বাড়িতেই বানাতে পারেন আফগানি পোলাও, রইল রেসিপি

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৯:০০ পিএম

এক পাত্রেই জমজমাট রান্না, তাতে মাটন, সুগন্ধি চাল, ক্যারামেল করা গাজর আর বাদাম-কিশমিশ—এই আফগানি পোলাও যেন রাজকীয় স্বাদে ঠাসা এক খাবার। গন্ধে ভরবে রান্নাঘর, স্বাদে তৃপ্ত হবে মন। ঘরোয়া আয়োজন হোক কিংবা অতিথি আপ্যায়ন, এই রেসিপি একবার খেলে মনে থাকবে বহুদিন। এই পালাওয়ের বিশেষত্ব হলো, এর প্রতিটি স্তরেই স্বাদ আর সুবাসের আলাদা আলাদা ছোঁয়া। রইল রেসিপি।

যা যা লাগবে

  • ঘি ১/২ কাপ
  • গাজর (পাতলা লম্বা কাটা) ১ কাপ
  • ব্রাউন সুগার ১/২ টেবিল চামচ
  • কিশমিশ ১/৪ কাপ
  • পেঁয়াজ কুচি ১টি (মাঝারি)
  • সবুজ এলাচ ৪-৫টি
  • জিরা ১ চা-চামচ
  • দারচিনি ২ টুকরো
  • বড় এলাচ ২টি
  • মাটন (বড় টুকরা) ৭৫০ গ্রাম
  • আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
  • গুঁড়া গোলমরিচ ১/২ চা-চামচ
  • হিমালয়ান পিঙ্ক সল্ট ১/২ টেবিল চামচ
  • পানি ৫-৬ কাপ
  • চিকেন কিউব ১টি (ঐচ্ছিক)
  • পোলাওয়ের চাল ৫০০ গ্রাম (২ ঘণ্টা ভিজিয়ে রাখা)
  • ভাজা বাদাম পরিবেশনের জন্য

যেভাবে রান্না করবেন

প্রথমে হাঁড়িতে ঘি গরম করে তাতে গাজর ও ব্রাউন সুগার দিয়ে নাড়তে হবে ১-২ মিনিট, যতক্ষণ না হালকা ক্যারামেলাইজ হয়। এরপর কিশমিশ দিয়ে আরও এক মিনিট ভেজে তুলে রাখতে হবে।

একই হাঁড়িতে এবার কুচি পেঁয়াজ দিয়ে দিন, নরম হয়ে এলে এলাচ, জিরা, দারচিনি আর বড় এলাচ দিয়ে দিন। মসলা মেশানো হয়ে গেলে মাটন দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না রঙ বদলায়। এরপর দিন আদা-রসুন বাটা, গোলমরিচ, লবণ আর মাঝারি আঁচে রান্না করুন আরও কিছুক্ষণ।

এবার দিন পানি ও চিকেন কিউব। ঢেকে দিয়ে কম আঁচে রান্না করুন প্রায় ৪৫ মিনিট, যতক্ষণ না মাংস নরম হয়ে যায়। এরপর মাংস আলাদা করে তুলে রাখুন। চালে পানি ঝরিয়ে সেই ঝোলেই দিয়ে দিন চাল। মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না পানি খানিকটা শুকিয়ে আসে। এরপর ঢেকে দিয়ে ৪-৫ মিনিট রান্না করুন, যাতে চাল ৮০ শতাংশ সেদ্ধ হয়।

এবার ওপরে দিন মাংস, কিশমিশ আর গাজর (অর্ধেকটা গার্নিশিংয়ের জন্য রেখে), ঢেকে দিন আর দমে দিন ১০-১২ মিনিট। পরিবেশনের সময় ওপরে ছড়িয়ে দিন বাকি গাজর, কিশমিশ ও ভাজা বাদাম। সঙ্গে রাখুন ঠান্ডা রায়তা আর টক দইয়ের সালাদ।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর