মেগান মার্কেলের জন্মদিনে ‘নীরব বিলাসিতা’র ছাপ

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:৫২ পিএম

৪৪ বছরে পা দিলেন সাসেক্সের ডাচেস মেগান মার্কেল। ৪ আগস্ট ছিল তার জন্মদিন। এই বিশেষ দিনে তার লাইফস্টাইল ব্র্যান্ড অ্যাজ এভারের পক্ষ থেকে একটি সাদাকালো ছবি প্রকাশ করে। সেখানে লেখা হয়েছে, ‘তিনি আমাদের প্রতিটি কাজে হৃদয় ঢেলে দেন। আজকের দিনে আমরা কৃতজ্ঞতায় তাকে স্মরণ করি।’

পোর্ট্রেট ছবিতে দেখা যায়, ঢিলেঢালা গ্রীষ্মের পোশাকে মেগান। কালো স্ট্র্যাপযুক্ত ফ্লোই ড্রেসের সামনের দিকে বোতামের কাজ। চুল বাঁধা খসখসে করে, মাথায় প্রশস্ত প্রান্তের একটি স্ট্র হ্যাট।

গয়না নিয়ে বরাবরই পরিমিত রুচির পরিচয় দিয়েছেন মেগান। জন্মদিনেও ছিল তার চেনা ঘরানার স্টাইল, সোনার ব্রেসলেট, আঙুলে বিয়ের আংটি ও এনগেজমেন্ট রিং, গলায় হীরার টেনিস নেকলেস। হাতে ছিল তার প্রিয় কার্টিয়ে ট্যাঙ্ক ফ্রঁসেজের ঘড়ি। যা একসময় বিলঙ্‌ড করতেন প্রিন্সেস ডায়ানা। পরে এটি মেগানকে উপহার দেন প্রিন্স হ্যারি। ২০২০ সালে প্রথমবার এই ঘড়ি মেগানের হাতে দেখা যায়।

এই ঘড়ির বর্তমান বাজারমূল্য ২৫ হাজার মার্কিন ডলারের বেশি। তবে প্রিন্সেস ডায়ানার স্মৃতিমিশ্রিত এই ঘড়ির প্রকৃত মূল্য আসলে হিসাবের বাইরে।

নেটফ্লিক্স সিরিজ উইথ লাভ, মেগানের সময় মেগানের গয়নার স্ট্যাকিং স্টাইল নিয়ে আগ্রহ বাড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। হ্যালো!–এর এক প্রতিবেদনে বলা হয়, সিরিজের ট্রেলার প্রকাশের পরপরই ‘স্ট্যাকড ব্রেসলেট’ খোঁজার হার বেড়ে যায় ২১৫ শতাংশ।

রাজকীয় আভিজাত্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে মেগান মার্কেল হয়ে উঠেছেন নীরব সৌন্দর্যের প্রতীক। তার জন্মদিনের এই ছবি যেন বলেই দিল, আভিজাত্য কখনো কখনো শব্দহীনভাবেই নিজেকে প্রকাশ করে।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর