ঘরেই বানিয়ে ফেলুন মিল্ক ব্রেড, রইল রেসিপি

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:৩০ এএম

শুধু সকালের নাশতায় নয়, বিকেলের নাস্তা কিংবা হালকা ক্ষুধা মেটাতেও দারুণ সঙ্গী মিল্ক ব্রেড। বাজারের প্যাকেটজাত পাউরুটি খেতে চাইছেন না? তাহলে ঘরেই বানিয়ে ফেলুন এই নরম, তুলতুলে ও মিষ্টি স্বাদের মিল্ক ব্রেড। দুধ, ডিম আর অলিভ অয়েলে তৈরি এই ব্রেড বানানো যেমন সহজ, খেতে তেমনি অসাধারণ। রইল রেসিপি।

উপকরণ

  • হালকা গরম ফুলক্রিম দুধ ১/২ কাপ
  • হালকা গরম পানি ১/২ কাপ
  • চিনি ১/২ টেবিল চামচ
  • ইস্ট (ইনস্ট্যান্ট) ২ ও ১/২ চা-চামচ
  • ময়দা ৩ কাপ (একসাথে নয়, ধাপে ধাপে ব্যবহার করতে হবে)

দোকানের মতো ব্রেড বানাতে পারেন বাড়িতেই। ছবি: ইনডিপেনডেন্ট

  • মিল্ক পাউডার ২ ও ১/২ টেবিল চামচ
  • লবণ ১/২ চা-চামচ
  • কাস্টার সুগার ১ টেবিল চামচ
  • ডিম ১টি
  • অলিভ অয়েল (২+১) টেবিল চামচ এবং ১ চা-চামচ
  • দুধ ব্রাশ করার জন্য
  • মাখন বেক করার পর উপর মাখানোর জন্য

যেভাবে বানাবেন

একটি মেজারমেন্ট জগে হালকা গরম দুধ, পানি, চিনি ও ইস্ট মিশিয়ে নিন। ঢেকে রাখুন ১০ মিনিট, দেখবেন ইস্ট ফুলে উঠবে।

বড় একটি বাটিতে ১ কাপ ময়দা, মিল্ক পাউডার, লবণ ও কাস্টার সুগার একসঙ্গে মিশিয়ে নিন। এখন ইস্টের মিশ্রণ ও ডিম একসঙ্গে দিয়ে হুইস্ক দিয়ে ভালোভাবে মেশান। সময় লাগবে প্রায় ৫-৬ মিনিট। এবার আরও আধা কাপ ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে দিন। ধাপে ধাপে বাকি ময়দা দিয়ে মাখতে থাকুন, যতক্ষণ না একটি নরম ডো তৈরি হয়।

এবার পরিষ্কার একটি সমতল জায়গায় ডোটি এনে ৪–৫ মিনিট ভালোভাবে মাখুন। প্রয়োজন হলে সামান্য শুকনো ময়দা ছিটিয়ে অথবা ১ চা-চামচ অলিভ অয়েল ব্যবহার করুন। ডো মাখা হয়ে গেলে ওপরে ১ টেবিল চামচ অলিভ অয়েল ব্রাশ করে ঢেকে দিন। গরম কোনো জায়গায় ১ ঘণ্টা রেখে দিন, ডো ফুলে উঠবে। একটি ৪*৮ ইঞ্চি লোফ প্যান অলিভ অয়েল দিয়ে গ্রিজ করে রাখুন।

ডো আবার হালকা মেখে রোলিং পিন দিয়ে বেলে নিন এবং ভাঁজ করে প্যানে বসান। প্যান ঢেকে আবার ৩০ মিনিট প্রুফ করতে দিন। এবার দুধ ব্রাশ করে ১৭০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিটেড ওভেনে ২৫ মিনিট বেক করুন। বেক হয়ে গেলে বের করে সঙ্গে সঙ্গে উপরে মাখন ব্রাশ করুন। পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিন ১০ মিনিটের জন্য। এতে ব্রেড থাকবে ময়েশ্চারাইজড ও নরম। এরপর ঠান্ডা হলে পছন্দমতো স্লাইস করে পরিবেশন করুন।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর