যে ঘড়ি বদলে দিয়েছে পুরুষদের ফ্যাশন ও স্টাইলের ধারণা

লুই কার্টিয়ারের এই নকশা শুধু সময় দেখার পদ্ধতিই বদলে দেয়নি, বদলেছে পুরুষদের ফ্যাশনও। ছবি: ইনস্টাগ্রাম থেকে

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৩:০০ পিএম

১৯০৪ সালে বিমানচালক আলবার্তো সান্তোস-দ্যুমঁর জন্য নকশা করা হয়েছিল একটি বিশেষ ঘড়ি। যা পুরুষদের হাতঘড়ির ইতিহাসে প্রথম। লুই কার্টিয়ারের এই নকশা শুধু সময় দেখার পদ্ধতিই বদলে দেয়নি। বদলে দিয়েছে ফ্যাশন ও স্টাইলের ধারণাও।

তখন পর্যন্ত পকেট ঘড়িই ছিল পুরুষদের মূল ভরসা। কিন্তু উড়োজাহাজ চালানোর সময় তা দেখা ছিল অসুবিধাজনক। দ্যুমঁর অনুরোধে লুই কার্টিয়ার তৈরি করেন বর্গাকার কেস ও হালকা বাঁকানো লগসহ একটি ঘড়ি। যা পরে ‘সান্তোস দে কার্টিয়ার’ নামে পরিচিত হয়। ১৯১১ সালে বাজারে আসার পর এটি হয়ে ওঠে প্রথম বাণিজ্যিকভাবে বিক্রিত পুরুষদের হাতে পারার ঘড়ি।

 প্রথম বিশ্বখ্যাত নকশা

সোথেবিজের তথ্যমতে, সান্তোস শুধু বিমানচালকদের জন্য নয়। বরং পকেট ঘড়ির পরিবর্তে হাতঘড়ি জনপ্রিয় করার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি উৎপাদন বন্ধ ছিল। ১৯৯৮ সালে সীমিত সংস্করণে ফিরে আসে, ২০০৪ সালে নতুন রূপে আত্মপ্রকাশ করে। আর ২০১৯ সালে নিয়মিত উৎপাদন মডেল হিসেবে বাজারে আসে।

জনপ্রিয় সংস্করণগুলো

মূল নকশার সঙ্গে সবচেয়ে কাছাকাছি রয়েছে ‘সান্তোস-দ্যুমঁ’ (১৯০৪ ও ২০১৯ সংস্করণ)। যেখানে বর্গাকার কেস ও নীল ক্যাবোশঁ পাথরসহ খাঁজকাটা ক্রাউন অক্ষুণ্ণ রাখা হয়েছে। আধুনিক রুচির সাথে মানানসই করতে আকার কিছুটা বড় করা হয়েছে। সেই সাথে পরিবর্তন আনা হয় ডায়ালের নকশায়ও।

২০১৮ সালের ‘সান্তোস দে কার্টিয়ার’ সংস্করণে যুক্ত হয়েছে ক্রাউন লক। বিশেষ নকশার বেজেল ও সামঞ্জস্যযোগ্য ধাতব ব্রেসলেট। এছাড়া ‘সান্তোস দে কার্টিয়ার স্কেলেটন’ ঘড়িটি খোলা নকশায় ভেতরের যান্ত্রিক অংশ প্রদর্শন করে। যা কার্টিয়ারের ঘড়ি তৈরির দক্ষতার এক অনন্য উদাহরণ।

বিশেষজ্ঞদের মতে, সান্তোস দে কার্টিয়ার শুধু একটি ঘড়ি নয়। এটি ছিল পুরুষদের ফ্যাশনে এক নতুন যুগের সূচনা।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর