ছেলের বিয়েতে নজর কাড়ল নীতা আম্বানির স্বর্ণের ‘ব্যাগ’

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১১:২৯ এএম

ছয় মাস আগে শুরু হয়েছিল প্রাক-বিবাহ আয়োজন। অবশেষে শুক্রবার ভারতের মুম্বাইয়ে সম্পন্ন হলো এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে। ভারতের শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত।

এমনিতেও নিজের সাজপোশাক নিয়ে আলোচনায় থাকেন নীতা আম্বানি। এবার ছেলের বিয়েতে কেমন সাজবেন, তা নিয়ে ফ্যাশন দুনিয়ার আগ্রহ তাই ছিল তুঙ্গে।

ছেলের বিয়েতে নিজের বিয়ের ছবির পাশে পোজ দিলেন নীতা আম্বানি; ছবি ইন্সটাগ্রাম থেকে বিয়ে উপলক্ষ্যে ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার নকশা করা পোশাক পরেন নীতা। সিল্কের লেহেঙ্গা জুড়ে ছিল সবুজ, গোলাপি আর সোনালি আভা। নীতার ব্লাউজ জুড়ে ছিল সোনালি, রূপালি জালির নকশা করা। ব্লাউজে জারদৌসির কারুকাজটি ছিল জমকালো। 

নীতা আম্বানির নকশা করা এই পোশাকের নাম ‘রাংকাট’ ঘাগরা। নীতার পোশাকটি নকশা করতে সময় লেগেছে প্রায় ৪০ দিন। লেহেঙ্গার সঙ্গে নীতা পরেন হীরার গয়না। মাথায় খোঁপা আর খোঁপায় ছিল ফুলের বেণী। হালকা মেকআপেই নজর কেড়েছেন মুকেশ-পত্নী।

তবে সব নজর কেড়ে নেয় নীতার হাতে থাকা সোনালি রঙের চতুষ্কোণ একটি বস্তু। ব্যাগ ভেবে ভুল করলেও আসলে নীতার হাতে ছিল ঐতিহ্যবাহী ‘রমন ডিভো’ প্রদীপ। এই প্রদীপ হাতেই বিয়ের মণ্ডপে পৌঁছান বরের মা। 

গুজরাটি বিয়ের রীতি অনুযায়ী বরের মা ‘রমন ডিভো’ বহন করেন। এর শুভ আলো সমস্ত অন্ধকার দূর করে নবদম্পতির জীবনে আশীর্বাদ বয়ে আনবে এমনটিই বিশ্বাস করা হয়।

 ছোট ছেলের বিয়েতে মঞ্চে উপস্থিত আম্বানিরা; নীতার হাতে রমন ডিভো। ছবি ইন্সটাগ্রাম থেকে বিয়ে উপলক্ষ্যে নীতা আম্বানির হাতে আঁকা মেহেদিও হয়েছে ‘ভাইরাল’। মেহেদিতে প্রিয়জনের নাম লেখার ঐতিহ্যকে যেন আরও একবার প্রতিষ্ঠিত করেছেন নীতা আম্বানি। নীতার মেহেদিতে যেমন রয়েছে অনন্ত এবং রাধিকা মার্চেন্টের নাম, তেমনই তার মেয়ে ইশা এবং জামাই আনন্দ পিরামলের নাম। বড় ছেলে আকাশ ও বড় বউমা শ্লোকার নামও লিখেন হাতে। ভোলেননি নাতি-নাতনিদেরও। সঙ্গে লেখা রয়েছে স্বামী মুকেশ আম্বানির নামও।

অনন্ত আর রাধিকার বিয়ের অনুষ্ঠান আরও দু’দিন চলবে । আজকে ‘শুভ আশীর্বাদ' এবং কালকে ‘মঙ্গল উৎসব’ বা বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে ।  

তথ্যসূত্র-হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর