ওভেনে ঝামেলা ছাড়াই বানাতে পারেন জাফরানি মিষ্টি কেক

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

সামাজিক মাধ্যমে এখন কেকের ছড়া-ছড়ি। তেমনই একটি ভাইরাল মজার কেক বানাতে পারেন আপনিও। সুগন্ধি জাফরান, রাবড়ির স্বাদে ভরা এই কেক শুধু চোখে নয়, স্বাদেও মন কাড়বে। মাইক্রোওয়েভে মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে প্রফেশনাল মানের এই কেক। রইল রেসিপি।

উপকরণ

  • দুধ ৩/৪ কাপ
  • কনডেন্সড মিল্ক ১/৩ কাপ
  • খোয়া ৩০ গ্রাম
  • জাফরান কয়েকটি
  • মাখন (গলানো) ১/৩ কাপ
  • ক্রিম ১/২ কাপ
  • ময়দা ১ কাপ (ছেঁকে নেওয়া)
  • চিনি ১/২ কাপ বা স্বাদমতো
  • বেকিং সোডা ১/২ চা-চামচ
  • এলাচ পাউডার ১ চা-চামচ
  • বেকিং পাউডার ১/২ চা-চামচ
  • হুইপিং ক্রিম ১৭০ গ্রাম
  • গুলাব জামুন (অর্ধেক করা) প্রয়োজনমতো
  • পেস্তা স্লাইস করা
  • সাজানোর জন্য কিছু জাফরান

 প্রস্তুত প্রণালী

প্রথমে রাবড়ি তৈরি করে নিন। তার জন্য একটি সসপ্যানে দুধ, কনডেন্সড মিল্ক, খোয়া আর জাফরান মেশান। মাঝারি আঁচে ৩-৪ মিনিট ফোটান। দুধ ঘন হয়ে গেলে হয়ে যাবে স্বাদে ভরা রাবড়ি। ঠান্ডা করে ফ্রিজে রাখুন।

এবার একটি বাটিতে গলানো মাখন, কনডেন্সড মিল্ক, ক্রিম আর ভিজিয়ে রাখা জাফরান মিশান। এতে ময়দা, চিনি, বেকিং সোডা, এলাচ পাউডার এবং বেকিং পাউডার যোগ করে ভালোভাবে ফেটান।

মিশ্রণটি মাইক্রোওয়েভ-সেফ ডিশে ঢালুন। কয়েকবার হালকা ট্যাপ দিন। মাইক্রোওয়েভে ৪ মিনিট রান্না করুন।

কাঠের স্কিউয়ার দিয়ে কেকের ওপর ছোট ছোট গর্ত করুন। তৈরি রাবড়ি ঢালুন, গর্তগুলো ভিজিয়ে দিন। ধীরে ধীরে আরও রাবড়ি যোগ করুন (২-৩ চামচ রেখে দিন) এবং সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। ফ্রিজে রেখে ঠান্ডা করুন।

হুইপিং ক্রিম ফেটান, স্টিফ পিক তৈরি করুন। রেখে দেওয়া রাবড়ি মিশিয়ে পাইপিং ব্যাগে ভরুন। কেকের ওপর সাজান হুইপিং ক্রিম। এবার উপরে  গুলাব জামুন, পেস্তা আর জাফরান দিয়ে দিন। ব্যস তৈরি মজার ভাইরাল কেক।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর