ছোট নয়, এবার গরমে ফ্যাশনে ফিরছে লম্বা জামা

আপডেট : ২২ মে ২০২৫, ০৮:৩০ পিএম

গরমের কী পরবেন, ভাবছেন? হালের ফ্যাশন বলছে, এবার ছোট পোশাক নয়, গরমের ট্রেন্ড লম্বা জামা। শুধু তাই-ই নয়, একেবারে ঢলঢলে ম্যাক্সি। কেউ কেউ পছন্দ করছেন স্কার্ট। আর এই ট্রেন্ডে নেতৃত্ব দিচ্ছে নতুন প্রজন্ম জেনারেশন জি।

পোশাকের ট্রেন্ডে এবার আর থাকছেনা অতিরিক্ত খোলামেলা ভাব বা কড়া কাটআউট। বরং ফিরে এসেছে পরিপূর্ণতা, স্বস্তি আর একরাশ স্টাইল। সোশ্যাল মিডিয়া, রেড কার্পেট কিংবা বন্ধুর সঙ্গে হালকা আড্ডা, সবখানেই এখন নজর কাড়ছে ম্যাক্সির আধিপত্য।

কেন ফিরেছে এই ম্যাক্সি?

গত কয়েক বছর ধরে ছোট, টাইট পোশাকের ট্রেন্ডে অনেকে হাঁফিয়ে উঠেছেন। একঘেয়ে ফ্যাশন থেকে মুক্তি পেতেই যেন ফিরে এসেছে এই ঢলঢলে, গোড়ালি ছোঁয়া স্টাইল। শুধুমাত্র ম্যাক্সিতেই হতে পারে এই চাওয়া-পাওয়ার অবসান। একরাশ আরাম আর ক্লাসিক সৌন্দর্য। দুই-ই রয়েছে এই পুরোনো পোশাকটিতে।

জেন-জি বরাবরের মতো ফ্যাশনের নতুন মানে তৈরি করছে নিজেদের মতো করে। তাদের ম্যাক্সিতে আছে ভিন্নধর্মী জুড়ি, ডেনিম ম্যাক্সির সঙ্গে বেবি টি-শার্ট। আর সাদা কটনের স্কার্টে চামড়ার বেল্ট বা ভিন্টেজ সিল্ক ড্রেসের সঙ্গে স্নিকার্স আর হালকা শ্রাগ।

পুরোনো রূপে নয়, নতুন সাজে

ম্যাক্সির এই ফিরে আসা কিন্তু একেবারেই আলাদা। ওয়াইটুকে, কোস্টাল কাউগার্ল আর ডাউনটাউন কুল, এই তিন ধারার ফ্যাশন মিশে তৈরি হয়েছে এক নতুন ম্যাক্সি স্টাইল। থ্রিফট স্টোর থেকে পুরোনো ম্যাক্সি কিনে তাকে রুপ দিচ্ছে নতুন আঙ্গিকে। ফ্যাশনে এবার গুরুত্ব পাচ্ছে আরাম, সহজাত ভঙ্গি, আর নিজের মতো করে সাজা।

ফ্যাশনের ভাষা বদলাচ্ছে

ম্যাক্সি আর শুধু পোশাক নয়, হয়ে উঠেছে এক ধরনের মুড। চুল এলোমেলো করে পরুন ঢিলেঢালা ম্যাক্সি, সঙ্গে বড় একজোড়া দুল আর স্নিকার্স। সন্ধ্যার কোনো পার্টিতে চান একটু গ্ল্যাম? একই পোশাকে যোগ করুন করসেট টপ আর হিল। ব্যস, ফ্যাশনে আপনি একধাপ এগিয়ে।

মিনিস কখনোই ফ্যাশন থেকে হারিয়ে যাবে না। তবে অন্তত এই গ্রীষ্মে ফ্যাশনের ভাষা বলছে, ‘বেশি কাপড়েই এবার বেশি স্টাইল।’ এই গরমে তাই যেটুকু ঢাকে, সেটুকুই এখন সবচেয়ে নজরকাড়া। যাই হোক, জেন-জির হাত ধরে আবার ফিরল ম্যাক্সি।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর