অর্গানিক মেকআপ ব্র্যান্ড আনল ‘লে রুজ ফ্রঁসেজ’

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম

প্যারিসের মারেই অঞ্চলে নিজের প্রথম স্টোর চালু করেছে ফরাসি উদ্ভাবনী মেকআপ ব্র্যান্ড লে রুজ ফ্রঁসেজ। প্রতিষ্ঠানটির দাবি, তাদের মেকআপ তৈরিতে ব্যাবহার হয়েছে উদ্ভিদভিত্তিক রঙ। অর্গানিক এই মেকআপ ব্র্যান্টির ইতোমধ্যে বিশ্বের প্রায় শতাধিক স্টোরে তাদের পণ্য বিক্রি হচ্ছে। এবার নতুনভাবে ১৫ লাখ ইউরো তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে তারা ‘টুডিগো’ প্ল্যাটফর্মের মাধ্যমে।

২০১৯ সালে প্রতিষ্ঠিত লে রুজ ফ্রঁসেজ সৌন্দর্যচর্চায় নতুন দিগন্ত খুলেছে। ব্র্যান্ডটির সহপ্রতিষ্ঠাতা এলোদি কারপঁতিয়ে একজন বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ার। যিনি আগে ফার্মাসিউটিক্যাল গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সঙ্গে আছেন স্বামী সালেম ঘেজাইলি, যিনি ব্যবসাবিষয়ক প্রকৌশলী।

প্যারিসের মারেই অঞ্চলে নিজের প্রথম স্টোর চালু করেছে ফরাসি উদ্ভাবনী মেকআপ ব্র্যান্ড লে রুজ ফ্রঁসেজ। ছবি: ফেসবুক থেকে

তাদের নতুন স্টোরটি খোলা হয়েছে প্যারিসের ঐতিহাসিক রু দে তুরেনের প্লাস দে ভজের কাছেই। দোকানটি শুধু পণ্য বিক্রির জন্য নয়, যেখানে দর্শনার্থীরা উদ্ভিদের রঙ, উপকরণ ও তৈরির ইতিহাসও জানতে পারবে।

ব্র্যান্ডটির দাবি, তারা তিন বছর ধরে গবেষণা চালিয়ে উদ্ভিদ থেকে রঙ সংগ্রহ ও প্রসাধনীতে ব্যবহার নিয়ে। তারা একটি পেটেন্টকৃত প্রক্রিয়া উদ্ভাবন করেছে, যা বিশ্বের অন্য কোনো মেকআপ কোম্পানি এখনও করেনি।

লে রুজ ফ্রঁসেজের প্রতিটি পণ্য অর্গানিক সার্টিফায়েড। এতে ব্যবহৃত হয় প্রাকৃতিক উদ্ভিদ। যার মধ্যে রয়েছে ম্যাডার, রুকু, সরগাম, ইন্ডিগো, দামাস্ক গোলাপ ও হিবিসকাস। এই উদ্ভিদগুলো নিজ নিজ দেশে সংগ্রহ করা হয়।

বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মেকআপ ব্র্যান্ড যেখানে পেট্রোকেমিক্যাল রঙ ব্যবহার করে, সেখানে লে রুজ ফ্রঁসেজ তৈরি করেছে অর্গানিক পণ্য। তাদের নেইলপলিশে রয়েছে ৮১ শতাংশ উদ্ভিদজাত উপাদান। রঙের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে রেড অ্যালগি থেকে প্রাপ্ত অ্যান্থোসায়ানিন। যা প্রাকৃতিকভাবে গাঢ় রঙ দেয়।

লে রুজ ফ্রঁসেজের সব প্যাকেজিং ইকোসার্ট মানদণ্ডে তৈরি এবং সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য। ব্র্যান্ডটি পিইটিএ সার্টিফায়েড ভেগান। অর্থাৎ কোনো পণ্যে প্রাণিজ উপাদান নেই। প্রাণীর ওপর কোনো পরীক্ষা চালানো হয় না।

তারা বী ওয়্যাক্সের পরিবর্তে রাইস ওয়্যাক্স ব্যবহার করে। আর প্রাণিজ চামড়ার বদলে আপেলের খোসা দিয়ে তৈরি করে কভার। এমনকি প্রাণী থেকে প্রাপ্ত কোচিনিল রঙ, যা সাধারণত লাল লিপস্টিক ও ব্লাশে ব্যবহৃত হয়। সেটিও তারা বাদ দিয়েছে।

এর আগে কেবল পপ-আপ স্টোরের মাধ্যমে উপস্থিতি ছিল লে রুজ ফ্রঁসেজের। এবার নিজেদের প্রথম স্থায়ী দোকান দিয়ে শুরু হলো নতুন অধ্যায়। বর্তমানে ব্র্যান্ডটি যুক্তরাষ্ট্রের নিম্যান মার্কাস ও ক্রেডো বিউটি সহ ১০০টির বেশি আন্তর্জাতিক স্টোরে বিক্রি হচ্ছে। খুব শিগগিরই ফ্রান্সের নোসি‌বে চেইন স্টোরের ৫০টি শাখায় পাওয়া যাবে তাদের পণ্য।

বর্তমানে তারা নতুন করে ১৫ লাখ ইউরো তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। যা ইতোমধ্যেই ১ লাখ ৭৫ হাজার ইউরোর বেশি পেয়েছে টুডিগো প্ল্যাটফর্মে। এই অর্থে তারা উৎপাদন ক্ষমতা বাড়াতে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণে মনোযোগ দেবে। ২০২৭ সালের মধ্যে তাদের লক্ষ্য ১ কোটি ইউরো আয়ের মাইলফলক স্পর্শ করা। সেই সাথে উদ্ভিদভিত্তিক মেকআপে বিশ্বসেরা ব্র্যান্ড হিসেবে জায়গা করে নেওয়া।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
একটি শিশু হারিয়ে গেলে পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। অনেকেই বুঝতে পারেন না কী করা উচিত, কোথায় যাওয়া উচিত। আর ঠিক এই আতঙ্কের মুহূর্তেই নষ্ট হয়ে যায় সবচেয়ে মূল্যবান সময়। পুলিশ সদর দপ্তর বলছে, চলতি...
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর