ঘরে বানাতে পারেন মালাই কিমা, রইল রেসিপি

ক্রিম, দই আর মসলা মিশে এক দারুণ স্বাদ। রুটি, পরোটা কিংবা ভাত, সবকিছুর সঙ্গেই মানিয়ে যায় এই কিমা।

আপডেট : ২২ জুন ২০২৫, ০৬:২০ পিএম

ক্রিমি, ঝাল আর হালকা মিষ্টি স্বাদের এক অনন্য রেসিপি, মালাই কিমা। গরুর এই কিমার সঙ্গে দই, ক্রিম, মসলার মেলবন্ধন আর শেষে কসুরি মেথির গন্ধে একেবারে পারফেক্ট একটা ডিশ হয়ে ওঠে এটা। ঘরোয়া রান্নায় একটু ভিন্ন স্বাদ আনতে চাইলে এই রেসিপি হতে পারে আদর্শ। চলুন দেখে নেই, কীভাবে করবেন মালাই কিমার রান্না।

যা যা লাগবে

  • ভাজা পেঁয়াজ ৩০ গ্রাম
  • টক দই আধা কাপ
  • কাঁচা মরিচ ৫-৬টি
  • ক্রিম ৩/৪ কাপ
  • তেল ১/৪ কাপ
  • পেঁয়াজ কুচি ১টি (মাঝারি)
  • ক্যাপসিকাম কুচি ১টি
  • গরুর কিমা ৫০০ গ্রাম
  • আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
  • টমেটো পিউরি ২টি (মাঝারি)
  • হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চা-চামচ (স্বাদ অনুযায়ী)
  • মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • ভাজা জিরা গুঁড়া আধা টেবিল চামচ
  • ভাজা ধনে গুঁড়া আধা টেবিল চামচ
  • হলুদ ১/৪ চা-চামচ
  • গরম মসলা ১/২ চা-চামচ
  • পানি আধা কাপ (প্রয়োজনে সামান্য বেশি)
  • কসুরি মেথি আধা টেবিল চামচ
  • গুঁড়া গোল মরিচ ১/২ চা-চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি সাজানোর জন্য

যেভাবে রান্না করবেন

একটি ব্লেন্ডারে ভাজা পেঁয়াজ, দই, কাঁচা মরিচ আর ক্রিম একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে রাখুন। তারপর একটি কড়াইতে তেল গরম করে কুচানো পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ১ মিনিট ভেজে আলাদা করে রাখুন।

সেই কড়াইতেই গরুর কিমা দিন। নাড়তে থাকুন যতক্ষণ না রঙ পরিবর্তন হয়। এবার দিন আদা-রসুন বাটা। ৪-৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এরপর দিন টমেটো পিউরি, লবণ, মরিচ গুঁড়া, ভাজা জিরা ও ধনে গুঁড়া, হলুদ, গরম মসলা। ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না তেল আলাদা হয়।

এবার আধা কাপ পানি দিন। ঢেকে দিন ১০-১৫ মিনিটের জন্য, হালকা আঁচে। তারপর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে কিমা শুকিয়ে নিন। এবার দিন আগে ব্লেন্ড করে রাখা দই-ক্রিমের মিশ্রণ। ভালোভাবে মেশান। ২-৩ মিনিট রান্না করুন, এরপর ঢেকে দিন ৬-৮ মিনিট।

শেষে দিন কসুরি মেথি, গোল মরিচ গুঁড়া আর লেবুর রস। দিন আগে ভেজে রাখা পেঁয়াজ-ক্যাপসিকাম আর ধনেপাতা কুচি। আর পরিবেশন করুন গরম গরম—রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে।

টিপস

  • কিমা যদি হাত দিয়ে কুচানো হয়, তাহলে স্বাদ ও টেক্সচার একদম আলাদা হয়।
  • কসুরি মেথি ও গোল মরিচ দেওয়ার পর চুলা বেশি না জ্বালিয়ে দিন, এতে সুগন্ধ বজায় থাকে।
  • ঝাল কম বা বেশি করতে কাঁচা মরিচের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন।

রান্না হয়ে গেলে ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন। গন্ধে আর স্বাদে মুগ্ধ হবেন, এ কথা নিশ্চয়তা দিয়েই বলা যায়।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর