ঝামেলা ছাড়াই ঘর গোছাবেন যেভাবে

প্রত্যেকেই চান নিজের ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখতে। কিন্তু সময়ের অভাবে অনেক সময় তা হয়ে ওঠে না। তবে কয়েকটি কৌশল শিখে রাখলে আর সেটি হবে না। আপনার খাটনিও অনেকটা কমে যাবে। কী সেই কৌশল? জেনে নিন।

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ পিএম

ঘর-বাড়ি পরিপাটি থাকলে সবারই দেখতে খুব ভালো লাগে। বাড়িতে কেউ এলে, ঘরের অন্দরসজ্জা দেখা মাত্রই তাঁরা মুগ্ধ হন। কিন্তু আজকাল ব্যস্ত জীবনে ঘর গোছানোর সময় নিশ্চয় আপনারা পান না। তাই চাইলেও ঘর পরিপাটি রাখা সম্ভব হয় না। আপনিও যদি তাঁদেরই একজন হয় থাকেন, তবে কিছু ‘লাইফ সেভিং হ্যাক’ শিখে রাখতেই পারেন। যা মেনে চললে আপনার ঘর সব সময়েই থাকবে পরিষ্কার-পরিচ্ছন্ন।

সঠিক জায়গায় জিনিস রাখুন
ঘরের যেখান থেকে যে জিনিসটি নিচ্ছেন, সেটি সেখানেই রাখুন। তাহলে দেখবেন গোছানোর কাজ অনেকটাই কমে গিয়েছে। অনেকে সময়ের অভাবে সঠিক স্থানে জিনিসটি রাখেন না। এ জন্য আপনাকে পরবর্তীতে ঘর গোছাতে বাড়তি সময় দিতে হবে। এতে পরিশ্রমও বেশি হবে। তাই এবার থেকে একটু কষ্ট করে হলেও জায়গার জিনিস জায়গায় রাখুন। দেখবেন আপনার অর্ধেক কমে যাবে।

রুটিন মেনে চলুন
একদিনে সম্পূর্ণ বাড়ি কখনও গোছানো সম্ভব নয়। তাই সপ্তাহে অন্তত ২-৩ দিন এই কাজের জন্য রাখুন। একদিনে বাড়ির একটি ঘর গোছান। সব ঘর একদিনে গোছাতে গেলেই বিপদ। ঘর গোছানো হলেও আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আলাদা আলাদা দিনে গোছালে ঘরও বেশ পরিপাটি লাগবে। সঠিক রুটিন আপনার জীবন অনেকটাই সহজ করে দেবে।

একদিনই ধুলা পরিষ্কার
ঘরে সাজিয়ে রাখা সামগ্রীর উপর ধুলা পড়বেই। আর সেই ধুলার স্তর পরিষ্কার করতে গিয়ে ঘাম ছুটতেই পারে। তাই প্রতি সপ্তাহে অন্তত একদিন করে ঘরের ডাস্টিং করুন। তাতেই কাজ হবে।

হঠাৎ বাড়িতে অতিথি এলে
ঘর সব সময় গুছিয়ে রাখা সম্ভব নয়। কিন্তু কোনো অতিথি যদি আপনাকে না জানিয়েই বাড়িতে হঠাৎ হাজির হন, তবে কী করবেন? খুব বেশি চিন্তা করতে হবে না। কাজে লাগাতে পারেন এই ট্রিকস। আলমারিতে একটা দিক খালি রাখুন, যেখানে পরা জামাকাপড় সহজেই ভাঁজ করে রাখতে পারেন। কেউ যদি হঠাৎ আপনার বাড়িতে আসেন, তাহলে পরা জামাকাপড় সেখানে তুলে রাখুন। 

ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না
ঘরে কোনো জিনিসই ছড়িয়ে রাখবেন না। কারণ কোনো একটি জিনিস আজ ছড়িয়ে রাখলে, পরে সেটি পরিষ্কার করতে হবে আপনাকে। তাই প্রতিটি জিনিসই সঠিক ভাবে গুছিয়ে রাখুন। এমনকি যে পোশাকগুলো লন্ড্রিতে দেবেন, সেগুলো আলাদা ব্যাগে রাখুন। আর ঘরে ছড়িয়ে দিন রুম ফ্রেশনার।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর