শাহরুখ খান, হার্দিক পান্ডিয়া ও অনন্ত আম্বানির বিলাসবহুল ঘড়ির সংগ্রহ

সময় শুধু মাপে না, গল্পও বলে। বিশেষ করে সেই সময় যদি থাকে শাহরুখ খান, হার্দিক পান্ডিয়া কিংবা অনন্ত আম্বানির হাতে।তাঁরা কেবল ঘড়ি পরেন না, সংগ্রহ করেন একেকটা মহার্ঘ শিল্পকর্ম। যেগুলোর দাম একেকটা বিলাসবহুল গাড়ির সমান বা তারও বেশি।

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৩:১৫ পিএম

শাহরুখ খান, হার্দিক পান্ডিয়া আর অনন্ত আম্বানি শুধু ঘড়ি পরেন না, তাঁরা সংগ্রহ করেন শিল্পকর্ম। শাহরুখের পাটেক ফিলিপ গ্র্যান্ড কমপ্লিকেশনস, পান্ডিয়ার রিচার্ড মিল আরএম ২৭-০৪ কিংবা অনন্তের অতিদুর্লভ রিচার্ড মিল আর পাটেক ফিলিপ স্কাই মুন ট্যুরবিয়ন। এসব শুধু সময় জানানোর যন্ত্র নয়, এগুলো একেকটি মাস্টারপিস। প্রতিটি ঘড়ি বলে যায় একেকটি গল্প ঐশ্বর্য, স্টাইল আর দুর্লভ শিল্পকৌশলের। যা সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করে।

বিলাসবহুল ঘড়ি আসলে কেবল সময় মাপার যন্ত্র নয়, এগুলো ব্যক্তিত্ব, শিল্প আর সম্পদের প্রকাশ। ভারতের সেলিব্রিটি আর ব্যবসায়ী অভিজাতরা জানেন, হাতঘড়ির মাধ্যমেই বিশ্বকে বলা যায়, ‘আমি পৌঁছেছি, আর আমার রুচি অনন্য।’ বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেট সেনসেশন কিংবা ব্যবসায়িক উত্তরাধিকারী, তাঁদের সংগ্রহে আছে এমন সব ঘড়ি। যেগুলোর দাম একেকটি বিলাসবহুল গাড়ির চেয়েও বেশি। আর তার নির্মাণশৈলী প্রায় জাদুর মতো সূক্ষ্ম।

শাহরুখ খান, হার্দিক পান্ডিয়া আর অনন্ত আম্বানি পরিচিত হয়েছেন শুধু তাঁদের জনপ্রিয়তার জন্যই নয়। তাঁদের রয়েছে অসাধারণ ঘড়ির সংগ্রহ। প্রতিটি ঘড়ির পেছনে আছে একেকটি গল্প। একেকটি চমকে দেওয়ার মতো দাম। আর এমন এক নকশা, যা দেখলেই থমকে যেতে হয়।

শাহরুখ খান

বলিউডের বাদশাহ ঘড়ি বাছেন তাঁর সিনেমার চরিত্রের মতো যত্ন করে। তাঁর সংগ্রহে আছে প্রকৌশলের বিস্ময় আর বিলাসিতার নিদর্শন।

  • পাটেক ফিলিপ গ্র্যান্ড কমপ্লিকেশনস, দাম প্রায় ৩০ কোটি টাকা (২.৫ মিলিয়ন ডলার)। বিখ্যাত এই ঘড়ি যেন শাহরুখের বহুমাত্রিক ক্যারিয়ারের প্রতিচ্ছবি।
  • অডেমার পিগুয়ে রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার,  প্রায় ৬.৯৬ কোটি টাকা। এই ঘড়ি একসঙ্গে নিয়ে আসে অভিজাত্য আর সাহসী আবেদন। যেন পর্দার ভেতরে-বাইরে শাহরুখের আকর্ষণ।
  • বুলগারি অক্টো রোমা ট্যুরবিয়ন স্যাফায়ার। ৭৩.৭৮ লাখ টাকার এই নকশা স্বচ্ছতার মাধ্যমে ভিতরের যান্ত্রিক সৌন্দর্য প্রকাশ করে।
  • রিচার্ড মিল আরএম০৫২ টাইটানিয়াম স্কাল,  আইপিএল ২০২৪ ফাইনালে দেখা যায় শাহরুখের হাতে। দাম ৮.০৪ কোটি টাকা। খুলি আকৃতির এই নকশা নাটকীয়তার প্রতীক, যা সিনেমার বাদশাহর সঙ্গেই যায়।

শাহরুখ যখনই কোনো ঘড়ি পরেন, সেটা হয়ে ওঠে একেকটি গল্প। গ্র্যান্ড কমপ্লিকেশনস উত্তরাধিকারীর কথা বলে। আর আরএম০৫২ মনে করিয়ে দেয় নাটকীয় সৌন্দর্যের কথাই।

হার্দিক পান্ডিয়া

ক্রিকেট আর ঘড়ির অভিজাত জগৎ মিলেমিশে একাকার হার্দিক পান্ডিয়ার হাতে। আক্রমণাত্মক ব্যাটিং আর ক্যারিশমাটিক স্টাইলের মতোই, তাঁর ঘড়ির সংগ্রহও সাহসী আর অনন্য।

