প্রথম দেখাতেই প্রেম! কতটা ঠিক বা ভুল করছেন

মন কি যে চায় অনেকসময় আমরা নিজেরাই বলতে পারিনা। তাই অনেকেই সাত পাঁচ না ভেবে সম্পর্কে জড়িয়ে যান। প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনি প্রেমে পড়তেই পারেন, তবে অপরদিকের সম্মতিও জানতে হবে। তাই এই সময় খুব বেশি আবেগি হওয়া যাবে না।

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ পিএম

মানুষের মন বোঝা বড় দায়। আপনি চট করে কারো মন পেয়ে যাবেন, এমনটা ভাবা একদমই ঠিক নয়। সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক বেশি সরব। এখানে সবাই সেরাটাই সবার সঙ্গে শেয়ার করে, তাই বাস্তবতার সঙ্গে অনেক সময় মিল খুঁজে পাওয়া যায় না। তেমনই কারো সঙ্গে পরিচয় হলেও, প্রথম দেখাতে ভিন্নতা প্রকাশ পেতেই পারে। প্রথম দেখাতেই যদি আপনার তাঁকে ভালো লেগে যায়, তবে বিপরীত দিক থেকে একই মত নাও আসতে পারে।

এমন পরিস্থিততে হতাশ হওয়ার কোনো দরকার নেই। উল্টো সেই দিনটির জন্য আগে ভাগে নিজেকে প্রস্তুত করে নিন। তাহলেই আপনার জন্য অপেক্ষা করবেন ভালো কিছু। সম্পর্কের সূচনায় এই ৭টি বিষয় খেয়াল রাখতে হবে।

  • প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেক্সান্ডার টডোরভ একটি বই লিখেছেন। যার শিরোনাম ‘ফেস ভ্যালু: দ্য ইরেসিস্টেবেল ইনফ্লুয়েন্স অব ফার্স্ট ইমপ্রেশন।’ তাঁর মতে, ‘প্রথম মূহুর্তে তৈরি হওয়া ধারণা ভুল হতে পারে।’ তাই প্রথম দেখাতেই যেকোনো ধারণা সম্পর্কে নিশ্চিত হওয়া ঠিক হবে না।
  • প্রথম দেখা কোথায় করছেন রেস্তোরাঁয় না বাইরে কোথাও, আগেই সেটা ঠিক করে নিতে হবে। আর জায়গাটা আপনার প্রিয় মানুষটির পছন্দ হয় কিনা নিশ্চিত হয়ে নিন। এমনকি খাবারের অর্ডারের আগে তাঁর পছন্দের খাবারটিই অর্ডার করুন। জেনে নিন, এই খাবারগুলো তাঁর ভালো লাগে কিনা।
  • কথা বলুন সাধারণ কোনো বিষয় নিয়ে। খুব ভারী কথা না বলাই ভালো। দুজনের আগ্রহ আছে এমন বিষয়ে কথা বলুন। বই, সিনেমা, গান এসব নিয়ে কিছুক্ষণ কথা বলাই যায়। কার কী পছন্দ, সেটাও যেনে নিতে পারেন। পুরো সময়টা প্রাণবন্ত থাকুন। এতে দুজনের মধ্যে জড়তা ভেঙে যাবে। সহজ হবে সম্পর্ক।
  • প্রথম দিনেই তাঁর ব্যক্তিগত সব বিষয়ে জেনে ফেলতে হবে এমনটি নয়। পছন্দের সিনেমা কোনটি? অবসর সময়ে কী করতে ভালো লাগে, এ ধরনের প্রশ্ন করতে পারেন। তবে অতিরিক্ত ব্যক্তিগত প্রশ্ন যেমন ‘তোমার আগের সম্পর্ক ভাঙার কারণ কী?’ বা ‘তুমি এতদিন বিয়ে করনি কেন?’ এ ধরনের প্রশ্ন করবেন না।
  • আপনি একাই যদি কথা বলেন, আরেকজনকে সুযোগ না দেন, তাহলে সঙ্গীর কাছে ব্যাপারটি ভালো লাগবে না। তাই পরিমিত কথা বলুন। অতিরিক্ত কথা বললে আপনার সম্পর্কে একটি বিরূপ মনোভাব সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সে আপনার প্রতি আগ্রহ হারাতে পারে। তাই মনোযোগী শ্রোতা হোন। আগে শুনুন, তারপর বলুন।
  • বলতে চাননি কিন্তু ভুলবশত কোন শব্দ বা কথা বেরিয়ে পড়ল। বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে ‘স্যরি’ বলবেন। আপনাকে যেন ভুল না বোঝে, আপনি সঙ্গীকে বিব্রত বা কষ্ট দিতে চাননি সেটি বুঝিয়ে বলুন।
  • আপনাদের প্রথম দেখা। এইদিন মন খারাপ, দুঃখের কথা, অতীতের গল্প বরং তোলা থাক। কেন আপনার প্রাক্তন প্রেমিক আপনার সঙ্গে প্রতারণা করেছিল, কিংবা কেন আগের প্রেমিকার মা আপনাকে পছন্দ করত না, এসব অপ্রাসঙ্গিক প্রসঙ্গ এনে দিনটি নষ্ট করবেন না।
ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র।...
ঈদ মানেই নাড়ির টান। কর্মব্যস্ত শহর ছেড়ে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার আনন্দ যেন অন্যরকম। কিন্তু এই আনন্দযাত্রা অনেক সময়ই হয়ে ওঠে ক্লান্তিকর ও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ভিড়, যানজট, টিকিট সংকট কিংবা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর