ঘরে রাখা গাছের পাতা হলুদ হয়ে গেলে কী করবেন?

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৭:৪৯ এএম

ইট-পাথরের যান্ত্রিক এ জীবনে অনেকেই এক টুকরো সবুজের ছোঁয়া পেতে চান।  তাই ঘরের কোণায় টবে রাখেন বিভিন্ন গাছ। এসব গাছ একদিকে যেমন ঘরের বাতাস বিশুদ্ধ রাখে, তেমনি ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে বহুগুণ।

বর্তমানে মানিপ্ল্যান্ট, ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট, পাম ট্রি, পাতাবাহার, ড্রেসিনা, স্পাইডার প্ল্যান্টস, মনস্টেরা, অর্কিড, সিলভার কুইন, বনসাই, অ্যানথুরিয়াম বা ক্রিপার জাতীয় গাছগুলো ইনডোর প্ল্যান্টস হিসেবে দারুণ জনপ্রিয়।

কিন্তু অনেক সময় দেখা যায়, আপনার ঘরে রাখা শখের গাছটির পাতা খয়েরি বা হলুদ হয়ে গেছে। অথবা পাতার আগার অংশ কুঁকড়ে শুকিয়ে যাচ্ছে। তাই ঘরের মধ্যে গাছ রাখলেই হবে না, সেগুলোর যথাযথ যত্ন নিশ্চিত করতে হবে।

আসুন জেনে নেই, কেন ঘরে রাখা গাছের পাতা বিবর্ণ বা হলদে হয়ে যায়। এবং এদের পরিচর্যার উপায় কী-

প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি

ঘরের গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি দেওয়া। অতিরিক্ত পানি দিলে তা টবে জমে গাছে অক্সিজেন চলাচলে ব্যাঘাত ঘটায়। এমনকি অতিরিক্ত পানির কারণে গাছের শিকড়ে পচন ধরে গাছ মরে যেতে পারে। এ কারণে টবে পানি যেন জমে না থাকে, সেদিকে লক্ষ্য রাখুন।

গাছ কেনার সময়ই ভাল করে জেনে নিন, কখন টবের গাছে পানি দেওয়া প্রয়োজন। টবের ওপরের মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই গাছে পানি দেবেন। এ ক্ষেত্রে পানি নিষ্কাশনের জন্য টবে যেন একাধিক ছিদ্র থাকে তা অবশ্যই নিশ্চিত করুন।

প্রয়োজনের তুলনায় কম পানি

অতিরিক্ত পানি দিলে যেমন গাছের ক্ষতি হয়, একইভাবে কম পানি দিলেও অনেক গাছের পাতা খয়েরি বা হলুদ হয়ে যায়। মাটি থেকে গাছের শিকড়ে পুষ্টি পরিবহনের জন্য পানির প্রয়োজন। গাছ যখন প্রয়োজন অনুযায়ী পানি পায় না, তখন তার বৃদ্ধি স্থবির হয়ে যেতে পারে। পুষ্টির অভাবে তখন গাছ নেতিয়ে পড়ে, বিবর্ণ হয়ে যায়।

কম পানি দিলেও অনেক গাছের পাতার অংশ খয়েরি বা হলুদ হয়ে যায়। ছবি: পেক্সেলসটবের ওপরের মাটি শুকিয়ে এলে অবশ্যই পানি দিন। এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে গাছে পানি দিন। লাকি ব্যাম্বু ও পথোস প্রভৃতি গাছ আবার পানিতেই বেঁচে থাকে। তাই এসব গাছ বোতলে পানি দিয়ে রাখতে পারেন। তবে সপ্তাহে অন্তত একদিন বোতলের পানি বদলে দিন।

পুষ্টির ঘাটতির প্রভাব পাতায় 

নাইট্রোজেন, আয়রন, ম্যাগনেশিয়ামের মতো উপাদান গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য খুবই দরকারি। এসব পুষ্টি উপাদানের ঘাটতিতেও গাছের পাতা হলদেটে হয়ে যায়।

এক্ষেত্রে ঘরের গাছের জন্য সুষম এবং পানিতে সহজে মিশে যায় এমন সার ব্যবহার করতে পারেন। মাসে অন্তত ১ বার জৈব সার দিতে পারেন। বাইরে থেকে না কিনে ঘরেই কলার খোসার পানি, ব্যবহৃত টি-ব্যাগ থেকে চা পাতা, ডিমের খোসা গুঁড়ো করে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন।

আলোর তারতম্যে গাছের ক্ষতি

প্রতিটি গাছের নির্দিষ্ট পরিমাণ আলোর প্রয়োজনীয়তা রয়েছে। ঘরের গাছ স্বাভাবিকভাবেই সরাসরি সূর্যের আলো পছন্দ করে না। সরাসরি সূর্যালোকে অনেক গাছ শুকিয়ে মরে যায়, পাতা ফ্যাকাশে হয়ে যায়। তাই বেশি রোদে গাছে রাখবেন না।

অনেক ইনডোর প্ল্যান্টকে হঠাৎ প্রচণ্ড আলোয় নিয়ে গেলে তারা মানিয়ে নিতে পারে না। তাই আপনার টবের গাছের জন্য কেমন আলোর প্রয়োজন, তা আগে জেনে নিন। স্থান বদলের ক্ষেত্রে একটু একটু করে আলোর দিকে এগিয়ে নিয়ে যান। এবং গাছকে সময় দিন ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে। 

শখের গাছে পোকার বাসা

স্পাইডার মাইট, এফিড বা মিলিবাগের মতো পোকামাকড় গাছের টিস্যুকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ফলে পাতা হলুদ হয়ে যায়।

এক্ষেত্রে সমাধানের প্রথম ধাপ হিসেবে আক্রান্ত গাছটিকে অন্যান্য গাছের থেকে আলাদা করে ফেলুন। ভিন্ন ভিন্ন পোকার জন্য পৃথক কীটনাশক ব্যবহার করতে হয়। সুতরাং আগে চিহ্নিত করুন আপনার গাছ কোনটির আক্রমণের শিকার হয়েছে। জৈব কীটনাশক হিসেবে পোকা ও ছত্রাকের সংক্রমণ ঠেকাতে ব্যবহার করতে পারেন নিম তেল। এছাড়া আগাম আক্রমণ ঠেকাতে মাঝে মাঝে জীবাণুনাশক স্প্রে করতে পারেন। 

তথ্যসূত্র: হ্যাপি হাউস প্ল্যান্টস

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর