দিনে দিনেই ঘুরে আসতে পারেন নুহাশ পল্লী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

শত ব্যস্ততা ও ছুটির ঝামেলার কারণে প্রায়ই আমাদের দূরে কোথাও যাওয়া হয়ে ওঠে না। তবে ব্যস্ততার ক্লান্তির বোঝা লাঘব করতে চাইলে কিছুটা সময় বের করতেই হবে। আর এই সময়টাতে ঘুরে আসতে পারেন ঢাকার আশে পাশেই কোথাও থেকে। যেখানে দিনে গিয়ে দিনেই চলে আসা যায়, যাকে আমরা বলি ‘ডে ট্রিপ’। রইল তেমনই একটা দারুণ জায়গার খোঁজ, যেখানে গেলে আপনার মনও ভালো হয়ে যাবে।

বলছি নুহাশ পল্লীর কথা। দক্ষ শিল্পীর অকৃত্রিম হাতে সাজানো প্রাকৃতিক সৌন্দর্যের আধার যেন এই নুহাশ পল্লী। সে শিল্পী আর কেউ নন, তিনি হলেন বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ুন আহমেদ। ঢাকার অদূরে গাজীপুর জেলার সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরুজালী গ্রামে রয়েছে এই নুহাশ পল্লী। যা নিজ হাতে গড়ে তুলেছেন হুমায়ূন আহমেদ।

বর্তমানে নুহাশ পল্লীর আয়তন প্রায় ৪০ বিঘা। একদিনেই খুব সহজে যে কেউ পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এই পল্লী থেকে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি ২০০ টাকা। তবে ১২ বছরের নিচের কারো জন্য ফি লাগবে না। পিকনিক এবং শুটিংয়ের জন্য নুহাশ পল্লী ভাড়া দেওয়া হয়। যার জন্য গুণতে হবে ৪০-৫০ হাজার টাকা।

সবুজ মাঠের মাঝখানে একটি বড় গাছের উপর ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। ছবি: সংগৃহীত কী কী দেখবেন নুহাশ পল্লীতে

নুহাশ পল্লীতেই হুমায়ূন আহমেদ গড়ে তুলেছেন শুটিং স্পট, দিঘি আর তিনটি সুদৃশ্য বাংলো। একটিতে থাকতেন আর বাকি দুটি ছিল তার শৈল্পিক চিন্তাধারার আরেক রূপ। শানবাঁধানো ঘাটের দিঘির দিকে মুখ করে বানানো বাংলোর নাম দিয়েছেন ‘ভূত বিলাস’।

 বাগানের এক পাশে ‘বৃষ্টি বিলাস’ নমে অত্যাধুনিক একটি বাড়ি রয়েছে। ছবি: সংগৃহীত দুর্লভসব ঔষধি গাছ নিয়ে যে বাগান তৈরি করা হয়েছে তার পেছনেই রূপকথার মৎস্য কন্যা আর রাক্ষস। আরও রয়েছে পদ্মপুকুর, অর্গানিক ফর্মে ডিজাইন করা অ্যাবড়োথেবড়ো সুইমিং পুল। এখানে ২৫০ প্রজাতির দুর্লভ ঔষধি, মসলা জাতীয়, ফলজ ও বনজ গাছ রয়েছে। প্রতিটি গাছের গায়ে সেটে দেয়া আছে পরিচিতি ফলক, যা দেখে গাছ চেনা যাবে সহজেই।

সবুজ মাঠের মাঝখানে একটি বড় গাছের উপর ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। উদ্যানের পূর্ব দিকে রয়েছে খেজুর বাগান। বাগানের এক পাশে ‘বৃষ্টি বিলাস’ নমে অত্যাধুনিক একটি বাড়ি রয়েছে। নুহাশ পল্লীর আরেক আকর্ষণ ‘লীলাবতী দীঘি’। দীঘির চারপাশ জুড়ে নানা রকমের গাছ। রয়েছে সানবাঁধানো ঘাট। পুকুরের মাঝখানে একটি দ্বীপ। সেখানে অনেকগুলো নারিকেল গাছ।

দুর্লভসব ঔষধি গাছ নিয়ে যে বাগান তৈরি করা হয়েছে তার পেছনেই রূপকথার মৎস্য কন্যা আর রাক্ষস। ছবি: সংগৃহীত ঢাকা থেকে যেভাবে যাবেন

রাজধানী থেকে যেতে চাইলে গাজীপুরগামী যেকোনো বাসে চড়ে বসতে হবে। আর নামবেন গাজীপুরের চৌরাস্তায়। এখানে পেয়ে যাবেন হোতাপাড়া যাওয়ার বাস। এই বাসে করে চলে যাবেন হোতাপাড়া বাজার। তারপর সেখান থেকে রিক্সা, অটোরিকশা, সিএনজি বা লেগুনা করে সোজা নুহাশ পল্লী চলে যাবেন।

সায়দাবাদ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বাস ভাড়া জনপ্রতি গুনতে হবে ১২০ টাকা। গাজীপুর চৌরাস্তা থেকে হোতাপাড়া বাজার পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা। আর হোতাপাড়া থেকে নুহাশ পল্লীর লেগুনা ভাড়া জনপ্রতি ৩০ টাকা। রিজার্ভে যেতে চাইলে ৩০০। এছাড়া যেকোনো স্থান থেকে ব্যক্তিগত বা রিজার্ভ করা বাহন নিয়ে ঘুরে আসতে পারেন নুহাশ পল্লী থেকে। পাঠাও বা উবারের গাড়ি নিয়েও ঘুরে আসতে পারেন নুহাশ পল্লী। তার জন্য আপনাকে গুনতে হতে পারে ২ হাজার থেকে ৩ হাজার টাকা। রেন্ট-এ-কারের গাড়িও পেয়ে যাবেন একই টাকায়।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার আবার অফিস খুলবে।
আগামী বুধবারের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ইসিতে আটকে আছে প্রায় দেড় লাখ আবেদন। বছরের পর বছর ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আটকে থাকা আবেদনগুলোর অধিকাংশের নেই পর্যাপ্ত নথি।
লোডিং...

এলাকার খবর