  • রিচার্ড মিল আরএম ২৭-০৪ রাফায়েল নাদাল (পিস ইউনিক), দাম প্রায় ২০ কোটি টাকা (১.৭ মিলিয়ন ডলার)। খেলার ধকল সহ্য করার মতো শক্তিশালী এই ঘড়ি পান্ডিয়ার স্টাইলকেও প্রতিফলিত করে।
  • রিচার্ড মিল আরএম ২৭-০২, দাম প্রায় ৬.৯৩ কোটি টাকা। ক্রিকেট মাঠে তাঁকে বহুবার দেখা গেছে এই ঘড়ি হাতে, যা খেলার উত্তেজনার মাঝেও নজর কাড়ে।
  • রিচার্ড মিল আরএম ০৩৫ আমেরিকাস ব্ল্যাক টোরো। কালো সিরামিক আর রোজ গোল্ডের সমন্বয়ে তৈরি এই ৬.২২ কোটি টাকার ঘড়ি শক্তি আর সৌন্দর্যের প্রতীক।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে খেলায় তাঁর হাতে থাকা আরএম ২৭-০২ ছিল কেবল ঘড়ি নয়। একই সঙ্গে নিখুঁততা, সহনশীলতা আর স্টাইলের প্রতীক।

অনন্ত আম্বানি

ভারতের শীর্ষ ব্যবসায়ী পরিবারের কনিষ্ঠ উত্তরসূরি অনন্ত আম্বানির সংগ্রহ শুধু বিলাসিতা নয়। বরং শিল্পকর্ম বাছাইয়ের এক নিদর্শন। তাঁর ঘড়িগুলো ট্রেন্ডের ঊর্ধ্বে, কালজয়ী সম্পদ।

  • পাটেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইম, আনুমানিক দাম ৯৩ কোটি টাকা। ঘড়ি জগতের এক সুরম্য সিম্ফনি।
  • রিচার্ড মিল আরএম ২৬-০১ পান্ডা ব্লু স্যাফায়ার, দাম প্রায় ৪২ কোটি টাকা। স্যাফায়ারের নির্মাণশৈলী একে প্রযুক্তি আর শিল্পের বিস্ময় বানিয়েছে।
  • রিচার্ড মিল আরএম ৫৬-০১ গ্রিন স্যাফায়ার, প্রায় ৬ মিলিয়ন ডলার মূল্যের এই ঘড়ি যেন সায়েন্স ফিকশন আর বাস্তবের মিশেল।
  • পাটেক ফিলিপ স্কাই মুন ট্যুরবিয়ন,  প্রায় ৩০০ কোটি টাকার এই ঘড়ি বিশ্বে বিলাসিতার অন্যতম সেরা প্রতীক।
  • রিচার্ড মিল আরএম ৫২-০৪ স্যাফায়ার,  দুআ লিপার মুম্বাই কনসার্টে অনন্তের হাতে দেখা গেছে ৩৫ কোটি টাকার এই ঘড়ি।

অনন্তর সংগ্রহ বলে যায় ক্ষমতা, রুচি আর দুর্লভ শিল্পকর্মের প্রতি ভালোবাসার গল্প।

আরও যাদের রয়েছে বিলাসবহুর ঘড়ি

শুধু এই তিন তারকাই নন, ভারতের আরও অনেক তারকা বিলাসবহুল ঘড়ি দিয়ে জানান দেন রুচির কথা। যেমন, সালমান খান  জেকব অ্যান্ড কো বিলিওনিয়ার ৩, ৭১৪টি হীরকখচিত। দাম প্রায় ৩৫ কোটি টাকা। দীপিকা পাড়ুকোনের সান্তোস দে কার্টিয়ে। যার দাম প্রায় ৩৯ লাখ টাকা, যা সৌন্দর্য আর সূক্ষ্মতার প্রতীক। দিলজিৎ দোসাঞ্জ, হীরকখচিত অডেমার পিগুয়ে রয়্যাল ওক। তাঁর রঙিন ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। রাধিকা মার্চেন্ট, বিয়ের আগে অনুষ্ঠানে পরেছিলেন ভাশেরন কনস্ট্যান্টিন এগেরি। যার দাম প্রায় ২.৭৫ কোটি টাকা, আকাশছোঁয়া থিমের বিয়েতে একেবারেই মানানসই। নিতা আম্বানি, আইপিএলে তাঁর হাতে দেখা গেছে পাটেক ফিলিপ নটিলাস রোজ গোল্ড। দাম প্রায় ৮০ লাখ টাকা। যেখানে খেলাধুলা আর আভিজাত্য মিলেমিশে গেছে।

সেলিব্রিটি ঘড়ির জগৎ আসলে প্রকৌশল, শিল্প আর ব্যক্তিত্বের মিশেল। কয়েক কোটি বা কয়েকশ কোটি টাকার হোক না কেন, প্রতিটি ঘড়ি তার মালিকের কথা বলে। তাঁদের মূল্যবোধ, জীবনধারা আর তাঁরা কীভাবে স্মরণীয় হতে চান তার প্রকাশ। এই ক্ষণস্থায়ী ট্রেন্ডের পৃথিবীতে, এসব বিলাসবহুল ঘড়ি হয়ে ওঠে চিরন্তন এক ঘোষণা।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর