নীতা আম্বানির এই পপকর্ন ব্যাগের দাম ৫ লাখ!  

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম

সাজপোশাক নিয়ে সব সময় আলোচনায় থাকেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। সম্প্রতি মেয়ে ইশা আম্বানির প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হাজির হয়ে আবার খবরের শিরোনাম হলেন নীতা। 

এদিন ক্রিমরঙা ব্লেজার আর সিকোয়েন্সের কাজ করা কালো প্যারালাল প্যান্ট পরে অনুষ্ঠানে হাজির হন নীতা।

অভিজাত এই আউটফিটের সঙ্গে অনুষঙ্গ বাছাইয়ে নীতা থেকেছেন সতর্ক। কানে ছিল ওভারসাইজড হুপ ইয়াররিং, সঙ্গে ম্যাচিং আংটি। 

পাশ্চাত্য আউটফিটের সঙ্গে ছিমছাম সাজে অনুষ্ঠানে আসেন নীতা। ছবি: ইন্সটাগ্রাম থেকে

ভারতীয় পোশাকের ক্ষেত্রে নীতাকে জাঁকজমক মেকআপে দেখেই সবাই অভ্যস্ত। তবে পাশ্চাত্য ধাঁচের এ লুকে ছিমছাম সাজে থেকেছেন নীতা। সফট ব্রাউন স্মোকি আইস আর গাঢ় আইলাইনারে নীতার মেকআপ এদিন এককথায় ছিল ‘ফ্ললেস’। 

পিচরঙা লিপস্টিক আর গোলাপি ব্লাশের ছোঁয়ায় নীতাকে বেশ ফুরফুরে দেখাচ্ছিল। ঢেউখেলানো চুলগুলোকেও ছেড়ে রেখেছিলেন।

কিন্তু সব ছেড়ে সবার চোখ গিয়ে আটকায় নীতার পপকর্ন ব্যাগে। ব্যাগটি সদ্য বাজারে এনেছে ফরাসী লাক্সারি ব্র্যান্ড শ্যানেল, ভারতীয় মুদ্রায় যার মূল্য পাঁচ লাখ রূপি। এটি তাদের আসন্ন উইন্টার কালেকশনের ব্যাগ। 

শ্যানেলের ওয়েবসাইট থেকে জানা গেছে, মুক্তা, হোয়াইট গোল্ড, সেমি প্রেশাস মেটাল এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি হয়েছে এই পপকর্ন ব্যাগ।

ব্যতিক্রমী নকশার ব্যাগটি ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে। ছবি: ইন্সটাগ্রাম থেকে

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অবশ্য মজা করে লাক্সারি ব্যাগটিকে ‘পপকর্নের ঠোঙা’ হিসেবে অভিহিত করেছে! যেভাবেই বলা হোক, ব্যতিক্রমী নকশার ব্যাগটি নজর কেড়ে নিয়েছে ফ্যাশনপ্রেমীদের।  

তথ্যসূত্র: পিংকভিলা 

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর