জনপ্রিয় চকলেট ব্র্যান্ডের বার ফিরিয়ে নেওয়া হলো, কারণ কী?

বিশ্বজুড়ে জনপ্রিয় চকলেট ব্র্যান্ড টনি’স চকোলোনেলি তাদের দুটি চকলেট বার বাজার থেকে তুলে নিচ্ছে। কারণ হিসেবে বলা হয়েছে, চকলেটের ভেতর ছোট ছোট পাথরের টুকরো পাওয়া গেছে।

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম

টনি’স চকোলোনেলির ‘এভরিথিং’ বার খাওয়ার আগে একবার ভেবে দেখুন! জনপ্রিয় এই চকলেট ব্র্যান্ড তাদের বারটির নাম হয়তো একটু বেশিই সিরিয়াসলি নিয়েছে। সম্প্রতি তাদের চকলেটে ছোট ছোট পাথরের টুকরো পাওয়ায়, সেটি বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

১ এপ্রিলের তুলে নেওয়ার বা রিকল নোটিশ জারি করা হলেও এটি কোনো এপ্রিল ফুলের মজা নয়। ২ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) নিশ্চিত করেছে যে, এটি একদম সত্যি ঘটনা।

শুধু ‘এভরিথিং’ বারই নয়, একই কারণে তাদের ‘ডার্ক চকোলেট আলমন্ড সি সল্ট’ বারেরও রিকল করা হয়েছে। তদন্তে জানা গেছে, তৃতীয় পক্ষীয় বাদাম সরবরাহকারীর কারণে তাদের চকলেটে এই পাথর মিশে গেছে। সাধারণত উৎপাদন প্রক্রিয়ায় এই ধরনের ধুলোবালি বা পাথরের কণা ফিল্টার করা হয়। তবে এবার সেটি হয়নি।

এফডিএ’র তথ্য অনুযায়ী, মোট ১২ জন গ্রাহকের অভিযোগের পর টনি’স চকোলোনেলি এই রিকল ঘোষণা করে। যদিও এখন পর্যন্ত এর কারণে কারও সমস্যা হয়নি। যুক্তরাষ্ট্র বা কানাডা থেকে কোনো অভিযোগ আসেনি। তবে, গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যান্ডটি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছে।

নিজেদের সুনাম ধরে রাখতে রিকল করেছে প্রতিষ্ঠানটি। ছবি: সংগৃহীত

আপনার কেনা চকলেট রিকল হয়েছে কিনা বুঝবেন কীভাবে?
এফডিএ’র মতে, এই রিকল চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মাচের মধ্যে কেনা চকলেট বারের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনার কাছে ‘এভরিথিং’ বার থাকে, তাহলে লট নম্বর ৪৩২৭, ৪৩৩০, ৪৩৩১ এবং এম৪৩৩১ দেখে নিন। আর ‘ডার্ক চকোলেট আলমন্ড সি সল্ট’ বারের জন্য ১৬৩০৯৩, ১৬২৬৩৪ এবং এম১৬২৬৩৪ লট নম্বর চেক করুন। লট নম্বরটি চকলেট বারের ছোট পাশের দিকে মুদ্রিত থাকে।
টনি’স চকোলোনেলি নিশ্চিত করেছে যে, এই দুটি ব্যাচ ছাড়া তাদের অন্য কোনো পণ্যে সমস্যা নেই।

আপনার কাছে এই চকলেট থাকলে কী করবেন?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি একেবারেই খাবেন না। পরিবর্তে দোকানে গিয়ে এটি ফেরত দিয়ে এক্সচেঞ্জ বা রিফান্ড নিয়ে নিতে পারবেন। যারা অনলাইনে কিনেছেন, তারা যেখানে অর্ডার দিয়েছেন, রিফান্ডের অনুরোধ করতে পারেন।

তথ্যসূত্র: দ্য টেকআউট, ইয়াহু্ নিউজ, ইউএসএ টুডে, এনবিসি নিউজ

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর