ফিট প্যান্ট নয়, ঢিলেঢালা ট্রাউজারে ট্রেন্ড সেট করেছেন শাহরুখ খান

পুরুষদের ফ্যাশন দুনিয়ায় শাহরুখ খানের মতো প্রভাবশালী তারকা খুব কমই আছেন। তার স্টাইল, কারিশমা এবং অনন্য ফ্যাশন সেন্স তাকে সবসময় প্রথম সারিতে রাখে। তিনি শুধু ট্রেন্ড অনুসরণই করেন না, বরং অনেক সময় নিজেই নতুন ট্রেন্ড তৈরি করেন। এবারের আইফা ২০২৫-এ তিনি নতুন এক স্টাইল স্টেটমেন্ট নিয়ে হাজির হয়েছেন।

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯:০০ পিএম

আইফার রেড কার্পেটে অন্যদের মতো সাধারণ ফর্মাল স্যুট পরার পরিবর্তে শাহরুখ খান বেছে নিয়েছেন একেবারেই নতুন ও আধুনিক লুক। স্লিম ফিট প্যান্টকে বিদায় জানিয়ে তিনি স্টাইলিশ ও আরামদায়ক ঢিলেঢালা ট্রাউজার পরেছেন।

যখন ফ্যাশন দুনিয়া ঘোষণা করল যে স্কিনি জিন্স ও স্লিম ফিট প্যান্ট আর ট্রেন্ডে নেই। তখন অনেক মিলেনিয়াল হতাশ হয়েছিল। তবে শাহরুখের নতুন লুক প্রমাণ করল যে, ঢিলেঢালা ট্রাউজারই এখন ফ্যাশনের ভবিষ্যৎ।

শাহরুখ খানের ঢিলেঢালা ট্রাউজারই এখন ফ্যাশনের ভবিষ্যৎ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

কেমন ছিল শাহরুখের আইফা লুক?

তিনি পরেছিলেন স্টাইলিশ ব্লেজার ও কালো টি-শার্ট। তিনি তার ফিটেড ব্লেজারের নিচে একটি কালো টি-শার্ট পরেছিলেন। যা তার লুককে আরও ক্লাসিক ও ক্যাজুয়াল-চিক করে তুলেছে। ওপেন ব্লেজার ও গুটানো হাতা। ব্লেজারের বোতাম খোলা রেখে আর হাতা একটু গুটিয়ে তিনি একেবারে এফোর্টলেস কুল ভাইব তৈরি করেছেন।

পোশাকে ভিন্নতা আনতে তিনি পরেছিলেন পিচ ব্ল্যাক ঢিলেঢালা ট্রাউজার। তার লুকের সবচেয়ে বড় হাইলাইট ছিল এই কালো রঙের প্রশস্ত ও আরামদায়ক ট্রাউজার। যা বর্তমান ফ্যাশনের সবচেয়ে আলোচিত ট্রেন্ড হয়ে উঠেছে।

এছাড়াও তার পোশাকের সঙ্গে ছিল মানানসই এক্সেসরিজ। যেখানে দেখা যায় ডায়মন্ড চোকার। তার গলায় থাকা এই জুয়েলারি লুককে আরও গ্ল্যামারাস করেছে। এছাড়াও দেখা মেলে ব্ল্যাক ইয়ার কাফ। কানে ছোট্ট কিন্তু স্টাইলিশ এক অ্যাক্সেসরিজ যোগ করেছেন তিনি। আর ক্লাসিক ঘড়ি ও সানগ্লাস। তার লুককে আরও স্টাইলিশ ও রিফাইন্ড করেছে একটি ক্লাসিক ঘড়ি ও স্মার্ট সানগ্লাস।

শাহরুখ খানের এই লুক প্রমাণ করে যে, ঢিলেঢালা ট্রাউজার এখন শুধু ট্রেন্ড নয়, বরং একটি স্টাইল স্টেটমেন্ট। যা পুরুষদের ফ্যাশনে এটি নিয়ে এসেছে নতুন মাত্রা। এটি একই সঙ্গে আরামদায়ক, স্টাইলিশ এবং ট্রেন্ডি লুক দেবে।

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর