যেমন চলছে জিন্সের ধারা

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১০:৩৪ এএম

কয়েকদশকে বেশ কয়েকবার রূপ পাল্টেছে জিন্সের। কখনো সরু জিন্সের ধারা চলেছে, আবার কখনো ফ্যাশনে জায়গা করে নিয়েছে ঢিলেঢালা জিন্স। এর সঙ্গে বিভিন্ন নিরীক্ষা তো চলেছেই। 

২০২৪ সালের অর্ধেক ইতিমধ্যে শেষ। জিন্সের কেমন ধারা চলছে এ বছর, বলিউড অভিনেত্রীদের পোশাকে মিললো সেটিরই আভাস। 

প্যাচওয়ার্ক ফ্লেয়ারড ডেনিম জিন্স 

বিভিন্ন ধরনের, রঙের ও আকৃতির কাপড়ের টুকরা মিলে তৈরি হয় প্যাচওয়ার্ক। আমাদের দেশীয় ফ্যাশনে প্যাচওয়ার্ক অনেক দিন ধরেই জনপ্রিয়। আলিয়া ভাট এবার জিন্সেও নিয়ে এসেছেন ভিন্নধর্মী এই রংচঙা ট্রেন্ড।

ছবি সংগৃহীত ফর্মাল লুকেও যে দারুণ স্টাইলিশ থাকা সম্ভব, তার প্রমাণ আলিয়ার এই লুক। বেইজরঙা ওভারসাইজড শার্টের সঙ্গে আলিয়া পরেন ওয়াইড লেগড এবং নীল রঙের বুটকাট প্যাচওয়ার্ক জিন্স। একদম ফ্ল্যাট জুতার চেয়ে স্টেটমেন্ট হিল অথবা পাম্প শু পরলে দারুণ অভিজাত লাগবে এই জিন্সের সঙ্গে। সঙ্গে থাকুক ক্লাসিক ঘড়ি, ব্রেসলেট আর ম্যাচিং দুল। 

ক্লাসিক ডেনিম কার্গো জিন্স 

জেনজিদের মধ্যে কার্গো প্যান্ট তুমুল জনপ্রিয়। অবশ্য ‘মিলেনিয়াল’ দিশাও কম যান না! প্রায়ই এই নায়িকাকে কার্গো আর ব্যাগি জিন্সের বিভিন্ন লুকে দেখা যায়। চলতি বছর এমনই একটি লুকের জন্য দিশা পরেন একেবারে ক্লাসিক কার্গো প্যান্ট। তার সঙ্গে ছিল দারুণ স্টাইলিশ সাদা রঙের স্ট্র্যাপলেস করসেট।

ছবি সংগৃহীত এই ধরনের ভার্সেটাইল কার্গো জিন্সের সাথে গ্রাফিক টিশার্ট অনায়াসে মানিয়ে যাবে। পায়ে পরার জন্য বেছে নিতে পারেন পাম্প শু, বুট বা স্নিকার্স। ভারি কিছু নয়, অনুষঙ্গ রাখতে পারেন ছিমছাম।    

ডিসট্রেসড হাই-ওয়েস্ট ডেনিম জিন্স  

আপনি যদি  ডিস্ট্রেসড বা ছেঁড়া-ফাটা জিন্সের ভক্ত হয়ে থাকেন, তাহলে জাহ্নবী কাপুরের এই লুক আপনার নিশ্চয়ই মনে ধরবে। হাই-ওয়েস্ট জিন্সের  সাথে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ অভিনেত্রী পরেছিলেন স্ট্র্যাপলেস এবং ফিটেড এমবেলিশড করসেট। ডেনিম অন ডেনিম আউটফিটের ফ্যাশন যে কখনো পুরনো হবে না, সেটিই যেন আরেকবার প্রমাণ করলেন তিনি।

ছবি সংগৃহীত ফর্মাল শার্ট আর গ্রাফিক টিশার্ট দারুণ মানিয়ে যাবে এই ধরনের জিন্সের সঙ্গে। মনে রাখবেন, হাই ওয়েস্ট জিন্সের সঙ্গে অবশ্যই শার্ট বা টপ ইন করে পরতে হবে।

মাল্টি কালারড ডেনিম স্লিট-কাট জিন্স 

অভিনয়ের পাশাপাশি তৃপ্তি দিমরির স্টাইল নিয়েও থাকে আলোচনা। তাঁর শেডেড ব্লু ডেনিমটি একেবারে মাঝের হেমলাইন বরাবর ছিল চেরা, আর তাতে ছিল রঙরেরঙের নকশা করা।  

ছবি সংগৃহীত প্যান্টের মতো টপসেও তৃপ্তি রেখেছিলেন রঙের খেলা। ট্রান্সপারেন্ট হিলের মাধ্যমে লুক কমপ্লিট করেন ‘অ্যানিম্যাল’ অভিনেত্রী। তবে জেনজিরা বুট বা স্নিকারস আর মজার সব অনুষঙ্গে একই আউটফিটে ‘সুপার কুল’ ভাইব নিয়ে আসতে পারেন।  

তথ্যসূত্র: পিংকভিলা 

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর