বর্ষায় ঘুরে আসুন ঝর্ণার দেশে

আপডেট : ২৬ জুন ২০২৪, ০২:৪৮ পিএম

হাজারো ঝিরিপথ, ঝর্ণা, সবুজে ঘেরা পাহাড়, উপত্যকা, রহস্যময় গুহা আর দেবতা পুকুর সব মিলে দারুণ এক প্রকৃতি। বলছি দেশের পার্বত্য জেলা খাগড়াছড়ির কথা। বর্ষায় অচেনা এক রূপে সেজে ওঠে এই জনপদ। তাই এখানে ঘোরাঘুরিরর এটাই মোক্ষম সময়। হাতে একটু খানি সময় নিয়ে ঘুরে আসতে পারেন। নিজের জন্মস্থান হওয়ায় আমি একটু বাড়তি সুবিধা পেয়েছি। একটু সময় পেলেই ঘুরে আসতে পারি যেকোনো সময়। আমার মতো আপনারাও পুরো জেলা চষে বেড়াতে পারবেন।

এই সময়টাতে অনেকেই আসেন সাজেক। তবে সাজেকের পাশাপাশি খাগড়াছড়িতে রয়েছে দারুণ পাহাড়ের বুনো সৌন্দর্য আর ঝর্ণা। এখানে মিলবে ছোট-বড় মোট ১০টি ঝর্ণা।

তৈদুছড়া ঝর্ণা: এখানে যেতে পুরোটা পথ ট্রেকিং করতে হয়। খাগড়াছড়ির দীঘিনালার জামতলী হয়ে ঢুকলে সহজ ট্রেইল পাওয়া যায়। এখানেই মিলবে ঝিরি আর উঁচু-নিচু পাহাড়ি পথ। তৈদুছড়ায় মিলবে দুটি ঝর্ণা। এখানে যাওয়ার পথটা বেশ ঝুঁকিপূর্ণ। ট্র্যাকিংয়ে সময় লাগবে প্রায় ৬-৮ ঘণ্টা।

সিজুক ঝর্ণা: সিজুক ঝরনা’র অবস্থান রাঙামাটি হলেও যাওয়ার রুট মূলত খাগড়াছড়ি’র দীঘিনালা হয়ে। দীঘিনালা থেকে চান্দের গাড়িতে নন্দরাম পর্যন্ত যেতে হবে। নন্দরাম গ্রাম থেকে পাহাড়ি ট্রেইল, বাঁশবন পেরিয়ে ঝিরি পথে সিজুক যেতে হবে। এখানেও রয়েছে দুটি ঝর্ণা। তবে ভরা বর্ষায় ঝিরিতে গলা পর্যন্ত পানি থাকে।

মাচালং ঝর্ণা: খাগড়াছড়ি থেকে  চান্দের গাড়িতে সাজেক যাওয়ার পথে মাচালংয়ে ৮ নাম্বার থেকে পাহাড়ে পথে এখানে যেতে হয়। এটি ঝর্ণার উচ্চতার দিক থেকে এই বেল্টের সর্বোচ্চ। এখানে যেতে চাইলে অবশ্যই স্থানীয় কাউকে সঙ্গে রাখতে হবে।

হরিণমারা ঝর্ণা: এই ঝর্ণাটি একদমই নতুন। গত বছর হরিণমারা ঝর্ণার সন্ধান মেলে। বাঘাই হাট পুলিশ বক্সের আগে পাহাড়ের মেঠো পথ ধরে প্রায় ৫-৬ ঘণ্টার ট্রেকিং করতে হয়। বেশিরভাগ পথই সমতল। তবে ঝর্ণায় নামতে হলে খাঁড়া পাহাড় বেয়ে নিচে যেতে হয়। এখানে ট্র্যাকিংয়ে সময় লাগবে প্রায় ৪-৫ ঘণ্টা।

খাগড়াছড়িতে দেখা মিলবে ১০টি ঝর্ণার। ছবি: সমির মল্লিক

তোজেংমা ঝর্ণা: পাহাড়ের নতুন আর সবচেয়ে সুন্দর ঝর্ণা তোজেংমা। দুটি ঝর্ণা একই জায়গা এসে মিলেছে। তোজেংমার বেশিরভাগই ট্রেইল-ঝিরির পথ। তবে পুরো ট্রেইল বেশ মনোমুগ্ধকর। সবুজে মোড়ানো এমন ট্রেইল খুব কমই আছে। দীঘিনালা থেকে ঝর্ণা ঘুরে আসতে প্রায় ৪-৫ ঘণ্টা সময় লাগে।

বর্ণাল ঝর্ণা: মাটিরাঙ্গা’র বর্ণাল ইউনিয়নে এই ঝর্ণার অবস্থান। ঝরনার পথ খুব দীর্ঘ না হলেও বেশ ঝুঁকিপূর্ণ। ঝর্ণায় যাওয়ার একমাত্র পথ লতা বেয়ে খাঁড়া পাহাড় থেকে নেমে গিয়েছে। বর্ণাল ঝর্ণার বিশাল জলাধার আপনাকে মুগ্ধ করবে।

হাজাছড়া ঝর্ণা: সাজেকের পথে এই ঝর্ণা এখন বেশ জনপ্রিয়। ঝিরি পথ ধরে সহজ ট্রেইল, এত বিশাল সুন্দর ঝর্ণা খুব কমই আছে। রাস্তা থেকে পায়ে হেঁটে ২০ মিনিটেই যেতে পারবেন এই ঝর্ণার কাছে।

রিছাং ঝর্ণা: পাহাড়ি ঝিরি থেকে বয়ে আসা রিছাং খুবই জনপ্রিয় ঝর্ণা। শহরের খুব কাছাকাছি হওয়ায় এখানে প্রচুর পর্যটক আসে। রিছাং ঝরনার পিচ্ছিল পাথর খণ্ডে স্লাইডটা বেশ রোমাঞ্চকর।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন

ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি বাসযোগে খাগড়াছড়ি যেতে পারবেন। এখানে শ্যামলী, শান্তি, সৌদিয়া ও এসআলমসহ বিভিন্ন পরিবহন প্রতিদিন যাতায়াত করে। আর খাগড়াছড়িতে রাত্রি যাপনের জন্য অনেক হোটেল পেয়ে যাবেন। যেগুলোর মধ্যে অন্যতম হোটেল গাইরিং, ইকোছড়ি ইন, ম্যাউনন্টেন ইন, অরণ্য বিলাস ও হোটেল আল-আমিন।

প্রয়োজনীয় তথ্য

ঝর্ণায় বেড়াতে গেলে তার আশপাশটা পরিষ্কার রাখবেন। বিশেষ করে প্ল্যাস্টিকের প্যাকেট, বোতল, খাবার প্যাকেট এসব ফেলে আসবেন না। স্থানীয়দের সঙ্গে কোন বিরূপ আচরণ করা থেকে বিরত থাকবে।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর