ঘরেই বানান সুস্বাদু পাকিস্তানি পদ

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া অঞ্চলের জনপ্রিয় খাবার শিনওয়ারি করাই। সাধারণ মসলা, টাটকা টমেটো আর কিমা দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু পদ। ঝাল, সুগন্ধ আর টমেটোর টক স্বাদ। সব মিলিয়ে নান বা রুটির সঙ্গে দারুণ লাগে শিনওয়ারি কিমা করাই। রইল রেসিপি।

উপকরণ

  • গরুর কিমা ৭৫০ গ্রাম
  • আদা-রসুন বাটা ১/২ টেবিল চামচ
  • লবণ ১ চা-চামচ (স্বাদমতো)
  • রান্নার তেল আধা কাপ
  • মাঝারি আকারের টমেটো ৪-৫টি (অর্ধেক করে কাটা)
  • কাঁচা মরিচ ৫-৬টি
  • টক দই ১/৩ কাপ (ভালো করে ফেটানো)
  • কালো গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ
  • কাসুরি মেথি ১/২ চা-চামচ
  • আদা কুচি (জুলিয়েন)
  • ধনেপাতা কুচি

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি কড়াই বা ওকে তেল গরম করুন। তেল গরম হলে গরুর কিমা দিয়ে ভালোভাবে নেড়ে নিন। মাঝারি আঁচে রান্না করুন, যতক্ষণ না কিমার রং বদলে যায়। এবার এতে আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ২-৩ মিনিট রান্না করুন, যাতে মসলার কাঁচা গন্ধ চলে যায়। এরপর অর্ধেক করে কাটা টমেটো কড়াইয়ে দিয়ে ঢেকে দিন। কম আঁচে ৮-১০ মিনিট রান্না করুন, যাতে টমেটো নরম হয়ে আসে।

ঢাকনা খুলে টমেটোর খোসা তুলে ফেলুন। এরপর টমেটোগুলো কিমার সঙ্গে ভালোভাবে চটকে মিশিয়ে নিন। এবার চিরে রাখা কাঁচা মরিচ দিয়ে মাঝারি আঁচে আরও ৪-৫ মিনিট রান্না করুন। এরপর ফেটানো দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ৪-৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না তেল আলাদা হয়ে উপরে ভেসে ওঠে। এরপর গুঁড়া কালো গোলমরিচ ও কাসুরি মেথি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। উচ্চ আঁচে আরও ২-৩ মিনিট রান্না করুন।

সবশেষে আদা কুচি ও ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। গরম গরম শিনওয়ারি কিমা করাই পরিবেশন করুন নান বা রুটির সঙ্গে।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর