যে দেশে এখনও ২০১৭ সাল চলছে!

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০২:৪০ পিএম

১ জানুয়ারি নয়, এই দেশটিতে মহাসমারোহে নতুন বছর পালন করা হয়ে থাকে ১১ সেপ্টেম্বর থেকে। এখানকার ক্যালেন্ডারে ১২ নয়, ১৩ মাস রয়েছে! ফলে অন্যান্য দেশের তুলনায় ৭ বছর পিছিয়ে আছে দেশটি; পৃথিবীতে ২০২৪ সাল চললেও, তাদের সময় আটকে আছে ২০১৭ সালে।

ব্যতিক্রমী এই দেশটি হলো ইথিওপিয়া। পশ্চিমা হিসাবের চেয়ে সাত বছর আট মাস পিছিয়ে আছে ইথিওপিয়ান ক্যালেন্ডার। তাই ২০০০ সালে নয়, বরং ২০০৭ এর ১১ সেপ্টেম্বর ইথিওপিয়ানরা নতুন সহস্রাব্দকে স্বাগত জানায়।

এর কারণ, বিশ্বের অধিকাংশ দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করলেও ইথিওপিয়া চলে তার প্রাচীন ক্যালেন্ডার অনুযায়ী। এই ক্যালেন্ডার ৫২৫ খ্রিস্টাব্দে রোমান চার্চ দ্বারা সংশোধন করা হয়েছিল। অনন্য এই ক্যালেন্ডার ইথিওপিয়ার সমৃদ্ধ সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের সাথে গভীরভাবে প্রোথিত। ১৩ মাসের এই প্রথা প্রাচীন কপটিক ক্যালেন্ডার থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয়, যা দেশটির ধর্মীয় রীতি পালনের তাৎপর্য বহন করে।   

দেশটিতে বছরের প্রথম ১২ মাস গণনা করা হয় ৩০ দিনে। তবে ১৩তম বা শেষ মাসটি ৫ বা ৬ দিনের (অধিবর্ষ হলে) হয়ে থাকে; এই শেষ মাসকে বলা হয় পাগিউম। ইথিওপিয়ার ধর্মীয় উৎসব, কৃষি মৌসুম, ফসল কাটা উদযাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত অতিরিক্ত এই মাসটি। 

প্রাকৃতিক রূপবৈচিত্র্যের জন্য পর্যটকদের কাছে ইথিওপিয়ার কদর রয়েছে। তবে পর্যটকদের জন্য ক্যালেন্ডারের এই অসঙ্গতি কোনো অসুবিধা তৈরি করে না; তাছাড়া ইথিওপিয়ান সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ গঠনে এর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে বেশিরভাগ ইথিওপিয়ান গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে পরিচিত এবং সংস্কৃতিগতভাবে সমৃদ্ধ এই জাতি একই সময়ে দুই ক্যালেন্ডারের মধ্যে সমন্বয় করতে সক্ষম।

১৯৭৪ সালে প্রত্নতাত্ত্বিকরা ইথিওপিয়ার আফার অঞ্চলে প্রায় ৩৮ লাখ বছর আগের একটি মাথার খুলি খুঁজে পান। ধারণা করা হয়, এটি একেবারে প্রথম দিককার মানুষের মতো দেখতে এপ প্রজাতির পূর্বজ (হোমিনিড)।   

ইথিওপিয়া সেই দেশ, যা কখনোই ইউরোপীয়দের দ্বারা সম্পূর্ণ উপনিবেশ ছিল না। দেশটি তার অনন্য খাবারের জন্যও পরিচিত। সেখানকার প্রায় অর্ধেক জনসংখ্যা অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি পালন করে। এই বিশ্বাসের অনুসারীরা বছরে ২০০-২৫০ দিন উপবাস করে। ইথিওপিয়ান উপবাস প্রচলিত উপবাসের ধারণা থেকে ভিন্ন; এ সময় ডিম, মাংস এবং দুগ্ধজাত খাবার থেকে বিরত থাকতে হয়।  

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ এইটিন

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর