ল্যামে শাড়িতে ঝলমলে নীতা আম্বানি, এর ইতিহাস জানেন?

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

অরিয়ান খানের ডিরেক্টরিয়াল ডেবিউ ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’-এর স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নীতা আম্বানি। মুহূর্তে তিনি শুধু সবার নজর কেড়েছিলেনই না, বরং স্টাইলের দিক দিয়ে নতুন মাত্রা স্থাপন করেছিলেন। জেড-গ্রিন ল্যামে শাড়ি আর বিরল প্যারাইবা টুরমালিন ও হিরা সমৃদ্ধ নেকলেসে তিনি যেন এক অনন্য আভা ছড়িয়েছিলেন।

নীতা মুকেশ আম্বানি বিশ্বব্যাপী স্টাইল আইকন হিসেবে পরিচিত, বিশেষ করে তার শাড়ির সংগ্রহের জন্য। প্রতিটি শাড়ি যেন তার ভারতীয় ঐতিহ্য ও কৌচার স্টাইলের নিখুঁত সংমিশ্রণ। রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী হিসেবে তিনি দেশের সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরার এক মিশনে রয়েছেন।

স্বপ্নিল প্রিমিয়ার লুক

প্রিমিয়ারে নীতা আম্বানি ডিজাইনার মানিশ মালহোত্রার জেড–গ্রিন ল্যামে শাড়ি পরেছিলেন। শাড়ির সঙ্গে পরেছিলেন সূক্ষ্ম চ্যান্টিলি লেস ব্লাউজ। যা সুওয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে অলংকৃত। মালহোত্রা জানিয়েছেন, ‘লুকটি সম্পূর্ণ করেছিলেন একটি নেকলেস দিয়ে। যা বিরল প্যারাইবা টুরমালিন এবং হার্ট-আকৃতির হিরার একটি সূক্ষ্ম ফুলের কম্পোজিশন, টারকোয়াইজ টাইটানিয়ামে সেট করা।’ এই এক্টি আনুষঙ্গিক নিঃসন্দেহে নজর কেড়েছে।

ল্যামে শাড়ি, রাজকীয় ঐতিহ্যের ছোঁয়া

ল্যামে ফ্যাব্রিক হলো এমন এক ধরনের কাপড়, যা সোনার বা রূপার সূচি ব্যবহার করে বোনা হয়। এই সূচি দিয়ে কাপড়ের ব্যাকগ্রাউন্ড বা ডিজাইন তৈরি করা হয়। ইতিহাস অনুযায়ী, এই ল্যামে ফেব্রিক ৪ হাজার বছরেরও বেশি পুরনো। মূলত এটি রাজপরিবার ও অভিজাতদের জন্য ব্যবহৃত হতো।

প্রাচীন আসিরিয়ার নথি থেকে জানা যায়, সোনার বা রূপার সূচি দিয়ে তৈরি কাপড় শুধুমাত্র রাজাদের অধিকার ছিল। ইউরোপে এটিকে ‘ক্লথ অফ গোল্ড’ বলা হতো। বাইবেল ও রোমান শিলালিপিতেও এর উল্লেখ আছে। ল্যামে কাপড়ের ব্যবহার গ্রীক পুরাণের ‘গোল্ডেন ফ্লিস’-এর সঙ্গে তুলনীয়।

গ্ল্যামারের জগতে ল্যামে কাপড় দিয়ে তৈরি পোশাক পরতেন ম্যারিলিন মনরো এবং এলভিস প্রিসলি। যা আজও ফ্যাশন ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে।

নীতা আম্বানির এই লুক শুধু শাড়ি বা জুয়েলারির কারণে নয়। তার শৈল্পিক উপস্থিতি ও ঐতিহ্যবাহী সমৃদ্ধি প্রদর্শনের ক্ষমতার জন্য সমাদৃত।

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর