সূর্য ডোবার আগেই খাওয়া শেষ করার পরামর্শ মালাইকার 

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১১:১৮ এএম

একটা সময় পর্যন্ত আপনি যা-ই খান না কেন, স্বাস্থ্যে তার প্রভাব পড়বে না। কিন্তু নির্দিষ্ট বয়সের পর তা ঠিক ফুটে উঠবে। নিজেকে তাই ‘ব্লেসড’ ভাবতে নারাজ মালাইকা অরোরা।

বলিউড এই অভিনেত্রীর বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। অভিনয় দক্ষতার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই খবরের শিরোনাম বেশি হয়ে থাকেন তিনি। তবে মালাইকার ফিটনেস ঈর্ষণীয়। এই বয়সেও তাঁর শরীরে না আছে মেদ, না মুখে আছে বলিরেখার ছাপ।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন তার ফিটনেসের আসল রহস্য।

সকাল সাতটার মধ্যে ঘুম থেকে ওঠেন মালাইকা। এরপর হালকা হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে পান করেন।

সব সময় অর্গানিক খাবার খান তিনি। মালাইকার জন্য খাবারের সব উপকরণ তাই অর্গানিক মার্কেট থেকে কেনা হয়। ছবি: সংগৃহীতইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের চর্চা করে থাকেন মালাইকা। অর্থাৎ দিনের মধ্যে কয়েক ঘণ্টা খেয়ে বাকি সময় উপোস থাকেন। এজন্য সকালের নাস্তা করা হয়ে ওঠে না বলিউডের এই ‘আইটেম গার্লে’র। এর পরিবর্তে ডাবের পানি বা ঘি খেয়ে থাকেন তিনি সকালে।

মালাইকা অরোরা দিনের প্রথম খাবার খেয়ে থাকেন দুপুরে। সাধারণ ডাল, সবজি, ভাত, রুটি ইত্যাদি থাকে মেন্যুতে। রাতে খেয়ে থাকেন স্যুপ। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পৌনে সাতটার মধ্যে রাতের খাওয়া সেরে নেন তিনি। 

মালাইকার অন্যতম পছন্দের খাবার খিচুড়ি। স্যুপ খেতে ইচ্ছে না করলে ডিনার খিচুড়ি দিয়েই সেরে নেন।

‘ভেজিটেরিয়ান’ মালাইকা দক্ষিণ এশীয় খাবার খেতে দারুণ ভালোবাসেন। আর সব সময় অর্গানিক খাবার খান তিনি। মালাইকার জন্য খাবারের সব উপকরণ তাই অর্গানিক মার্কেট থেকে কেনা হয়।

চিনি আর লবণ এড়িয়ে চলেন মালাইকা

প্রক্রিয়াজাত কোনো কিছু খান না মালাইকা। সাদা চিনি বা খাবার লবণ (খেলেও সামান্য) এর মধ্যে রয়েছে। একই কারণে পাস্তা খাওয়া ছেড়েছেন, কারণ তাতে সাদা ময়দা থাকে। গ্লুটেন সমৃদ্ধ বা দুগ্ধজাত খাবারও একেবারেই বাদ দিয়েছেন খাদ্যতালিকা থেকে।

তবে কখনো ক্যালরি মেপে খান না মালাইকা। তাঁর মতে, চাপ নিয়ে কখনো সাফল্য অর্জন সম্ভব নয়। দীর্ঘমেয়াদে চালিয়ে যেতে পারবেন, এমনভাবেই খাদ্যতালিকা নির্ধারণ করা উচিত সবার। তবে কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ওজন কমানোর টার্গেট নিয়ে থাকেন, সেক্ষেত্রে তাকে ক্যালরি মেপে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

নিয়ম মেনে প্রতিদিন সকালে শরীরচর্চা করেন এই বলিউড অভিনেত্রী; ছবি: সংগৃহীতপ্রতিদিন করেন শরীরচর্চা

সকালবেলায় শরীরচর্চায় অভ্যস্ত মালাইকা অরোরা। তিনি মনে করেন, দিনের প্রথম ভাগেই তিনি সবচেয়ে বেশি এনার্জেটিক থাকেন। তবে প্রতিটি মানুষের শরীরচর্চার ধরন আলাদা। কেউ সকালে ওয়ার্কআউট করে অভ্যস্ত, আবার কারো স্বাচ্ছন্দ্য বিকালের পর।

জিম, ইয়োগা, পিলাটিজ কিংবা সাঁতার, সাইকেল চালানো, হাঁটা যে যেভাবে শরীরচর্চায় অভ্যস্ত তাকে সে অনুযায়ী তা বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্যকর খাবার, শরীরচর্চা এবং সূর্যাস্তের আগে দিনের শেষ খাবার খাওয়াই মালাইকার সুস্থ আর ভারসাম্যপূর্ণ জীবনের মূলমন্ত্র। 

ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গরম পড়তেই সানস্ক্রিন যেন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। বাইরে বের হওয়ার আগে তড়িঘড়ি করে মুখে সানস্ক্রিন মাখা, এই অভ্যাস এখন অনেকেরই। কারণ রোদে বের হলেই ট্যান, র‍্যাশ, চুলকানি বা...
ঈদ মানেই আনন্দ, আড্ডা আর পছন্দের সব খাবারের আয়োজন। তবে কয়েক দিন টানা পোলাও, বিরিয়ানি, কোরমা, কাবাব আর মিষ্টিজাতীয় খাবার খাওয়া। এতে অনেক সময় শরীর ক্লান্ত হয়ে পড়ে। পেট ভার লাগা, অরুচি, গ্যাস বা...
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানার সোপর্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর