পণ্য প্রাচারণায় আসছে মডেলের এআই সংস্করণ, উদ্বিগ্ন ফ্যাশন দুনিয়া

নিজেদের পণ্য প্রচারে বাস্তব মডেলদের চেহারার ডিজিটাল ক্লোন তৈরি করছে এইচ অ্যান্ড এম। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন ফ্যাশন দুনিয়া। প্রশ্ন উঠেছে মডেলদের সম্মতি, নিরাপত্তা আর পারিশ্রমিক নিয়ে।

আপডেট : ০২ মে ২০২৫, ০৬:৩৫ পিএম

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড এইচ অ্যান্ড এম ঘোষণা দিয়েছে, তারা এ বছর ৩০ জন বাস্তব মডেলের এআই ক্লোন বা ডিজিটাল টুইন তৈরি করবে। তবে এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই ব্যবহার শ্রমিকদের অধিকার এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এইচ অ্যান্ড এমের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এখনো ঠিক করেনি এই ডিজিটাল মডেলগুলো কীভাবে ব্যবহার করা হবে। তবে এজেন্সি ও মডেলদের সঙ্গে মিলেই ‘দায়িত্বশীলভাবে’ এই প্রক্রিয়া বাস্তবায়নের চেষ্টা চলছে।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, মডেলেরাই তাদের ডিজিটাল সংস্করণের মালিক হবেন। সেই ক্লোন ব্যবহার করে অন্য ব্র্যান্ডের পক্ষেও কাজ করতে পারবেন। আর প্রতি প্রচারণার জন্য পারিশ্রমিক পাবেন, ঠিক যেমনটা সাধারণ ক্যাম্পেইনে হয়।

তবে এমন প্রতিশ্রুতিতেও সবাই সন্তুষ্ট নন। যুক্তরাজ্যের বিনোদন ও পারফর্মিং আর্টস সংক্রান্ত শ্রমিক সংগঠন ইকুইটি’র মহাসচিব পল ডব্লিউ ফ্লেমিং জানিয়েছেন, ‘এই উদ্যোগ তখনই গ্রহণযোগ্য হবে, যদি শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। উদ্ভাবনের দৌড়ে যেন শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া না হয়।’ তিনি আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি হয়েছে মানুষের সৃজনশীলতা ও শ্রমের ওপর ভর করে। তাই মানুষের অবস্থান থেকেই সব সিদ্ধান্ত হওয়া উচিত।’

মডেলদের কাজ কমে যাবে?

এইচ অ্যান্ড এমের ঘোষণার পরই ফ্যাশন দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকেই বলছেন, এই প্রযুক্তি বাস্তব মডেল, মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট ও ফ্যাশন সংশ্লিষ্ট আরও অনেক পেশার মানুষের জন্য হুমকি তৈরি করবে।

নিউইয়র্কভিত্তিক অধিকার সংগঠন মডেল অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সাবেক মডেল সারা জিফ বলেছেন, ‘যথাযথ সুরক্ষা ছাড়া ডিজিটাল রেপ্লিকা ব্যবহারে গুরুতর উদ্বেগ রয়েছে। বিশেষ করে এমন এক ইন্ডাস্ট্রিতে, যেখানে শ্রমিকের অধিকার বরাবরই উপেক্ষিত হয়ে এসেছে।’

বাকি ব্র্যান্ডগুলো কী করছে?

এইচ অ্যান্ড এম একা নয়। ২০২৩ সালের মার্চে লিভাইস জানায়, তারা মানব মডেলের পাশাপাশি এআই তৈরি মডেলও ব্যবহার করবে। যদিও সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি জানায়, তারা লাইভ ফটোশুট বন্ধ করছে না।

২০২৪ সালের জুলাইয়ে স্প্যানিশ ফ্যাশন ব্র্যান্ড ম্যাংগো পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাদের একটি নতুন সংগ্রহের প্রচারণা চালায়। অন্যদিকে, এখন এআই দিয়ে তৈরি ইনফ্লুয়েন্সার ও মডেলদের জনপ্রিয়তাও বাড়ছে। এমনকি হয়েছে বিশ্বের প্রথম এআই বিউটি পেজেন্টও।

প্রযুক্তি যতই এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে মানুষ আর মেশিনের সহাবস্থানের প্রশ্ন।

তথ্যসূত্র: ইনস্টাইল, সিএনএন, বিবিসি, দ্য বিজনেস অফ ফ্যাশন

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর