ডেনিম নয়, ট্রেন্ডে এখন পিংক প্যান্ট 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম

ফ্যাশনে ডেনিম চিরন্তন। বিশেষ করে শীতে ডেনিমের ব্যবহার বেড়ে যায় বহুগুণ। তবে জেন-জিরা ফ্যাশন আর রঙের বৈচিত্র্যে বিশ্বাসী। বিশেষ করে, গোলাপি রঙের ব্যবহার সাম্প্রতিককালে পেয়েছে নতুন মাত্রা।  

বর্তমানে কালার-নিউট্রাল রঙ হিসেবে ছেলে-মেয়ে উভয়ের কাছে গোলাপির গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। প্রতিদিনের পরিচ্ছদেই ডেনিমের পরিবর্তে বেছে নিতে পারেন গোলাপি রঙের নানান আধুনিক নকশার প্যান্ট। দেখে নিন বলিউড অভিনেত্রীদের এই ছবিগুলো-     

বডিস্যুট-ওয়াইড লেগ প্যান্ট

গোলাপি রঙের বডিস্যুটের সঙ্গে অদিতি পরেছেন একইরঙা ওয়াইড-লেগ প্যান্ট। ছবি: ইন্সটাগ্রাম থেকে

গোলাপি রঙের বডিস্যুটের সঙ্গে পেয়ার-আপ করে অদিতি পরেছেন একইরঙা ওয়াইড-লেগ প্যান্ট। গোল গলার বডিস্যুটের পুরোটায় অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের নকশা। মেকআপ ছিল একেবারেই মিনিমাল। সকল আকর্ষণ কেড়ে যেন নিচ্ছিল টকটকে লাল লিপস্টিক আর ঘাড়ের একপাশে ছেড়ে রাখা চুলগুলো।    

মনোক্রোমিক বেবি পিংক 

বেবি পিংক রঙের স্ট্রেইট-ফিট প্যান্টের সঙ্গে তামান্না পরেছেন একই রঙের টার্টলনেক টপস। ছবি: ইন্সটাগ্রাম থেকে

পিংক মনোক্রোম লুকে ধরা দিয়েছেন বলিউডের মোহনীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বেবি পিংক রঙের স্ট্রেইট-ফিট প্যান্টে গুঁজে রেখেছেন একই রঙের টার্টলনেক টপস। কালো রঙের মখমলে হিল জুতা আর রূপালি গয়না দারুণ ফুটেছে আউটফিটটির সঙ্গে। টেনে বেঁধে রাখা চুলের সঙ্গে তামান্নার ঠোঁটের সাজ পূর্ণ করেছে গ্লসি লিপস্টিক।  

প্লেফুল কালার ব্লক

কালার ব্লকড লুকে মুগ্ধতা ছড়িয়েছেন সামান্থা। ছবি: সংগৃহীত

মনোক্রোম নয়, কালার ব্লকড লুকে মুগ্ধতা ছড়িয়েছেন সাউথ সুপারস্টার সামান্থা রুথ প্রভু। সামান্থার আউটফিটের মূল আকর্ষণ অবশ্য ছিল লাল রঙের রিবড টপটি; নটেড ফ্রন্ট আর কি-হোল কাটআউটের এই টপ ফ্যাশনিস্তারা একেবারে লুফে নিয়েছেন। বটম হিসেবে ছিল গোলাপি রঙের ফ্লেয়ারড প্যান্ট। ‘প্লেফুল সটিসটিফিকেশনের’ এই পোশাকের সঙ্গে দারুণ মানিয়ে গেছে সোনালি হুপ ইয়ার রিং, হাতের আংটি, আর ভলিউমিনাস সফট কার্লের চুল। 

পাউডার পিংকে আভিজাত্য

সাদা টপ আর পাউডার পিংক প্যান্টেই অভিজাত কিয়ারা। ছবি: সংগৃহীত

কিয়ারা আদভানি মানেই যেন অন্য রকম আভিজাত্য। নইলে লেসওয়ার্ক করা সাদা টপ আর পাউডার পিংক প্যান্টে কাউকে এত মানিয়ে যায়! প্রিয় বন্ধুর সঙ্গে ব্রাঞ্চ হোক কিংবা বিকেলের রোমান্টিক ডেট, 'শেরশাহ' অভিনেত্রীর এই লুক মানিয়ে যাবে দারুণভাবে।    

তথ্যসূত্র: পিংকভিলা  

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর