টিকটকে ভাইরাল ‘পার্ল ইয়াররিং থিওরি’ আসলে কী, জানেন?

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১০:৩০ পিএম

সাদা মুক্তার ফ্যাশন আবার ফিরে এসেছে। শাড়ি কিংবা ক্লাসিক ব্লেজারের সঙ্গে মুক্তার ছোট্ট এক জোড়া দুল আপনাকে যেন করে তোলে আরও রুচিশীল। এই তো ছিল ফ্যাশন বোদ্ধাদের ভাষ্য। কিন্তু সম্প্রতি টিকটকে ছড়িয়ে পড়া এক ভাইরাল থিওরি বলছে, এই মুক্তার দুল নাকি নারীদের একা করে দিচ্ছে!

টিকটকের ভাইরাল ‘পার্ল ইয়াররিং থিওরি’ বা ‘মুক্তার দুল তত্ত্ব’ বলছে, এই গয়না নারীদের এতটাই পরিপাটি করে তোলে যে সম্ভাব্য সঙ্গীরা ভয় পেয়ে যান। তারা ভাবেন, এই নারী বুঝি খুব ‘হাই-মেইনটেন্যান্স’। তার সাথে সম্পর্ক মানেই ব্যয়ের বাহার।

এই তত্ত্ব মূলত এক তরুণীর ভিডিও থেকে ছড়িয়েছে। যিনি রসিকতা করে বলেছিলেন, ‘তিনি যখনই মুক্তার দুল পরেন, কোনো ডেটিং অ্যাপে ‘ম্যাচ’ আসে না!’ এরপর থেকে শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন, মুক্তা পরা মানেই ‘এক্সপেন্সিভ টেস্ট’। আবার কারও মতে, এতে একটা দূরত্ব তৈরি হয়। অন্যরা ধরে নেন এই নারী সম্পর্কের ক্ষেত্রে খুব উচ্চ প্রত্যাশা রাখেন।

তবে এটিকে একেবারে গুরুত্বের সঙ্গে নেওয়ার প্রয়োজন নেই। কারণ, এটি কোনো মনোবৈজ্ঞানিক গবেষণার ফল নয়। টিকটকেই অনেকে আবার মজার ছলেই নিজেদের মুক্তার কালেকশন দেখিয়ে বলছেন, ‘আমার জীবন, আমার গয়না।’

ফ্যাশন মানেই তো নিজেকে ভালোবাসা। নিজের পছন্দকে প্রাধান্য দেওয়া। কারো চোখে সেটি ভালো, আবার কারো মন্দ লাগতেই পারে, তাতে কী? ফ্যাশন কখনো অন্যের জন্য নয়, নিজের জন্য। তাই মুক্তার দুল যদি আপনার মনে আনন্দ এনে দেয়, তাহলে পরুন। সেই দুলেই হয়তো একদিন কেউ বলে উঠবে, ‘তোমার স্টাইলটা একদম আলাদা।’

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর