ঘরেই বানাতে পারেন রেস্তোরাঁর মতো হান্ডি বিফ

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম

ঢাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হান্ডি বিফ। তবে এটা নতুন কোনো রেসিপি নয়, বিফ হান্ডি মূলত দক্ষিণ এশিয়ার বিশেষ করে পাকিস্তান ও উত্তর ভারতের জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী মাংসের পদ। হান্ডি শব্দটি এসেছে একটি বিশেষ ধরনের পাত্রের নাম থেকে, যা মাটির বা পিতলের তৈরি হয়ে থাকে এবং ধীরে ধীরে রান্নার জন্য ব্যবহৃত হয়। রইল রেসিপি।

উপকরণ

  • পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ
  • টমেটো ২টি (মাঝারি আকারের)
  • কাঁচা মরিচ ২টি
  • তেল ৩ টেবিল চামচ
  • ব্লু ব্যান্ড মার্জারিন ২ টেবিল চামচ
  • হাড় ছাড়া গরুর মাংস ৭৫০ গ্রাম
  • আদা-রসুন বাটা দেড় টেবিল চামচ
  • লবণ ১ চা-চামচ বা স্বাদমতো
  • পানি ২-৩ কাপ
  • ফেটানো টক দই ১/২ কাপ
  • ক্রিম ১/২ কাপ
  • ভাজা ও গুঁড়া ধনে ১ চা-চামচ
  • ভাজা ও গুঁড়া জিরা ১ চা-চামচ
  • লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ বা স্বাদমতো
  • গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ
  • তিক্কা মসলা ১ টেবিল চামচ
  • কাসুরি মেথি ১/২ টেবিল চামচ
  • তেল ১/২ টেবিল চামচ
  • ব্লু ব্যান্ড মার্জারিন দেড় টেবিল চামচ
  • রসুন কুচি ৫-৬ কোয়া
  • ক্যাপসিকাম ১টি (ডাইস কাটা)
  • পেঁয়াজ ১টি (ডাইস কাটা)
  • ধনেপাতা কুচি পরিমাণমতো
  • আদা জুলিয়েন কাট সাজানোর জন্য

যেভাবে বানাবেন

একটি ব্লেন্ডারে পেঁয়াজ বেরেস্তা, টমেটো ও কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। প্রেসার কুকারে তেল ও মার্জারিন দিন এবং গলতে দিন। এতে গরুর মাংস, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মেশান। মাঝারি আঁচে ৬-৮ মিনিট রান্না করুন যতক্ষণ না মাংসের রঙ পরিবর্তন হয়। এবার ব্লেন্ড করা মিশ্রণ দিয়ে ভালো করে নাড়ুন এবং ১-২ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এরপর পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিন। ঢেকে ২০-২৫ মিনিট প্রেসার কুকারে রান্না করুন যতক্ষণ না মাংস নরম হয়।

চুলা বন্ধ করে দই, ক্রিম, ধনে-জিরা গুঁড়া, লাল মরিচ, গরম মসলা, তিক্কা মসলা ও কাসুরি মেথি দিন। আবার চুলা জ্বালিয়ে কম আঁচে ৪-৫ মিনিট রান্না করুন যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তারপর আলাদা করে রেখে দিন। অন্য একটি হাঁড়িতে মার্জারিন গলিয়ে এতে রসুন কুচি দিন, ৩০ সেকেন্ড ভাজুন। এরপর ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে নাড়ুন। রান্না করা গরুর মাংস দিন, ভালোভাবে মিশিয়ে ১-২ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। ওপর থেকে আদা জুলিয়েন ও কাঁচা ধনে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

রুটি বা পরোটার সাথে দারুণ জমবে এই বিফ হান্ডি! অতিথি আপ্যায়নে বা স্পেশাল ডিনারে সহজেই বানিয়ে নিতে পারেন এই রাজকীয় পদটি।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর