখে ফিরে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

রোদে পোড়া ত্বকের যত্নে এই দুধ-মধুর মাস্কটি সম্পূর্ণ প্রাকৃতিক। নিয়মিত ব্যবহার করলে পার্লারের কেমিক্যাল ছাড়াই ঘরে বসে ত্বক পাবে নতুন জেল্লা।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর