ওয়েডনেসডের কালো জাদু ফিরে এল ফ্যাশনে

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৩:০০ পিএম

কালো লেইস, লেদার, ডার্ক ফ্লোরাল আর ভারি বুট, ফ্যাশনে আবার ফিরছে সেই গথ-চিক ধারা। তবে এই ফ্যাশন ফিরেছে জেনজিদের হাত ধরে। কখনও একেবারে সাদামাটা আবার কখনও বোল্ড লুক। নিজেকে খুব দ্রুত পরিবর্তন করতে জেন-জি প্রজন্ম। তবে এবারের অনুপ্রেরণা নেটফ্লিক্সের জনপ্রিয় চরিত্র ওয়েডনেসডে অ্যাডামস।

জেন-জিদের কাছে এটি বিদ্রোহী ফ্যাশনের প্রতীক হয়ে উঠেছে। একসময় প্রায় হারিয়ে যাওয়া গাঢ়, পাঙ্ক আর মুডি এই নান্দনিকতা এখন নতুন রূপে হাজির। এবার গথ-পাঙ্কের সাথে যোগ হয়েছে হাই-ফ্যাশনের ছোঁয়া। যা ২০২৫ সালের জন্য নিখুঁত ‘চিক’ স্টেটমেন্ট।

নতুন গথ-চিক ধারা

ভিক্টোরিয়ান অন্ধকারের আভিজাত্যের সঙ্গে মিশেছে আধুনিক কাটছাঁটের নিখুঁত নকশা। লেইস কলার, কালো ভেলভেট ব্লেজার, চাঙ্কি প্ল্যাটফর্ম বুট, প্লিটেড স্কার্ট আর ফিশনেট লেয়ার। সব মিলিয়ে এমন এক স্টাইল যা যেকোনো পার্টিতে মানিয়ে যাবে।

নেটফ্লিক্স সিরিজে ওয়েডনেসডের আপডেটেড লুক গথ-অ্যাস্থেটিককে ফিরিয়ে এনেছে। তবে এবার জেন জি স্বাদের টুইস্ট নিয়ে। কিভাবে যুক্ত করবেন এই স্টাইল নিজের পোশাকে, দেখে নিন।

খেলুন মনোক্রোমে

লেদারের সঙ্গে লেইস, ভেলভেটের সঙ্গে শিফন বা সাটিনের সঙ্গে মেশ। যতটা সম্ভব গাঢ়ভাব আনুন লুকে।

জমাতে হবে রঙের খেলা

সাদার তীক্ষ্ণ রঙ কালো পোশাকের বিপরীতে ওয়েডনেসডের স্বাক্ষর মেলে। পিনা-ফোর ড্রেসের সঙ্গে বা ক্রপড নিটের ওপর পরে নিন একে আধুনিক ছোঁয়া দিতে।

বুট হবে অবিচ্ছেদ্য অংশ

চাঙ্কি প্ল্যাটফর্ম বুট অবশ্যই থাকবে। চাইলে হাঁটু-সমান লেইস-আপ বা প্যাটেন্ট কমব্যাট বুটও পরতে পারেন। হাঁটার সময় বুটের শব্দই গথ-অ্যাটিটিউডের বার্তা বহন করবে।

অ্যাকসেসরিজে রাখুন নাটকীয়তা

কালো চোকার, সিলভার চেইন, বড়সড় ক্রুশাকৃতি কানের দুল বা ভিক্টোরিয়ান স্টাইলের ব্রোচ। সব মিলে মুহূর্তেই বদলে দেবে আপনার আউটফিট।

মেকআপেই তৈরি হবে মুড

গাঢ় বেরি লিপ বা একেবারে কালো লিপস্টিক, সঙ্গে স্মাজড আইলাইনার। ত্বক যতটা সম্ভব উজ্জ্বল রাখুন। এই মেকআপেই আসবে গথ স্টাইলের সমাপ্তি।

কেন পছন্দ করছে জেন জি

গথ-চিক মূলত বিদ্রোহ আর নস্টালজিয়ার মিলনস্থল। এটি একদিকে ওয়াই-টু-কে সময়ের সাবকালচার-আসক্তিকে ছুঁয়ে যায়। আবার রঙিন ডোপামিন ড্রেসিং ট্রেন্ডের বিপরীতে সূক্ষ্ম প্রতিবাদের প্রতীকও বটে। সবাই যখন হলুদ, লাল আর নিয়ন রঙে মেতে আছে, ঠিক তখন মাথা থেকে পা পর্যন্ত কালো পরা। যে কাউকে চমকে দেবে মুহুর্তেই। আর জেন-জি প্রজন্ম যেন এটাই চায়।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর