বাড়িতে ঢোকামাত্র অতিথি যে ৬ বিষয় খেয়াল করেন 

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১২:১১ পিএম

বাঙালি হিসেবে অতিথি আপ্যায়নে আমাদের খ্যাতি ভুবনজোড়া। কিন্তু অনেক সময় আমাদের খুব ছোট ছোট ব্যাপার অতিথির জন্য অস্বস্তির কারণ হতে পারে। বড় বিষয় এড়িয়ে গেলেও এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু অতিথিরা বেশি খেয়াল করে থাকেন।   

জেনে নেওয়া যাক, অতিথিরা সাধারণত কারো বাসায় বেড়াতে যাওয়ার পর খেয়াল করেন এমন ৬টি বিষয়। 

ঘরের গন্ধ 

অতিথিরা বাড়িতে প্রবেশ করামাত্র সবার আগে যা খেয়াল করে থাকেন, তা হলো আপনার ঘরের গন্ধ। প্রচলিত একটি কথা রয়েছে যে, আমরা নিজের ঘরের গন্ধ নিজেরা টের পাই না। অতিথি আসার আগেই তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এয়ার ফ্রেশনার তো আছেই, চাইলে ডিফিউজার বা সুগন্ধি মোমবাতি জ্বালাতে পারেন। এছাড়াও কোনো দুর্গন্ধ থাকলে জানালাটা খুলে দিতে পারেন। 

পোষা প্রাণির পশম

পোষা প্রাণির মলমূত্র নিয়মিত পরিষ্কার করতে হবে যেন ঘরে কোনো দুর্গন্ধ না থাকে। ছবি: ফ্রিপিক

বাসায় পোষা প্রাণি থাকলে অতিথি আসার আগেই তাদের লিটার বক্স ও শোবার জায়গা পরিষ্কার করে দিন। বাড়িতে বিড়াল, খরগোশ পুষলে ঘরের বিভিন্ন আসবাবপত্রে তাদের পশম থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু সব অতিথি এতে স্বস্তি অনুভব নাও করতে পারেন। অতিথি বাসায় আসার আগেই তাই খাট, সোফা, বসার চেয়ার প্রভৃতি থেকে পোষা প্রাণির পশম সরিয়ে নিন।

বাথরুমের পরিচ্ছন্নতা

পরিষ্কার বাথরুম মানুষের রুচির পরিচয় বহন করে। বাথরুমে নোংরা দাগ থাকলে, কমোডে ময়লা জমে থাকলে, চুল পড়ে থাকলে অতিথির মনে আপনাকে নিয়ে খুব বাজে ধারণা তৈরি হবে। এ বিষয়ে সতর্ক হোন।

টয়লেট পেপার আছে কিনা

পরিষ্কার বাথরুম মানুষের সুরুচির পরিচয় বহন করে। ছবি: ফ্রিপিক

অতিথি হয়ত আপনার কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইলেন, আপনি পানি আনতে উঠেও গেলেন। সেই সময়টায় অতিথি আপনার ঘরে থাকা ছোট ছোট ব্যাপারগুলো লক্ষ্য করে নেবেন। আপনি কোন ব্র্যান্ডের সাবান বা পারফিউম ব্যবহার করেন, তা নিশ্চয়ই অতিথির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে না। জরুরী হলো, ওয়াশরুমে অতিথির ব্যবহারের জন্য সাবানটা থাকা! অনেকের বাথরুমে আবার টয়লেট পেপার থাকে না; পরিষ্কার বা শুকনো তোয়ালে থাকে না। ওয়াশরুম থেকে বেরিয়ে অতিথি যদি আপনার কাছে টয়লেট পেপার চায়, তাহলে কিন্তু বিড়ম্বনার শেষ থাকবে না!     

অগোছালো ঘর

রোজ রোজ ঘর গুছিয়ে রাখার সময় পান না অনেকেই। কিন্তু অতিথি যদি ঘরে ঢুকে দেখেন বই-খাতা থেকে শুরু করে কাপড়চোপড়, খেলনা ইত্যাদি বাড়িময় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তাহলে কেমন লাগবে বলুন তো! অতিথি চলে আসার আগেই তাই যতটা সম্ভব ঘরের সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করুন।

পরিষ্কার প্রবেশপথ

সবার আগে এবং সবার শেষে অতিথি আপনার বাড়ির যা দেখেন তা হলো, প্রবেশপথ। ফলে এর রেশ অতিথির মনে অনেকদিন রয়ে যায়। আপনার ঘরে ঢোকার মুখটাই যদি অপরিষ্কার, ধুলাবালিযুক্ত, দুর্গন্ধযুক্ত বা অগোছালো হয় তাহলে অন্দর যতই গোছালো হোক, লাভ নেই!

তথ্যসূত্র: হাফপোস্ট, সিগনেচার মেইডস 

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর