ইফতারে বানাতে পুষ্টিকর এগ মায়ো রোল

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম

রমজানের ইফতার টেবিলে কিছু হালকা, সুস্বাদু এবং পুষ্টিকর খাবারের জায়গা আলাদা। এর মধ্যে বাটার এগ মায়ো রোল হলো এমন একটি রেসিপি যা ছোট-বড় সবার মন জয় করবে। এই রোলে থাকে নরম ডিম, মাখনের স্বাদ এবং ভেজিটেবল ও মায়োনিজ সসের মিলিত স্বাদ। যা একসাথে তৈরি করে একটি চমৎকার স্ন্যাক্স।

ছোট থেকে বড় সবাই সহজেই খেতে পারবে। আর বানাতেও খুব বেশি সময় লাগে না। চাইলে ভেজিটেবল নিজের পছন্দমতো পরিবর্তন করতে পারেন। ইফতারের আগে হালকা এবং পুষ্টিকর কিছু চাইলে এই রোল হতে পারে সেরা অপশন। রইল রেসিপি।

উপকরণ

সসের জন্য লাগবে মায়োনিজ ১/৪ কাপ, সরিষার পেস্ট দেড় চা-চামচ, ক্রীম ২ টেবিল চামচ, গার্লিক পাউডার ১/২ চা-চামচ, লবণ ১ চিমটি, ব্ল্যাকপেপার ১ চিমটি, ধনেপাতা কুচি ১ চা-চামচ এবং পানি ২ টেবিল চামচ। এছাড়াও লাগবে ডিম ১টি, ব্ল্যাকপেপার ১ চিমটি, লবণ ১ চিমটি, কুকিং অয়েল ১-২ চা-চামচ, মাখন ১/২ টেবিল চামচ এবং টরটিলা বা রুটি ৮ ইঞ্চি।

ভেজিটেবলের জন্য লাগবে পেঁয়াজ স্লাইস ১ ছোট, টমেটো (বীজ ছাড়া) স্লাইস/জুলিয়েন ১টি, ক্যাপসিকাম (বীজ ছাড়া) জুলিয়েন ১ ছোট, মুগ কন ২-৩ টেবিল চামচ, মাশরুম স্লাইস ৩-৪, লবণ ১ চিমটি, ব্ল্যাকপেপার ১ চিমটি এবং চিলিফ্লেক্স ১ চিমটি।

প্রস্তুত প্রণালী

সস তৈরির জন্য একটি বাটিতে মায়োনিজ, সরিষার পেস্ট, ক্রীম, গার্লিক পাউডার, লবণ, ব্ল্যাকপেপার, ধনেপাতা এবং পানি ভালোভাবে মিশিয়ে রাখুন।

ডিম ফেটান একটি বাটিতে ডিম, ব্ল্যাকপেপার এবং লবণ দিয়ে ভালোভাবে ফেটুন। একটি ফ্রাইং প্যানে তেল এবং মাখন দিন, গরম করুন। ফেটানো ডিম ঢেলে কম আঁচে ৩০ সেকেন্ড রান্না করুন। এর ওপর টরটিলা বা রুটি রাখুন এবং ৩০ সেকেন্ড রান্না করুন। তারপর এগ ও টরটিলা বা রুটি আলাদা করে রাখুন।

ভেজিটেবল সতেঁ করুন। তার জন্য একই প্যানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, মুগ কন এবং মাশরুম দিন। লবণ, ব্ল্যাকপেপার দিয়ে ১ মিনিট হাই ফ্লেমে সতেঁ করুন। সবকিছু রেডি হলে আলাদা করে রাখুন।

এবার রোল বানানোর পালা। টরটিলা বা রুটির উপর রান্না করা ডিম রাখুন। এরপর ভেজিটেবল মিশ্রণ, প্রস্তুত সস এবং লাল মরিচ ছড়িয়ে দিন। ভাঁজ করে রোল করুন এবং বাটার পেপারে মোড়ান।

টিপস

  • চাইলে ভেজিটেবল আপনি নিজের পছন্দমতো পরিবর্তন করতে পারেন।
  • রোল গরম গরম খেলে স্বাদ আরও ভালো লাগে।
  • এই রেসিপি স্ন্যাক্স, লাঞ্চ বা হেলদি ব্রেকফাস্ট হিসেবে খুবই উপযুক্ত।
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর