জাপানে জনপ্রিয় হচ্ছে প্রেমহীন বন্ধুত্বের বিয়ে

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:১২ পিএম

প্রেম, রোমান্স বা ঘনিষ্ঠতার ছোঁয়া নেই, তবু জাপানে বাড়ছে ‘বন্ধুত্বের বিয়ে’র জনপ্রিয়তা। এই বিয়েতে বন্ধুত্ব আর পারস্পরিক মানিয়ে চলার ক্ষমতাকেই বড় করে দেখা হয়। কালার্স নামের একটি সংস্থা, যারা এই ধরনের বিয়ে আয়োজন করে। তারা জানিয়েছে, ২০১৫ সাল থেকে প্রায় ৫০০ জন মানুষ জাপানে বন্ধুত্বভিত্তিক বিয়েতে যুক্ত হয়েছেন।

প্রেম নয়, সামঞ্জস্যই মূল কথা

এই বিয়েতে একে অপরের প্রতি রোমান্টিক টান না থাকলেও দম্পতিরা আগেই বসে বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করেন। যেমন, খাবারের পছন্দ, সন্তানের লালন-পালন, খরচ ভাগাভাগি কিংবা দৈনন্দিন জীবনযাপনের ধরণ। মূল উদ্দেশ্য, সম্পর্ক টিকবে কি না, সেটি আগে যাচাই করে নেওয়া।

গবেষণায় দেখা গেছে, অনেক আসেক্সুয়াল কিংবা সমলিঙ্গপ্রেমী মানুষ এই ধরনের বিয়ে বেছে নিচ্ছেন। তাদের কাছে বিয়ে মানে বন্ধুত্বের বন্ধন, প্রেমের দাবি নয়।

কেন এই প্রবণতা বাড়ছে?

বিশেষজ্ঞদের মতে, সমাজের চাপ মেটাতে মানুষ এমন বিয়ে করছেন যেখানে মানসিক মিলই মুখ্য। সেই সাথে জীবনে একজন নির্ভরযোগ্য সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা বড় ভূমিকা রাখছে। আবার অনেকেই প্রচলিত বিয়ের ধারণা নিয়ে হতাশ। আর এতে প্রত্যাশা কম থাকায় সম্পর্ক সহজ হয়, হতাশাও কমে। বিবাহিতদের জন্য কর সুবিধাও একটি বড় কারণ।

সব মিলিয়ে বলা যায়, জাপানে বন্ধুত্বের বিয়ে মানে এক ধরনের ‘রুমমেট খোঁজা’। যেখানে দু’জন মানুষ একসঙ্গে থেকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারেন। সমীকরণটা জাপানের হলেও, একই পথ ধরছে আমাদের দেশের প্রাপ্তবয়স্করাও। যেখানে বন্ধুত্ব প্রাধান্য পাচ্ছে, কিন্ত প্রেম নেই।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর