সব্যসাচীর পোশাকে নতুন লুকে আলিয়া ভাট

আপডেট : ২১ জুন ২০২৪, ০৩:৩৫ পিএম

আলিয়া ভাটের একটি লুক নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। তাঁর ফ্যাশন সেন্স এবং স্টাইলিং সবাইকে করেছে মুগ্ধ। এটা মূলত সব্যসাচীর ডিজাইন করা পোশাকে ফটোশ্যুট করেছেন ভারতীয় এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্ট্রাগ্রামে সেই ছবি পোষ্ট করেছেন আলিয়া। এই পর্বে দেখে নেওয়া যাক অভিনেত্রীয় নতুন লুক। সেই সঙ্গে আপনাদের জন্য রইল ফ্যাশন টিপসও।

এটা সামার ফ্যাশনের অন্যতম সেরা লুক। ছবি: ইনস্টাগ্রাম থেকে

আইভরি হোয়াইট রঙের এই প্যান্টস্যুট পরেছেন আলিয়া, যা তাঁকে সত্যিই দারুণ মানিয়েছে। ফ্যাশনিস্তাদের মতে, এটা সামার ফ্যাশনের অন্যতম সেরা লুক। সব্যসাচী মুখোপাধ্যায়ের কালেকশন থেকেই তিনি এই প্যান্টস্যুটটি বেছে নিয়েছিলেন। একটি ট্রাউজার এবং ছোট্ট ব্রালেট দিয়ে । ব্রালেটের প্লাঙ্গিং নেকলাইন এবং স্ট্র্যাপ ডিটেলস নজর কেড়েছে সবার। এর কাট আউট ডিটেলিং হাইলাইট করেছিল বলি ডিভার টোনড মিডরিফকে। আর আলিয়া ফটোশ্যুটের সময়ে এই ছোট ছোট বিষয়গুলোকে নিখুঁতভাবে তুলে ধরেছেন।

পোশাকের সঙ্গে আলিয়া পরেছিলেন মাননসই জুয়েলারি। ছবি: ইনস্টাগ্রাম থেকে

আলিয়া ব্রালেটের উপরে পরেছেন একটি এথনিক ব্লেজার। এই ব্লেজারে ফুটিয়ে তোলা হয়েছে ফ্লোরাল মোটিফ। এই মোটিফই আলিয়ার ব্লেজারটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ব্লেজারটির এমবেলিশমেন্টও আলাদা করে নজর কেড়েছে সবার। প্যান্টের সঙ্গে দারুণভাবে বেল্টও দিয়েছেন সব্যসাচী। ক্লাসিক প্যাটার্নের এই সাদা বেল্ট লুকে এক বিশেষ ছোঁয়া যোগ করেছিল তাঁর পোশাকে।

পোশাকের সঙ্গে আলিয়া পরেছিলেন মাননসই জুয়েলারি। হালকা প্যাটার্নের লেয়ারড নেকপিস ছিল এই লুকের অন্যতম আকর্ষণ। তাঁর সাদা প্ল্যাটফর্ম হিলসও সেট করেছিল নয়া ফ্যাশন গোলস। প্রতিবারের মতো এবারও মেকআপে ট্রেন্ডের ছোঁয়া অটুট রেখেছেন অভিনেত্রী। ডিউই নিউট্রাল বেসে হাইলাইট করেছে তাঁর স্কিনটোন। আইব্রো, ব্লাশড চিকস এবং গ্লসি লিপস সবকিছুই একদম ঠিকঠাক। তাই তো তাঁর সাজে প্রশংসা করেছেন বিউটি এক্সপার্টরাও। খোলা চুলেই দারুণ এক্সপ্রেশনে সবাইকে তাক লাগিয়েছেন আলিয়া।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর