ত্বকে সরাসরি অ্যালোভেরা জেল লাগানো কি ঠিক?

ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান হিসেবে অ্যালোভেরা জেলের জনপ্রিয়তা অনেক। রোদে পোড়া ত্বক ঠান্ডা করতে হোক বা ব্রণ, দাগছোপ, বলিরেখা কমাতে, এই সবুজ পাতার জুড়ি মেলা ভার। তবে প্রশ্ন থেকেই যায়, এই জেল কি সত্যিই পুরোপুরি নিরাপদ?

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১০:১১ পিএম

অনেকে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল মুখে ব্যবহার করেন। এসব জেল সংরক্ষণযোগ্য করতে নানা ধরনের কেমিক্যাল মেশানো হয়। ফলে এগুলো দীর্ঘদিন ঠিক থাকে ঠিকই, কিন্তু সংবেদনশীল ত্বকে জ্বালা, অ্যালার্জি বা ফুসকুড়ির সমস্যা দেখা দিতে পারে। অনেকের মতে, প্রাকৃতিক অ্যালোভেরাই নিরাপদ। তাই গাছ থেকে কেটে সরাসরি পাতার ভেতরের নির্যাস মুখে লাগিয়ে থাকেন। কিন্তু অ্যালোভেরার পাতার ভেতরে থাকা এক উপাদানই ত্বকের ক্ষতির কারণ হতে পারে।

অ্যালোভেরার বাইরের সবুজ স্তরের নিচে এক ধরনের হলুদ রঙের তরল বের হয়। যার নাম অ্যালোইন। এই অ্যালোইন অনেক সময় ত্বকে র‍্যাশ, লালচে দাগ, জ্বালা বা চুলকানি তৈরি করে। বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল, তাদের জন্য এটি আরও ক্ষতিকর হতে পারে। তাই অ্যালোভেরা গাছ থেকে কেটে সরাসরি জেল লাগানো মোটেও ভালো নয়।

তাহলে কীভাবে নিরাপদ?

গাছ থেকে কেটেই লাগানো যাবে, তবে কিছু প্রক্রিয়া রয়েছে। এগুলো মেনে করলে আর সমস্যা হবে না। প্রথমেই একটি অ্যালোভেরা পাতা কেটে নিন। এরপর সেটি পানিভর্তি একটি পাত্রে ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন। এতে পাতার ভেতরের হলুদ পদার্থ বা অ্যালোইন ধুয়ে যাবে। তারপর পাতার খোসা ছাড়িয়ে ভেতরের স্বচ্ছ জেল বের করে নিন। এই জেল পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন। চাইলে ব্লেন্ডারে হালকা করে পেস্ট করে নিতে পারেন। এতে ব্যবহার আরও সহজ হবে।

প্রাকৃতিক অ্যালোভেরা অনেকে বেশি পছন্দ করেন। ছবি: ফ্রিপিক

এই সময় আপনি কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল বা গোলাপজল মিশিয়ে নিতে পারেন। এতে জেলটি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং মুখে দেবে প্রাকৃতিক উজ্জ্বলতা। চাইলে এই জেল ছোট বোতলে রেখে ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে। তবে ২-৩ দিনের বেশি নয়। অনেকে এই জেল আইস কিউব বানিয়ে রাখেন, রোদে পোড়া বা ক্লান্ত ত্বকে ঘষে নিলে সঙ্গে সঙ্গে ঠান্ডা অনুভূতি মেলে।

অ্যালোভেরা জেল শুধু মুখেই নয়, চুলের যত্নেও দারুণ কাজ করে। এটি চুলের গোড়া শক্ত করে, খুশকি কমায় ও স্ক্যাল্প ঠান্ডা রাখে। তবে প্রথমবার ব্যবহারের আগে হাত বা কানের পেছনে সামান্য লাগিয়ে পরীক্ষা করে নিন, কোনো অ্যালার্জি হচ্ছে কি না।

অ্যালোভেরা নিঃসন্দেহে প্রকৃতির এক দান। যা সঠিকভাবে ব্যবহার করলে ত্বকের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। তবে প্রাকৃতিক মানেই নিরাপদ, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি। একটু সচেতনতা, একটু যত্ন। এ দুটিই পারে অ্যালোভেরাকে বানাতে আপনার ত্বকের সেরা বন্ধু।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর