অতিথি আপ্যায়নে বানাতে পারেন ইরানি ডেজার্ট, রইল রেসিপি

আপডেট : ০৮ জুন ২০২৫, ১০:০০ এএম

ঈদের এই সময়টাতে আতিথেয়তার অন্যতম আকর্ষণ হতে পারে ‘শির খুরমা’। শুকনা ফল বা খেজুর, দুধ ও ঘি দিয়ে তৈরি এই মিষ্টি ইরানে ঈদের ঐতিহ্যবাহী খাবার। শির খুরমার উৎপত্তি মূলত পারস্য (ইরান) অঞ্চলে, কিন্তু এটি সময়ের সঙ্গে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এই খাবারটি মূলত মুসলিম সংস্কৃতির ঐতিহ্যবাহী অংশ হয়ে দাঁড়িয়েছে। খুব সহজ কিছু উপকরণ আর অল্প সময়ে তৈরি করা যায় এই রান্নাটি। দেখে নিন ঈদ স্পেশাল শির খুরমার রেসিপি।

যা যা লাগবে

  • দুধ ১ লিটার
  • দেশি ঘি ৪ টেবিল চামচ
  • শুকনা খেজুর (সিদ্ধ করে কুচানো) ৮-১০টি
  • কাজু, বাদাম, পেস্তা (কুচি) ২ টেবিল চামচ করে
  • কিশমিশ ১ টেবিল চামচ
  • চিনি ১/২ কাপ (স্বাদমতো কম-বেশি করা যাবে)
  • এলাচ গুঁড়া ১/২ চা-চামচ
  • সেমাই (ভাঙা) ৪০ গ্রাম
  • কেওড়া জল ১/২ চা-চামচ
  • শুকনা গোলাপের পাপড়ি সাজানোর জন্য

যেভাবে বানাবেন

একটি প্যানে দুধ ফুটিয়ে নিন। ২-৩ মিনিট ফুটিয়ে একটু ঘন করে নিন দুধ। পাশাপাশি এক প্যানে ঘি দিয়ে তাতে শুকনো খেজুর দিন। একটু নাড়িয়ে তার সঙ্গে যোগ করুন কাজু, বাদাম, পেস্তা ও কিশমিশ। সব উপকরণ হালকা ভাজা হয়ে এলে এর অর্ধেকটা আলাদা করে রেখে দিন, বাকি অংশটা দুধে দিয়ে দিন।

এবার এতে চিনি ও এলাচ গুঁড়া দিয়ে ৪-৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। অন্য প্যানে ঘি গরম করে ভাঙা সেমাই হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা সেমাই দুধে দিয়ে দিন। এবার আরও ৬-৮ মিনিট রান্না করুন।

শেষে কেওড়া জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। পছন্দমতো ঘন হয়ে এলে নামিয়ে নিন চুলা থেকে।

গরম গরম বা ঠান্ডা করে, উপরে শুকনা ফল ও গোলাপের পাপড়ি ছড়িয়ে পরিবেশন করুন। শির খুরমার ঘ্রাণে ভরে উঠুক ঈদের আনন্দ।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর