টম ফোর্ডের গুচি কাট-আউট পোশাকে আলিয়া ভাটের ভিনটেজ গ্ল্যামার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম

লাল গালিচা মানেই আলিয়া ভাটের নতুন ফ্যাশন চমক। ব্যান্ডস অব বলিউডের বহুল প্রতীক্ষিত প্রিমিয়ারে অভিনেত্রী হাজির হলেন এমন এক পোশাকে, যেটিকে ফ্যাশন দুনিয়া এখনো কিংবদন্তি বলে মানে। গুচির আর্কাইভাল ফ্যাল-উইন্টার ১৯৯৬ কালেকশনের সাদা রঙের কাট-আউট গাউনটি ছিল টম ফোর্ডের সৃষ্ট। এই পোশাকটিকেই প্রায় তিন দশক আগে এনেছিলেন সুপারমডেল কেট মস।

আইভরি জার্সির তৈরি গাউনে রয়েছে সাহসী কাট–আউট আর বড় আকারের ‘জি–বাকল’ বেল্ট। ১৯৯৬ সালে মিলানের র‌্যাম্পে প্রদর্শনের সময় সমালোচকেরা এই কালেকশনকে তুলনা করেছিলেন স্টুডিও ৫৪-এর রাতের উন্মাদনার সঙ্গে। গ্ল্যামার, আবেদন আর কাঠামোগত সৌন্দর্যের সমন্বয়ে টম ফোর্ড গুচিকে সেই সময় নতুন পরিচয় দিয়েছিলেন। যেখানে আত্মবিশ্বাস আর আভিজাত্যই হয়ে ওঠে ব্র্যান্ডের প্রতীক।

আলিয়াকে স্টাইল করেছেন রিয়া কাপুর। সাজে ছিল গুচি ব্যাম্বু ১৯৪৭ মিনি ব্যাগ আর টিফানি অ্যান্ড কো’র গয়না। তবে কেন্দ্রবিন্দু ছিল আর্কাইভাল গাউনটিই। মেকআপে ছিল সরলতা-স্লিক ব্যাক চুল। ঝলমলে ত্বক আর ভাস্কর্যের মতো সোনালি দুলে তৈরি হয়েছে আধুনিক সংযমের এক নিখুঁত ভারসাম্য। যা ভিনটেজ নাটকীয়তাকে আরও উজ্জ্বল করেছে।

নব্বইয়ের দশকে কেট মস যখন এই পোশাকে র‌্যাম্পে হেঁটেছিলেন, তখন তা হয়ে উঠেছিল যুগের প্রতীক। সেই সময় মানুষ ফ্যাশনে নিঃসংকোচ আবেদন খুঁজছিল। আজও ফ্যাশনপ্রেমী আর ভিনটেজ সংগ্রাহকেরা এই পোশাকটিকে ৯০-এর দশকের ‘হলি গ্রেইল’ বলে ডাকেন।

বর্তমানে ভিনটেজ ফ্যাশনের জোয়ার আবারও র‌্যাম্প থেকে লাল গালিচা ছেয়ে ফেলেছে। আলিয়া ভাটের এই হাজিরা যেন মনে করিয়ে দিল, সেদিনের সেই গ্ল্যামার আজও সমান প্রাসঙ্গিক, সমান উজ্জ্বল।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর